Euro Cup 2024: পোল্যান্ড ম্যাচে মাঠে নামবেন এমবাপে? ফরাসি শিবির থেকে এল বিরাট আপডেট
ইউরো কাপের শুরুতেই নাকে গুরুতর চোট পেয়েছেন এমবাপে। অস্ট্রিয়ার বিপক্ষে নাক ফেটে যাওয়ার কারণে ফ্রান্সের অধিনায়ক নেদারল্যান্ডসের সঙ্গে দ্বিতীয় গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে খেলেত পারেননি। কবে মাঠে ফিরবেন এমবাপে? এটাই এখন ফরাসি শিবিরে সবথেকে হড় প্রশ্ন।
আগে জানা গিয়েছিল এমবাপেকে কমপক্ষে ১৫ দিনের জন্য মাঠের বাইরে থাকতে হতে পারে যার অর্থ তিনি কোয়ার্টার ফাইনাল পর্যন্ত খেলতে পারবেন না। তবে ফ্রান্স ভক্তদের জন্য সুখবর রয়েছে পোল্যান্ড ম্যাচের আগে। মঙ্গলবার গ্রুপ পর্বের শেষ ম্যাচে পোল্যান্ডের বিরুদ্ধে নামছে ফরাসিরা। এই ম্যাচের আগে পুরোদমে অনুশীলন করছেন দলের সেরা তারকা।

সাংবাদিকদের সাথে কথা বলার সময়, ফরাসি খেলোয়াড় চুয়ামেনি বলেছেন, "আমার মনে হয় সে পরের ম্যাচ খেলতে চায়। তার মুখোশ? মাস্ক পরে খেলায় অভ্যস্ত হয়ে পড়েছে। সে মাস্ক ছাড়া খেলতে পছন্দ করতে পারে, কিন্তু ডাক্তার তাকে অনুমতি দিচ্ছেন না। এমবাপে যদি খেলতে পারে তাহলে তা আমার জন্য অত্যন্ত ইতিবাচক দিক হবে।"
অস্ট্রিয়া ম্যাচের পর দলের সঙ্গে দুটি সেশনে মাস্ক পরে অনুশীলন করেছেন এমবাপে। প্যাডারবনে ফ্রান্সের ইউরো শিবিরের কাছেই অবস্থিত স্থানীয় ক্লাবের সঙ্গে প্রস্তুতি ম্যাচ খেলেছেন এমবাপে। প্রতিপক্ষের অনূর্ধ্ব-১৯ দলের বিরুদ্ধে ৩০ মিনিট করে দু'টি অর্ধে খেলা ম্যাচের পুরো সময়েই মাস্ক পরে খেলেন এমবাপে। জোড়া গোলের সঙ্গে জোড়া অ্যাসিস্টও করেছেন তিনি।
অস্ট্রিয়ার বিরুদ্ধে ম্যাচের ৮৪ মিনিটে মারাত্মক চোটে পড়েন কিলিয়ান এমবাপে। ম্যাচের শেষ দিকে হেড করতে গিয়ে অস্ট্রিয়া দলের কেভিন দানসোর সঙ্গে সংঘর্ষে নাকে গুরুতর আঘাত লাগে তাঁর। নাক থেকে রক্ত ঝরতে ঝরতে মাঠ ছাড়েন তিনি।
নেদারল্যান্ডসের বিরুদ্ধে মেগা ম্যাচে বিশেষ মাস্ক পরে খেলতে দেখা যেতে পারে এমবাপেকে, এমনই সম্ভাবনা তৈরি হয়েছিল । কিন্তু সেই ম্যাচে মাঠে নামেননি এমবাপে। ফরাসি অধিনায়কের মাস্ক নিয়ে এবার বিতর্ক শুরু হয়েছিল। ফ্রান্সের সুপারস্টার ফরোয়ার্ড বৃহস্পতিবার ফরাসি পতাকার রঙে নীল, সাদা এবং লাল মুখোশ পরে অনুশীলনে করেন।
কিন্তু এমবাপের মাস্কের রঙ আবার উয়েফার নিয়ম বর্হিভূত। উয়েফার নিয়ম বলে যে "খেলার মাঠে পরা চিকিৎসা সরঞ্জাম অবশ্যই একক রঙের হতে হবে"
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications