Euro Cup 2024: মেগা ম্যাচে ফোকাসে কোন ফুটবলাররা? ফ্রান্স-স্পেনের লড়াইয়ে পরিসংখ্যান কাদের পক্ষে?
ইউরো কাপের গ্রুপ পর্ব, প্রি-কোয়ার্টার ফাইনাল এমনকি কোয়ার্টার ফাইনালের খেলা হয়ে গিয়েছে, এবার লড়াই সেমিফাইনালের। প্রথম সেমিফাইনাল ম্যাচটি হবে বুধবার রাত ১২.৩০ মিনিটে(ভারতীয় সময় অনুসারে)। এই ম্যাচে মুখোমুখি ফ্রান্স বনাম স্পেন।
কোয়ার্টার ফাইনালে আয়োজক জার্মানিকে ছিটকে দিয়ে শেষ চারের যোগ্যতা অর্জন করেছে স্প্যানিশরা। এবার ইউরো কাপের চ্যাম্পিয়নের অন্যতম দাবিদার স্পেন। অন্যদিকে ফ্রান্সও অত্যন্ত শক্তিশালী দল। পর পর দুটি বিশ্বকাপের ফাইনাল খেলেছেন ফরাসিরা। গুরুত্বপূর্ণ এই ম্যাচে ফোকাসে থাকবেন দুই দলের কোনও ফুটবলাররা? পরিসংখ্যানে এগিয়ে কারা? তুলে ধরা হল এই প্রতিবেদনে।

স্পেন ও ফ্রান্স একে অপরের বিপক্ষে ৩৬টি ম্যাচ খেলেছে। দুই দলের পারস্পরিক লড়াইয়ে এগিয়ে আছে স্পেনই। স্প্যানিশ দলটি ১৬ বার জিতেছে এবং ফ্রান্স ১৩টি লড়াইয়ে জিতেছে। বাকি ৭টি ম্যাচ ড্র হয়েছে।
লুইস দে লা ফুয়েন্তের অধীনে, স্পেনই একমাত্র দল যারা চলতি ইউরো কাপে এখন পর্যন্ত পাঁচটি ম্যাচ জিতেছে, এবং ইউরোপীয় চ্যাম্পিয়নশিপের ইতিহাসে কোনো দেশই টানা ছয়টি জয়ও নথিভুক্ত করতে পারেনি। স্পেন এখন পর্যন্ত পাঁচটি ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালের খেলেছে।
স্পেন দল এবার তরুণ তুর্কিদের নিয়ে গঠিত। আক্রমণভাগে নজর থাকবে দানি ওলমো এবং ফাবিয়ান রুইজের দিকে। দুই জনেই দুটি করে গোল করেছেন। জার্মানির বিপক্ষে দানি ওলমোর চাঞ্চল্যকর পারফরম্যান্সই প্রমাণ করেছে তিনি কী করতে পারেন। এবং ফ্যাবিয়ান রুইজের দিকে ফোকাস রাখতে হবে।
এবারের স্পেন দলে আর্কষণের কেন্দ্রবিন্দুতে লামিনে ইয়েমাল। ১৬ বছর বয়সী এই তরুণ ফুটবলার উইং দিয়ে আক্রমণ করার ক্ষেত্রে নজর কেড়েছেন, সেমিফাইােল ম্যাচে তাঁর দিকে বাড়তি নজর থাকবে। কিন্তু জার্মানির আইন অনুসারে ১৮ বছর না হওয়ায় তাঁকে পুরো ম্যাচ খেলানো যাচ্ছে না। ডিফেন্সে নজর থাকবে জেসুস নাভাসের উপর। এমবাপে, গ্রিজম্যান সমৃদ্ধ ফরাসিদের আক্রমণকে রুখে দেওয়ার দায়িত্ব অনেকটাই থাকবে তাঁরই উপরে।
কিংবদন্তি রিয়াল মাদ্রিদের রাইট-ব্যাক দানি কারভাজাল এবং প্রভাবশালী ডিফেন্ডার রবিন লে নরম্যান্ড সাসপেনশন ভোগ করবেন, যখন পেদ্রি ইনজুরির কারণে কোয়ার্টার ফাইনালের প্রাথমিক পর্যায়ে বাধ্য হয়েছিলেন। বার্সেলোনার এই মিডফিল্ডার একটি মিডিয়াল কোলেটরাল লিগামেন্টের হাঁটুতে মচকে ভুগছেন এবং স্পেন আরও এগিয়ে গেলে সেমিফাইনাল এমনকি ফাইনালও মিস করবেন।
ফ্রান্স দলে প্রধান তারকা এমবাপে। কিন্তু এবার তিনি খুব একটা ভালো ছন্দে নেই। এমবাপেই এখন পর্যন্ত টুর্নামেন্টে গোল করার একমাত্র ফরাসি খেলোয়াড়। পোল্যান্ড ম্যাচে পেনাল্টি কিক থেকে থেকে তিনি গোল করেন।, ফ্রান্সের দুটি জয় এসেছে আত্মঘাতী গোল থেকেই।
মাঝমাঠে গ্রিজম্যানের সঙ্গে ফোকাসে থাকবেন চুয়ামেনি। ফরাসি এই ফুটবলারই ফ্রান্স দলের আক্রমণ তৈরির নেপথ্যে রয়েছেন। ডিফেন্সে জুডেল কুন্দে বড় ভরসা ফ্রান্সের।












Click it and Unblock the Notifications