Euro Cup 2024: ক্রিশ্চিয়ানো রোনাল্ডো কি পর্তুগালের হয়ে আর খেলবেন? স্পষ্ট করলেন মার্তিনেজ
Euro Cup 2024: ইউরো কাপ জয়ের স্বপ্নভঙ্গ। ফ্রান্সের কাছে পেনাল্টি শ্যুটআউটে হেরে বিদায় নিল পর্তুগাল। ম্যাচের শেষে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো সান্ত্বনা দিয়েছেন পেপেকে।
শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গেই পর্তুগাল দলে রোনাল্ডোর ভবিষ্যৎ নিয়ে জোর চর্চা শুরু হয়েছে। তবে কি দেশের হয়ে শেষ ম্য়াচ খেলে ফেললেন সিআর সেভেন?

ম্যাচের অতিরিক্ত সময়ে রোনাল্ডো গোল করার ভালো সুযোগ হাতছাড়া করেন। যদিও পেনাল্টি শ্যুটআউটে প্রথম শট নিতে গিয়েই তিনি গোল করেন। পর্তুগালের হেড কোচ রবার্তো মার্তিনেজ বলছেন, রোনাল্ডো দেশের হয়ে শেষ ম্যাচটি খেলে ফেলেছেন, এ কথা বলা তাড়াহুড়ো করা হয়ে যাবে।
মার্তিনেজ বলেন, ম্যাচের শেষেই রোনাল্ডোর ভবিষ্যৎ নিয়ে বলা সঠিক হবে না। বিশেষ করে তিনি যখন নিজের সিদ্ধান্ত এখনও জানাননি। রোনাল্ডো ২১২তম ম্যাচটি খেললেন, দেশের হয়ে তাঁর গোল রয়েছে ১৩০টি। আন্তর্জাতিক গোল করার নিরিখে রোনাল্ডোর অনেক পিছনে লিওনেল মেসি (১০৮)।
৩৯ বছরের রোনাল্ডোর কাছে এবারের ইউরো কিন্তু একেবারেই বর্ণময় হলো না। অধিনায়ক হিসেবে দলকে খেতাব জেতাতে পারলেন না। সেই সঙ্গে পেনাল্টি শ্যুটআউটের গোলগুলি ছাড়া নির্ধারিত ৯০ মিনিট বা অতিরিক্ত সময়ে ওপেন প্লে থেকে গোল পাননি তিনি।
এই প্রথম ইউরো বা বিশ্বকাপের মতো মেজর টুর্নামেন্টে একটিও গোল পেলেন না রোনাল্ডো। দশটি শট নিয়েছিলেন গোলমুখী, একটি থেকেও গোল আসেনি। এই ঘটনার নিরিখে তিনি বেলজিয়ামের কেভিন ডি ব্রুইনের ২০১৬ সালের নজির স্পর্শ করলেন তিনি।
২০১৬ সালে ফ্রান্সকে ফাইনালে হারিয়ে ইউরো কাপ জিতেছিল রোনাল্ডোর পর্তুগাল। এ ছাড়া ২০ বছরের কেরিয়ারে তিনি আর ইউরো কাপ কিংবা বিশ্বকাপ জিততে পারেননি। ২০২৬ সালের বিশ্বকাপের সময় তাঁর বয়স হবে ৪১। তাতে তিনি খেলেন কিনা তা দেখার। রোনাল্ডো অবশ্য আগেই জানিয়ে দিয়েছিলেন, ইউরো কাপে তাঁর আর খেলার সম্ভাবনা নেই।
পেপে নিজে হতাশ এভাবে বিদায় নিতে হলো বলে। তবে তিনিও নিজের আন্তর্জাতিক কেরিয়ারের ভবিষ্যৎ নিয়ে ম্যাচের পর জনসমক্ষে কিছু বলেননি। পেপেকে রোনাল্ডোর আলিঙ্গনের আবেগঘন মুহূর্ত অবশ্য মন ছুঁয়ে গিয়েছে ফুটবলপ্রেমীদের।
উল্লেখ্য, পর্তুগালের হয়ে টানা ৯টি ম্যাচে গোল করতে পারলেন না রোনাল্ডো (পেনাল্টি শ্যুটআউট বাদে)। ফ্রান্সের বিরুদ্ধে ফ্রান্সিসকো কোনসেইসাওয়ের থেকে ৬ গজ বৃত্তের সামান্য বাইরে বল পেলেও তা জালে জড়াতে পারেননি। অতিরিক্ত সময়ে এই শট রোনাল্ডো ক্রসবারের উপর দিয়ে না পাঠালে হয়তো বেঁচে থাকতো কাপ জয়ের স্বপ্ন।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications