Euro Cup 2024: জয় দিয়ে অভিযান শুরু নেদারল্যান্ডসের, লড়াই করেও হার পোল্যান্ডের
জয় দিয়েই ইউরো কাপ অভিযান শুরু করল নেদারল্যান্ডস। রবিবার প্রথম ম্যাচে পোল্যান্ডের বিরুদ্ধে জয় পেল কমলা বাহিনী। ম্যাচের ফল ২-১। শক্ত প্রতিপক্ষের বিরুদ্ধে জয় পাওয়ায় সূচনটা ভালোই হল ডাচদের।
পোল্যান্ড এবং নেদারল্যান্ডস- দু দলই নিজেদের সেরা ফুটবলারকে মাঠের বাইরে রেখে খেলতে নামতে বাধ্য হয়েছিল। আগেই জানা গিয়েছিল যে রবার্ট লেয়ওানডোস্কিকে ছাড়াই প্রথম ম্যাচ খেলতে নামবে পোল্যান্ড। অন্যদিকে, প্রস্তুতি ম্যাচের আগে ওয়ার্ম আপের সময়ে চোট পেয়েছেন নেদারল্যান্ডসের টিউন কুপমাইনার্স। ফলে তিনিও এই ম্যাচে খেলতে পারেননি।

পোল্যাল্ড দলের প্রধান তারকা রবার্ট লেওয়ানডোস্কি এই ম্যাচে খেলতে পারেননি।গত সোমবার তুরস্কর বিপক্ষে প্রীতি ম্যাচে ঊরুতে চোট পেয়েছিলেন পোল্যান্ড অধিনায়ক। তাই এই ম্যাচে খেলতে পারেননি তিনি। ফলে রক্ষণাত্বক ছকেই দল না মায় পোল্যান্ড। ডিফেন্সে পাঁচজনকে খেলায় পোলিশরা। মাঝমাঠে তিন জন, সামনে এক স্ট্রাইকারে খেলে পোল্যান্ড। অন্যদিকে ৪-২-৩-১ ছকে খেলতে শুরু করে ডাচরা।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক খেলতে থাকে ডাচরা। ম্যাচের দ্বিতীয় মিনিটেই লিভারপুল তারকা গ্যাকপোর শট রুখে দেন পোলিশ গোলরক্ষক সিজনি। ম্যাচের ১৬ মিনিটেই অবশ্য এগিয়ে গিয়েছিল পোল্যান্ড। জেলেনেস্কির কর্ণার থেকে গোল করেন অ্যাডাম বুসকা।কিন্তু লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি পোল্যান্ড। ২৯ মিনিটেই কমলা বাহিনীকে সমতায় ফেরান গ্যাকপো।৩২ মিনিটে পোল্যান্ডও পেয়েছিল এগিয়ে যাওয়ার সুযোগ। জ্যাকোব কিউইর শট দারুণ ভঙ্গিমায় রুখে দেন ডাচদের ২১ বছর বয়সী গোলরক্ষক। প্রথমার্ধ শেষ হয় ১-১ ফলেই।
দ্বিতীয়ার্ধে টান টান লড়াই হল। প্রথমার্ধে খেলার বেশিরভাগ সময় নেদারল্যান্ডস নিয়ন্ত্রণ করলেও বিরতির পোল্যান্ডকে সেই ভূমিকায় দেখা যায়। দুইপক্ষ আক্রমণ পাল্টা আক্রমণ করলেও কেউ গোলের দেখা পায়নি। গোল পেতে মরিয়া লড়াই শুরু করে ডাচটা।
ম্যাচের শেষদিকে ডাচ কোচ রোনাল্ড কোম্যানের একটি পরিবর্তনই পার্থক্য গড়ে দেয়। ৮১ মিনিটে মেমফিস ডিপের পরিবর্তে মাঠে নামেন উট উইঘর্স্ট। শেষ পর্যন্ত ৮৩ মিনিটে সুপার সাব উইট ইউঘর্স্ট জেতালেন নেদারল্যান্ডসকে। উইরো কাপে নিজেদের প্রথম ম্যাচে রবার্ট লেওয়ানডোস্কি-হীন পোল্যান্ডকে কষ্ট করে হারালেন ডাচেরা।
দীর্ঘদিন কোন বড় ট্রফি জেতা হয়নি ডাচদের। বিশবকাপেও প্রত্যাশা অনুসারে পারফরম্যান্স হয়নি। তবে সেই ব্যর্থতা কাটিয়ে রোনাল্ড কোয়েম্যানের দল যে বেশ প্রস্তুতি নিয়েই এবারের ইউরোতে নেমেছে প্রথম ম্যাচেই তা টের পাওয়া গেল। আগামী ২২ জুন ফ্রান্সের বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচ খেলতে নামবে কমলা ব্রিগেড।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications