Euro Cup 2024: ইউরো কাপে রেফারিং নিয়ে বিভ্রান্তি কাটাতে উদ্যোগী উয়েফা! VAR নিয়ে বৈপ্লবিক পদক্ষেপ
Euro Cup 2024: বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে ভারতের বিরুদ্ধে কাতারের প্রথম গোল নিয়ে বিতর্ক রয়েছে। ফিফা কেন এমন গুরুত্বপূর্ণ ম্যাচে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি রাখে না, তা নিয়ে উঠেছে প্রশ্ন।
VAR প্রযুক্তির ব্যবহারে এবার ইউরো কাপে উয়েফা যে বৈপ্লবিক পদক্ষেপ করতে চলেছে তা ভবিষ্যতে অন্য কোনও টুর্নামেন্টেও দেখা যেতেই পারে।
কোনও সিদ্ধান্ত নিয়ে সংশয় থাকলে দেখা যায় রেফারি সাইডলাইনের ধারে নির্দিষ্ট জায়গায় ছুটে যান। গিয়ে দেখেন নানা অ্যাঙ্গেলের রিপ্লে-সহ ফুটেজ। তারপর হয় সিদ্ধান্তে অটল থাকেন, নয়তো নয়া নির্দেশ দেন। যাঁরা টিভি বা অ্যাপে খেলা দেখেন, তাঁরা VAR-এর ফুটেজ দেখতে পান।
উয়েফা এবার সেই ফুটেজ ইউরো কাপের স্টেডিয়ামগুলিতে জায়ান্ট স্ক্রিনে দেখানোর বন্দোবস্ত রাখছে। উল্লেখ্য, গত মাসেই উয়েফা জানিয়েছিল যে, রেফারির কোনও সিদ্ধান্ত প্রয়োজনে অধিনায়কদের কাছে ব্যাখ্যা করা হবে বিস্তারিতভাবে। তবে কোনও সিদ্ধান্ত নিয়ে যদি এক বা একাধিক ফুটবলার রেফারিকে অশ্রদ্ধা করেন বা অসম্মান প্রদর্শন করেন তাহলে হলুদ কার্ড দেখানো হবে।
"We are doing this not for the referees but for the image of the game and the next generation."
UEFA managing director of refereeing outlines why we are taking fair play and respect so seriously at #EURO2024 , and where officials have been told to be strict with players:
— UEFA (@UEFA) June 12, 2024
সেই সঙ্গে জায়ান্ট স্ক্রিনে রেফারির VAR দেখে নেওয়া সিদ্ধান্ত বিস্তারিতভাবে স্টেডিয়ামের দর্শকদের কাছেও পৌঁছে দেওয়ার উয়েফার সিদ্ধান্ত বৈপ্লবিক। রেফারি বিষয়ক উয়েফার ম্যানেজিং ডিরেক্টর রবার্তো রসেত্তির কথায়, এই বিষয়টি অভিনব। এটি খুব, খুব চিত্তাকর্ষক হতে চলেছে। ভার দেখে নেওয়া সিদ্ধান্তের টেকনিক্যাল ব্যাখ্যা পৌঁছে দেওয়া হবে দর্শকদের কাছে।
ফুটেজ দেখানোর সঙ্গে সঙ্গে উয়েফার বিশেষজ্ঞরা সেই সিদ্ধান্তের টেকনিক্যাল দিক তুলে ধরবেন একেবারে সরাসরি। মাঠে ঠিক কোন পরিস্থিতিতে কী জন্য পেনাল্টি বা অন্য সিদ্ধান্ত নেওয়া হলো খুঁটিনাটি তথ্য-সহ তুলে ধরার ব্যবস্থা রাখা হচ্ছে। ইতিমধ্যেই উয়েফার নিয়মকানুন জানিয়ে দিয়েছেন অংশগ্রহণকারী দলগুলিকে।
ফুটবলারদের স্বার্থ সুরক্ষিত রাখতে বিপজ্জনক ট্যাকলের ক্ষেত্রে কড়া পদক্ষেপ করতে বলা হয়েছে রেফারিদের। জিরো টলারেন্স নীতি অবলম্বন করা হবে। কড়া ট্যাকলের বিভিন্ন মুহূর্ত দেখিয়ে দলগুলিকেও বলা হয়েছে, এমন পরিস্থিতি তৈরি হলে কড়া শাস্তির মুখে পড়তে হবে। কাল মিউনিখে ভারতীয় সময় রাত সাড়ে ১২টায় জার্মানি বনাম স্কটল্যান্ড ম্যাচ দিয়ে শুরু হচ্ছে এবারের ইউরো কাপ।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত













Click it and Unblock the Notifications