Euro Cup 2024: পিছিয়ে পড়েও ফ্রান্সকে হারিয়ে ফাইনালে স্পেন, তারুণ্যের জয়গানে ঈর্ষণীয় নজির! বিদায় এমবাপেদের

Euro Cup 2024: ইউরো কাপের ফাইনালে পৌঁছে গেল স্পেন। মিউনিখে প্রথম সেমিফাইনালে ২-১ গোলে ফ্রান্সকে হারিয়ে। কোলো মুয়ানির গোলে এগিয়ে গিয়েছিল ফ্রান্স।

চার মিনিটের ব্যবধানে স্পেনের হয়ে দুটি গোল লামিনে ইয়ামাল ও দানি ওলমোর। ইউরো কাপের ইতিহাসে টানা ৬ ম্যাচ জিতে ফাইনাল খেলার নজির এর আগে কোনও দলের নেই।

Euro Cup 2024

এই নিয়ে পঞ্চমবার ইউরো ফাইনালে উঠল স্পেন। ২০১২ সালের পর এই প্রথম। স্পেন প্রথমবার ইউরো ফাইনাল খেলেছিল ১৯৬৪ সালে। নিজেদের দেশে সেবার ফাইনালে তারা ২-১ গোলে হারায় সোভিয়েত ইউনিয়নকে। ১৯৮৪ সালের ইউরো কাপ ফাইনালে ফ্রান্সের কাছে ০-২ গোলে পরাস্ত হয় স্প্যানিশ আর্মাডা।

২০০৮ সালের ইউরো কাপ ফাইনালে স্পেন ১-০ গোলে জার্মানিকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল। চার বছর পর তারা খেতাব দখলে রেখেছিল ইতালিকে ফাইনালে ৪-০ গোলে হারিয়ে। ইউরোর দ্বিতীয় সেমিফাইনালে বুধবার ভারতীয় সময় রাত সাড়ে ১২টায় মুখোমুখি হবে ইংল্যান্ড ও নেদারল্যান্ডস। সেই ম্যাচের জয়ীদের বিরুদ্ধে ফাইনালে নামবে স্পেন।

কারভাহালকে আজকের ম্য়াচে স্পেন পায়নি। তবে রক্ষণে তাঁর অভাব একেবারেই অনুভূত হতে দেননি স্পেনের ফুটবলাররা। ৯ মিনিটে কোলো মুয়ানির গোলে পিছিয়ে পড়ার পরই আক্রমণের ঝড় তোলে স্পেন। যার সুফল মেলে চার মিনিটের ব্যবধানে জোড়া গোলের সৌজন্যে।

ইউরোর ইতিহাসে রেকর্ড সৃষ্টিকারী গোল করে স্পেনকে সমতায় ফেরান লামিনে ইয়ামাল। ম্যাচের ২১ মিনিটের মাথায়। এরপর ২৫ মিনিটে দানি ওলমোর গোল। ইউরো কাপে স্পেনের প্রথম ফুটবলার হিসেবে নক আউট পর্বের টানা তিনটি ম্যাচেই গোল করার নজির গড়লেন ওলমো।

কিলিয়ান এমবাপে এদিন মাস্ক ছাড়াই খেলতে নেমেছিলেন। দলের একমাত্র গোলটি তাঁর অ্যাসিস্টে। কিন্তু বেশ কয়েকবার প্রতিপক্ষের বক্সে গেলেও গোলমুখ খুলতে পারেননি ফরাসি অধিনায়ক। আক্রমণ, প্রতি আক্রমণে প্রথমার্ধই বেশি জমজমাট ছিল। বিরতিতেই ২-১ গোলের লিড বজায় রাখে স্পেন।

দ্বিতীয়ার্ধে দুই দলই বেশ কয়েকটি সুযোগ তৈরি করেছিল। ফ্রান্স মরিয়া চেষ্টা চালায় সমতা ফেরানোর। কিন্তু এমবাপে, থিও হার্নান্দেজদের শট লক্ষ্যভ্রষ্ট হতেই সমস্যা বাড়ে। ইয়ামালও চলতি ইউরোয় নিজের দ্বিতীয় গোলটি পাওয়ার সুযোগ তৈরি করেছিলেন। সবমিলিয়ে দ্বিতীয়ার্ধে আর কোনও গোল হয়নি। যার ফলে ছিটকে গেল ফ্রান্স। দিদিয়ের দেশঁর প্রশিক্ষণাধীন ফ্রান্স এই প্রথম ইউরো কিংবা বিশ্বকাপের সেমিফাইনালে উঠলেও ফাইনালের টিকিট আদায় করতে পারল না।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+