Euro Cup 2024: সেরা চারটি তৃতীয় স্থানাধিকারী দল যাবে প্রি-কোয়ার্টারে, কীসের ভিত্তিতে বাছাই হবে এই চার দল?
জমে উঠেছে ইউরো কাপের গ্রুপ পর্বের লড়াই। ইতিমধ্যেই সব দলের দুটি করে ম্যাচ খেলা হয়ে গিয়েছে। এখনও বাকি আছে একটি করে ম্যাচ। সোমবার রাত থেকেই শুরু হবে ইউরো কাপের গ্রুপ পর্বের তৃতীয় রাউন্ডের খেলা। এবারের ইউরো কাপে ছয় গ্রুপ থেকে দুটি করে দল(প্রথম দুই স্থানে থাকা) সরাসরি প্রি কোয়ার্টার ফাইনারলে পৌঁছে যাবে। বাকি চারটি দলও যেতে পারে শেষ ষোলোতে। তবে সেই চারটি দল হবে ছয়টি গ্রুপের সেরা তৃতীয় স্থানাধিকারী।
কীসের ভিত্তিতে ছয়টি গ্রুপ থেকে সেরা চারটি তৃতীয় স্থানাধিকারী দলকে বেছে নেওয়া হবে? এখনও কোন দলগুলি লড়াইয়ে আছে? সেই বিষয়ে বিস্তারিত তথ্য তুলে ধরা হল এই প্রতিবেদনে।

সামগ্রিক ইউরোপীয় বাছাইপর্বের ক্রমতালিকার অবস্থান দেখা হবে।চারটি সেরা তৃতীয় স্থান অধিকারী দল নির্ধারণ হয়ে গেলে, নিয়মের ২১.০৫ অনুচ্ছেদ অনুসারে যে কোন তৃতীয় স্থান অধিকারী দল কোন টাইতে খেলবে। চারটি দল জানার পরেই শেষ ষোলোর ম্যাচের সূচি ঘোষণা করা হবে।
প্রতিটি গ্রুপের শেষ দু'টি ম্যাচের আগে পর্যন্ত তৃতীয় স্থানাধিকারী সেরা চারটি দল হল অস্ট্রিয়া। ২ ম্যাচে ৩ পয়েন্ট গোলপার্থক্য প্লাস ১ গোল করেছে তিনটি, জয় একটি ম্যাচে। ২ নম্বরে থাকা স্লোভাকিয়া ২ ম্যাচে তিন পয়েন্টে আছে। গোল পার্থক্য শূন্য। গোল করেছে দুটি, জয় একটি ম্যাচ। হাঙ্গেরি আছে তৃতীয় স্থানে ৩ ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে। গোল পার্থক্য মাইনাস ৩, গোল করেছে ২টি, জয় একটি ম্যাচে।
চার নম্বরে আছে স্লোভেনিয়া। দুই ম্যাচে ২ পয়েন্ট। গোল পার্থক্য ০, গোল করেছে দুটি, একটি ম্যাচেও জয় পায়নি। এর পর রয়েছে আলবেনিয়া এবং চেক প্রজাতন্ত্র। সব মিলিয়ে জমজমাট গ্রুপ লিগের লড়াই।












Click it and Unblock the Notifications