Euro Cup 2024: গোল খরায় ভুগছে ফ্রান্স দল, স্পেন ম্যাচেই ছন্দে ফিরবেন এমবাপে, আশায় ফরাসি শিবির
এবারের ইউরো কাপে দল সেমিফাইনালে পৌঁছে নিজের নােমের প্রতি সুবিচার করতে পারছেন না ফরাসি তারকা এমবাপে। মঙ্গলবার মিউনিখে ইউরো কাপের সেমিফাইনালের প্রথম ম্যাচে স্পেনের মুখোমুখি হবে ফ্রান্স। ফ্রান্সের জন্য কঠিন একটা লড়াই অপেক্ষা করছে। এই ম্যাচে এমবাপের ফর্মে ফেরার প্রতীক্ষায় গোটা ফরাসি শিবির।
এবারের ইউরো কাপে এখনো নিজেকে ঠিক মেলে ধরতে পারেননি কিলিয়ান এমবাপে। একটি গোল করেছেন, একটি করিয়েছেন। চোটের কারণে এখনো নিজেকে নিংড়ে দিতে পারেননি। তার পারফরম্যান্স নিয়ে তাই প্রশ্ন উঠেছে ফরাসি মিডিয়ায়। এমবাপে সব সময়ই বড় ম্যাচের ফুটবলার। ফলে সেমিফাইনালের লড়াইয়ে স্পেনের মতো কঠিন প্রতিপক্ষের বিরুদ্ধেই জ্বলে উঠার চেষ্টা করবেন ফরাসি অধিয়াক।

ফৱাসি কোচ বলেছেন, 'যদি ও একশো শতাংশ সুস্থ না-ও থাকে, তা হলেও এমবাপের উপস্থিতি স্পেন ম্যাচে খুব প্রয়োজনীয়। এখনও পর্যন্ট স্পেন দল আমাকে একসঙ্গে মুগ্ধ এবং উদ্বিগ্ন করেছে। যে অবিশ্রান্ত পাসের ফোয়ারা তুলেছে তরুণ স্পেনের ফুটবলাররা, তার সঙ্গে পাল্লা দিতে গেলে আমাকে এমবাপেকে শুরু থেকেই রাখতে হবে।'
দেশঁ এমবাপের পাশে দাঁড়িয়ে বলেছেন, ''এমবাপের সমালোচকদের প্রতি আমার খারাপ লাগা কাজ করে। সমালোচকরা নিশ্চই ভুলে গিয়েছেন এত কম বয়সেই কত কীর্তি তৈরি করে ফেলেছে। এমবাপে আগামী দিনে আরও নতুন কীর্তি গড়তে মরিয়া। আমার জানা নেই, আর কোন ফুটবলার রয়েছে যে বিশ্বকাপ ফাইনালে দাপটের সঙ্গে হ্যাটট্রিক করেছে!''
এমবাপেই এখন পর্যন্ত টুর্নামেন্টে গোল করার একমাত্র ফরাসি খেলোয়াড়। পোল্যান্ড ম্যাচে পেনাল্টি কিক থেকে থেকে তিনি গোল করেন। ফ্রান্সের দুটি জয় এসেছে আত্মঘাতী গোল থেকেই।
এমবাপে দেশের জার্সিতে ৮৩টি খেলায় ৪৮ গোল করে ফ্রান্সের সর্বকালের তৃতীয় সর্বোচ্চ স্কোরার, তবে শেষ নয় ম্যাচে মাত্র ২ গোল করেছেন। ইতিমধ্যে, তিনি ২০২২ বিশ্বকাপের পর হুগো লরিস অবসর নেওয়ার পরে অধিনায়কের ভূমিকায় স্থায়ী হয়েছেন।
এমবাপের অফ ফর্মের সঙ্গেই গোল খরা চলছে ফ্রান্সের, বেশির ভাগ ম্যাচেই আত্মঘাতী গোলে জয় এসেছে। স্পেনের বিরুদ্ধে নিজেরা গোল করতে না পারলে ফাইনালে উঠার পথ কঠিন হবে ফ্রান্সের জন্য।












Click it and Unblock the Notifications