Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Euro Cup 2024: ইউরো কাপ শুরুর আগে চিন্তায় পোল্যান্ড, চোটের কারণে প্রথম ম্যাচে নেই লেওনডস্কি

Euro Cup 2024: ইউরো কাপের আগে দুশ্চিন্তায় পোল্যান্ড। অধিনায়ক রবার্ট লেওনডস্কি (Robert Lewandowski)-র হ্যামস্ট্রিংয়ে চোট।

সে কারণে অধিনায়ক লেওনডস্কিকে ছাড়াই প্রথম ম্যাচে নেদারল্যান্ডসের বিরুদ্ধে নামতে হবে পোল্যান্ডকে। লেওনডস্কি টুর্নামেন্ট থেকেই ছিটকে যাবেন কিনা তা নিয়ে রয়েছে সংশয়।

Euro Cup 2024
Getty Images
Euro Cup 2024

গতকাল তুরস্কের বিরুদ্ধে ইউরো কাপের প্রস্তুতি ম্যাচ খেলছিল পোল্যান্ড। সেই ম্যাচেই ৩২ মিনিটের মাথায় খুঁড়িয়ে খুঁড়িয়ে মাঠ ছাড়তে দেখা যায় লেওনডস্কিকে। পরে দেখা যায় টিমের চিকিৎসক ও ফিজিওরা তাঁর ডান পায়ের উরুর শুশ্রূষা করছেন।

পোল্যান্ডের হেড কোচ মাইকেল প্রবিয়ের্জ আশা করছেন, লেওনডস্কির চোট খুব গুরুতর নয়। যদিও পোল্যান্ডের ফুটবল সংস্থার তরফে জানিয়ে দেওয়া হলো, রবিবার হামবুর্গে নেদারল্যান্ডস ম্যাচ খেলতে পারবেন না লেওনডস্কি।

লেওনডস্কি চোট পাওয়ায় পোল্যান্ড দলে আহত ফুটবলারদের তালিকা দীর্ঘায়িত হলো। ক্যারোল সুইডার্স্কি ও পাওয়েল ডাউইডোয়েইচেরও চোট রয়েছে। তবে তাঁরা ডাচদের বিরুদ্ধে খেলতে পারবেন বলে আশা করা হচ্ছে। যদিও হাঁটুর চোট এবারের ইউরো থেকে ছিটকে দিয়েছে আর্কাডুইজ মিলিককে।

পোল্যান্ডের ফুটবল সংস্থা জানিয়েছে, যে তিন ফুটবলার তুরস্ক ম্যাচে চোট পেয়েছেন তাঁদের চোট পরীক্ষা করা হয়েছে। ডাউইডোয়েইচের কোয়াড্রিসেপস থাই মাসলে টান লেগেছে। সুইডার্স্কির গোড়ালিতে চোট লেগেছে, তবে তা বড় কিছু নয়। তিন-চারদিনের মধ্যে তাঁরা অনুশীলনে নামতে পারবেন।

বাইসেপস ফিমোরিস মাসল রাপচারের কারণে লেওনডস্কি অবশ্য প্রথম ম্যাচটি খেলতে পারবেন না। উল্লেখ্য, পোল্যান্ডের ফুটবলারদের মধ্যে সবচেয়ে বেশি ১৫০টি ম্যাচ খেলে সর্বাধিক ৮২টি গোল রয়েছে লেওনডস্কির। গ্রুপ ডি-তে নেদারল্যান্ডস ছাড়াও অস্ট্রেলিয়া ও ফ্রান্সের চ্যালেঞ্জ সামলাতে হবে পোলিশদের।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+