Euro Cup 2024: তুরস্কের বিরুদ্ধে প্রথম একাদশে থাকবেন রোনাল্ডো? পর্তুগাল কোচ দিলেন বড় আপডেট
নকআউট নিশ্চিত করার লক্ষ্য নিয়েই শনিবার তুরস্কের বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচ খেলতে নামছে পর্তুগাল। পর্তুগিজদের ম্যাচ মানেই চর্চার কেন্দ্রবিন্দুতে একজনই। তিনি রোনাল্ডো। প্রথম ম্যাচে চেক প্রজাতন্ত্রের বিরুদ্ধে গোল পাননি। প্রথম ম্যাচে কিছুটা নিস্প্রভ ছিলেন। দ্বিতীয় ম্যাচে কি প্রথম থেকেই মাঠে নামবেন সিআরসেভেন? এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে। তবে দলের সেরা তারকাকে নিয়ে নিজের পরিকল্পনার কথা প্রকাশ্যে আনলেন পর্তুগাল কোচ রবার্তো মার্টিনেজ।
২০২২ বিশ্বকাপের নকআউটে রোনাল্ডোকে প্রথম একাদশে জায়গা দেননি তৎকালীন কোচ ফের্নান্দো সান্তোস। তবে এখনকার কোচ রবার্তো মার্তিনেজের অগাধ আস্থা রয়েছে রোনাল্ডোর প্রতি। বয়স বেড়েছে, গতি আগের থেকে কিছুটা স্লথ হয়েছে। কিন্তু ৩৯-র রোনাল্ডোই যে এখন পর্তুগাল দলের কাণ্ডারী তা বুঝিয়ে দিয়েছেন কোচ মার্টিনেজ।

তুরস্কের বিরুদ্ধে ম্যাচের আগে সাংবাদিক সম্মেলনে রোনাল্ডো প্রসঙ্গ উঠলেই মার্টিনেজ বলেছেন: "আপনি কি জানেন ক্রিশ্চিয়ানো(রোনাল্ডো) গত মরশুমে কত মিনিট খেলেছেন? তার অভিজ্ঞতা আছে, ফুটবলের ইতিহাসে ছয়টি ইউরোপীয় চ্যাম্পিয়নশিপ খেলছে অন্য কোনও ফুটবলার নেই।'
মার্টিনেজ আরও বলেন, "একজন খেলোয়াড় মাঠে কি করছে তা বোঝা গুরুত্বপূর্ণ। ক্রিশ্চিয়ানো অভিজ্ঞতা দলের জন্য গুরুত্বপূর্ণ, গোলের সুযোগ তৈরি করে দিচ্ছে। রোনাল্ডো জাতীয় দলে আছেন কারণ তিনি এখানে থাকার যোগ্য, শুধু দেখুন তিনি কী করেছেন এবং প্রতিযোগিতার শেষ পর্যন্ত কী করতে পারেন।"
পর্তুগালের এই দলে তেমন কোনো দুর্বলতা নেই। তবে রোনাল্ডোকে কোচ মার্টিনেজ কিভাবে ব্যবহার করেন সেটাই দেখার। চেক প্রজাতন্ত্রের বিপক্ষে কোনো প্রভাবই ফেলতে পারেননি রোনালদো। ৫টি শট নিয়েছিলেন, যার ৩টি ছিল লক্ষ্যে। ইউরোয় প্রথম ম্যাচ জিতলেও সহজ সুযোগ নষ্ট করেছেন রোনাল্ডো। এবার ফরোয়ার্ড হিসেবে খেলছেন তিনি। পর্তুগালকে টুর্নামেন্ট জিততে হলে, রোনাল্ডোর ফর্মে ফেরা প্রয়োজন।
ম্যাচের আগে পর্তুগালের কোচ মার্তিনেস বলেছেন, "চেক প্রজাতন্ত্রের বিরুদ্ধে আমরা ভাল খেলেছি। এক গোল খেয়েও যে পিছিয়ে পড়ি না, সেটা প্রমাণ করে দিয়েছি। তুরস্কের বিরুদ্ধেও আমাদের সবাইকে তৈরি থাকতে হবে। সে কেউ প্রথম একাদশে থাকুক বা না থাকুক।"
প্রথম ম্যাচে চেক প্রজাতন্ত্রের বিপক্ষে আক্রমণের বন্যা বইয়ে দিয়েও গোলের দেখা পাচ্ছিল না পর্তুগাল। স্রোতের বিপরীতে প্রথম গোল হজম করে তারা। তবে আত্মঘাতি গোলে দ্রুত সমতায় ফেরে তারা।












Click it and Unblock the Notifications