Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Euro Cup 2024: স্প্যানিয়ার্ড আলকারাজের উইম্বলডন, স্পেনের রেকর্ড সংখ্যক ইউরো জয়! কারা পেলেন কোন পুরস্কার?

Euro Cup 2024: রবিবারটি স্পেনের স্মরণীয় দিন হয়েই রইল। ২১ বছরের স্প্যানিয়ার্ড একাধিক নজির গড়ে নোভাক জকোভিচকে হারিয়ে জেতেন উইম্বলডন খেতাব।

তার কয়েক ঘণ্টা পরেই রেকর্ড গড়ে ইউরো কাপ জয়ী হয়ে ইতিহাস স্পেনের। বার্লিনে ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে। তিনটি গোলই দ্বিতীয়ার্ধে। ২০১২ সালের পর এই প্রথম ইউরো জয় স্পেনের।

Euro Cup 2024

নিকো উইলিয়ামস ও মিকেল ওয়ারজাবালের গোলে নিশ্চিত হলো স্পেনের এবারের ইউরো কাপ জয়। এই নিয়ে চতুর্থবার ইউরো কাপ খেতাব জয় স্প্যানিশ আর্মাডার। আর কোনও দেশ এতবার ইউরো কাপ জিততে পারেনি। পাঁচবার ফাইনাল খেলে চারবারই ইউরো জয় স্পেনের।

১৯৬৪ সালে আয়োজক দেশ হিসেবে ইউরো কাপ জিতেছিল স্পেন। এরপর ২০০৮ সালে ইউরো চ্যাম্পিয়ন হয় লা রোখা। ২০১০ সালে জেতে বিশ্বকাপ। ২০১২ সালে ইউরো কাপ দখলে রেখে নজির গড়ে স্পেন। এরপর ১২ বছরের খরা কাটিয়ে ফের মেজর টুর্নামেন্ট জিতল স্পেন।

এবারের ইউরো কাপের দলে হেসুস নাভাসই ছিলেন একমাত্র ফুটবলার যিনি স্পেনের হয়ে বিশ্বকাপ ও ইউরো কাপ জিতেছিলেন। ২০১২ সালের পর ফের এবারের ইউরো-জয়ী দলের সাক্ষী থেকেই তিনি আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন।

ইউরো কাপে এবার মোট ১৫টি গোল করে এবং সাতটি ম্যাচ জিতে স্পেন চ্যাম্পিয়ন হলো, যা রেকর্ড। ১৯৮৪ সালে স্পেন ফাইনালে হেরেছিল ফ্রান্সের কাছে। তাছাড়া স্পেন কখনও ইউরো কাপ ফাইনালে উঠে হারেনি। সেই ধারা অব্যাহত থাকল এবারেও।

গ্যারেথ সাউথগেটের প্রশিক্ষণাধীন ইংল্যান্ড পরপর দু-বার ইউরো কাপ ফাইনালে উঠেও ট্রফি ছুঁতে পারল না। ১৯৬৬ সালে বিশ্বকাপ জেতার পর ইংল্যান্ড আর কখনও বিশ্বকাপ বা ইউরো কাপ জিততে পারেনি। দু-বার ফাইনালে উঠে জিততে না পারা হ্যারি কেনদের যন্ত্রণা বাড়াল।

এবারের ইউরো কাপ ফাইনালে প্রথম গোলটি করেন নিকো উইলিয়ামস। ইউরো কাপের ফাইনালের ইতিহাসে দ্বিতীয় সর্বকনিষ্ঠ হিসেবে তিনি গোল পেলেন। উইলিয়ামস ম্যাচের সেরার পুরস্কার পেলেন। টু্নামেন্টের সেরা হলেন স্পেনের রদ্রি। সেরা তরুণ ফুটবলার বা ইয়ং প্লেয়ার অব দ্য টুর্নামেন্টের পুরস্কার দখলে নিলেন লামিনে ইয়ামাল।

প্রথমে সেন্টার কোর্টে নোভাক জকোভিচকে দাপটের সঙ্গে হারিয়ে স্প্যানিয়ার্ড আলকারাজ উইম্বলডন খেতাব দখলে রাখেন। তারপর ইউরো কাপ জয়। নিশ্চিতভাবেই ২০২৪ সালের ১৪ জুলাই স্পেনের কাছে গর্বের এবং স্মরণীয় দিন হয়ে রইল।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+