Euro Cup 2024: স্পেনের বিরুদ্ধে রয়েছে জোড়া গোল, ফাইনালে ফের একবার নায়ক হয়ে উঠবেন ফোডেন?
রবিবার রাতে ইউরো কাপের মেগা ফাইনাল। কাপ জয়ের লড়াইয়ে মুখোমুখি হচ্ছে স্পেন ও ইংল্যান্ড। ২০২১ সালের পর এবার ২০২৪, পর পর দুইবার ইউরো কাপের ফাইনাললে ইংল্যান্ড। অন্যদিকে ২০১২ সালের পর আবার মহাদেশের সেরা হওয়ার হাতছানি স্প্যানিশদের সামনে। এই ম্যাচের আগে ফিরে আসছে সাত বছর আগের এক ফাইনালের স্মৃতি।
২০১৭ সালে ভারতে বসেছিল অনূর্ধ্ব ১৭ ফুটবল বিশ্বকাপের আসর। কলকাতায় অনূর্ধ্ব ১৭ বিশ্বকাপ ফাইনালে মুখোমুখি হয়েছিল ইংল্যান্ড-স্পেন। ৬২ হাজারের যুবভারতী সেইদিন সাক্ষী ছিল সিংহ গর্জনের। ব্রিটিশদের দাপটে উড়ে গিয়েছিল স্প্যানিশ আর্মাডারা। ৫-২ ফলে ফলে ম্যাচ জিতে বিশ্ব সেরা হয়েছিল ইংল্যান্ডের যুব দল।
ফাইনাল ম্যাচের আগে গ্যারেথ সাউটগেট যখন ফুটবলারদের পেপ টক দেবেন নিশ্চই সেই ম্যাচের কথাও তুলে ধরতে পারেন। বর্তমান ইংল্যান্ড দলে রয়েছেন একজন বিশ্বকাপজয়ীও। ২০১৭ সালে ইংল্যান্ডের অনূর্ধ্ব ১৭ দলে ছিলেন ফিল ফোডেন। গোটা টুর্নামেন্টে দুরন্ত পারফরম্যান্স করেছিলেন। এমনকি ফাইনাোলে স্পেনের বিরুদ্ধে জোড়া গোল করেছিলেন ফিল ফোডেন।

ব্রিটিশ তারকা ফুটবলার দেশের হয়ে খেলার সময় পরেন ১১ নম্বর জার্সি। কিন্তু তাঁর ক্লাব ম্যাঞ্চেস্টার সিটির হয়ে খেলার সময় পরেন ৪৭ নম্বর জার্সি। সাধারণত তারকা ফুটবলারদের দেশ এবং ক্লাবের জার্সি নম্বর একই থাকে। কিন্তু ফোডেনের ক্ষেত্রে ভিন্ন কেন?
ফোডেন বলেন, ১৭ বছর বয়সে ম্যান সিটিতে যোগ দিই সেই সময় নিজে থেকে নম্বর বেছে নেওয়ার খুব একটা সুযোগ পাওয়া যায় না। য়েকটি মাত্র নম্বর আমাকে পাঠানো হয়েছিল। সেখান থেকে বেছে নিতে হত। ৪৭ নম্বরকেই বেছে নিয়েছিলাম, কারণ আমার ঠাকুরদা ৪৭ বছর বয়সেই প্রয়াত হন। আমার সিদ্ধান্তে আমার পরিবার খুশি হয়। কিন্তু দেশের হয়ে খেলার সময় ১১ নম্বর জার্সি পরার সুযোগ পাই, আমি পরবর্তীতে কোনও নম্বরই পরিবর্তন করিনি।"
২০১৭ সালের মতোই কি ২০২৪ সালে আরও এক ফাইনানলে নায়ক হয়ে উঠবেন ফোডেন, উত্তর দেবে সময়ই।












Click it and Unblock the Notifications