Euro Cup 2024: ইউরো কাপে জর্জিয়াকে রুখে দিল চেক প্রজাতন্ত্র, গ্রুপের চিত্র কী দাঁড়াল?
Euro Cup 2024: ইউরো কাপে জর্জিয়াকে রুখে দিল চেক প্রজাতন্ত্র। খেলাটি শেষ হলো ১-১ গোলে। দুই দল এবারের ইউরোয় আজও জয়ের মুখ দেখতে পারল না।
বিরতির আগে এগিয়ে ছিল জর্জিয়া। চেক প্রজাতন্ত্র দ্বিতীয়ার্ধে সমতা ফেরায়। এফ গ্রুপের প্রথম দুই দল তুরস্ক ও পর্তুগাল একটু পরেই পরস্পরের মুখোমুখি হবে।

বল দখলের লড়াইয়ে চেক প্রজাতন্ত্র এই ম্যাচে অনেকটাই এগিয়ে ছিল জর্জিয়ার চেয়ে। জর্জিয়া গোলটি পায় পেনাল্টি থেকে। প্রথমার্ধের স্টপেজ টাইমের ৪ মিনিটের মাথায়। জর্জেস মিকাউতাডজের গোলে জয়ের স্বপ্ন দেখতে শুরু করেছিল জর্জিয়া।
যদিও জর্জিয়ার অগ্রগমন বেশিক্ষণ স্থায়ী হয়নি। কর্নারকে গোলে রূপান্তরিত করতে চেয়ে হেড দিয়েছিলেন চেক প্রজাতন্ত্রের অন্দ্রেজ লিঙ্গার। বলটি পোস্টে লেগে ফিরে এলে তা জালে জড়িয়ে দেন সুযোগসন্ধানী প্যাট্রিক শিক। এই গোলের মাধ্যমে চেক প্রজাতন্ত্র সমতা ফেরায়।
জর্জিয়ার গোলকিপার মামারডাশভিলি এদিন অনবদ্য পারফরম্যান্স উপহার দিয়েছেন। ম্যাচ ড্র রাখতে তাঁর ভূমিকা অনস্বীকার্য। চেক প্রজাতন্ত্র গোলের অনেক সুযোগ তৈরি করেছিল, কিন্তু তা কাজে লাগাতে পারেনি সিংহভাগ ক্ষেত্রেই। ফিনিশিংয়ের সমস্যা ভোগাল তাদের।
প্যাট্রিক শিক ২০২০ সালের ইউরোয় পাঁচটি গোল করেছিলেন, এদিনের গোলে তিনি পিছনে ফেললেন মিলান বারোসের ২০০৪ সালের ইউরোয় পাঁচটি গোল করার নজির। শিক এখন ইউরোয় চেক প্রজাতন্ত্রের সর্বাধিক গোলদাতা। এই ড্রয়ের ফলে চেক প্রজাতন্ত্র রইল তিনে, চারে জর্জিয়া। দুই দলেরই পয়েন্ট ২ ম্যাচে ১। চেকের গোলপার্থক্য -১, জর্জিয়ার -২। জর্জিয়ার শেষ ম্যাচ পর্তুগালের বিরুদ্ধে, চেক প্রজাতন্ত্র খেলবে তুরস্কের বিরুদ্ধে।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications