Euro Cup 2024: তিন গোলে জয় স্পেনের, নাটকীয়ভাবে ক্রোয়েশিয়ার পেনাল্টি বাতিল! মোরাতা ও ইয়ামালের নজির
Euro Cup 2024: ইউরো কাপে দুরন্ত জয় দিয়ে অভিযান শুরু স্পেনের। ক্রোয়েশিয়াকে হারাল ৩-০ গোলে। প্রথমার্ধেই তিন গোলে এগিয়ে ছিল স্পেন।
ক্রোয়েশিয়া অবশ্য ব্যবধান কমিয়েছিল। কিন্তু নাটকীয় পেনাল্টি বাতিলে সেই গোল নাকচ হয়ে যায়। এরই মধ্যে আলভারো মোরাতা ও লামিনে ইয়ামাল অনবদ্য নজির গড়লেন।

কনিষ্ঠতম ফুটবলার হিসেবে উউরো কাপ খেলার নজির গড়লেন লামিনে ইয়ামাল। আগামী জুলাইয়ে তিনি ১৭ বছর পূর্ণ করবেন। বার্লিনে আজকের ম্যাচের আগে দুই দলের পারস্পরিক ১০টি দ্বৈরথে স্পেন জিতেছিল ৬টিতে, ক্রোয়েশিয়ার জয় এসেছিল তিনটিতে। আজ সেই ব্যবধান বাড়াল স্প্যানিশ আর্মাডা।
২৯ মিনিটে আলভারো মোরাতার গোলে এগিয়ে যায় স্পেন। ইউরো কাপে সর্বাধিক গোলদাতাদের তালিকায় শীর্ষে রয়েছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, মোরাতা এদিন চলে এলেন যুগ্ম তৃতীয় স্থানে। রড্রির থেকে বল পেয়ে ক্রোয়েশিয়ার দুই ফুটবলারের চ্যালেঞ্জ সামলে বক্সে ঢুকে দুরন্ত গোল করেন মোরাতা।
৩২ মিনিটে স্পেনের দ্বিতীয় গোল। ফাবিয়ান রুইজ পেনা এই গোলটি করার ক্ষেত্রে অসামান্য দক্ষতা ও পারদর্শিতা দেখালেন। বক্সের মধ্যে বল পেয়ে, ক্রোয়েশিয়ার ফুটবলারদের বোকা বানিয়ে মাটি ঘেঁষা শটে বল জালে জড়িয়ে দেন।
এর কয়েক মিনিট পরেই ক্রোয়েশিয়া গোল করার সুবর্ণ সুযোগ পেয়েছিল। ব্রোজোভিচের নীচু শট স্পেনের গোলরক্ষক উনাই সিমোন বিপন্মুক্ত করলেও পুরোপুরিভাবে সফল হননি। ফিরতি বল পেয়ে মাজের শট নিয়েছিলেন, কিন্তু তা গিয়ে লাগে সাইড নেটে।
প্রথমার্ধের ইনজুরি টাইমে ২ মিনিটের মাথায় স্পেন পেয়ে যায় তৃতীয় গোলটি। ইয়ামাল ডান দিক থেকে বল পেয়ে বক্সে ক্রস ভাসান। সেই ক্রসকে গোলে রূপান্তরিত করেন সুযোগসন্ধানী দানি কারভাহাল। এটি কারভাহালের প্রথম আন্তর্জাতিক গোল।
দ্বিতীয়ার্ধে ক্রোয়েশিয়া গোল পেতে মরিয়া হয়ে ঝাঁপায়। স্প্যানিশ রক্ষণের উপর চাপ আসতে থাকে ক্রমাগত। তারই মধ্যে স্ট্যানিসিচের প্রয়াস রুখে দেন কুকুরেল্লা। যদিও তাতেও বিপদ পুরো কাটেনি। বুদিমির হেডে গোল করার চেষ্টা করেন, সেই প্রয়াস দারুণ দক্ষতায় রুখে দেন সিমোন।
৭৮ মিনিট থেকে শুরু হয় নাটক। সিমোন বল ক্লিয়ার করতে কিছুটা ক্যাজুয়াল ছিলেন। মাজের বল দখলে মরিয়া হয়ে ওঠেন। তিনি পাস বাড়ান পেরিসিচকে লক্ষ্য করে। রড্রি অবৈধভাবে বাধা দেওয়ায় ক্রোয়েশিয়াকে পেনাল্টি দেন রেফারি মাইকেল অলিভার। এরপর তিনি ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি বা VAR-এ রিপ্লে দেখেন রড্রির এই বাধাদান লাল কার্ড দেখানোর মতো অপরাধ কিনা। যদিও লাল কার্ড দেখতে হয়নি রড্রিকে।
পেনাল্টি নিতে যান পেটকোভিচ। তাঁর প্রয়াস রুখে দেন সিমোন। ফিরতি বল পেরিসিচের থেকে পেয়ে পেটকোভিচ বল জালে জড়িয়ে দেন। কিন্তু ক্রোটদের এই সেলিব্রেশন ছিল ক্ষণস্থায়ী। সেই VAR প্রযুক্তিতেই নাকচ হয় এই গোল। রিপ্লেতে দেখা গিয়েছে পেটকোভিচ যখন পেনাল্টি শট নিতে যাচ্ছিলেন তার আগেই নিয়ম ভেঙেছেন তাঁর সতীর্থরা। ফলে ক্রোয়েশিয়াকে ফিরতে হলো খালি হাতেই।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications