Euro Cup 2024: ডাচদের বিরুদ্ধে হ্যারি কেনদের দাপট, টানা দ্বিতীয়বার ইউরো কাপের ফাইনালে ইংল্যান্ড
ইউরো ট্রফি জয়ের যুদ্ধে আলভারো মোরাতা-লামিন ইয়ামালদের প্রতিপক্ষ কারা, নির্ধারিত হয়ে গেল বুধবার রাতেই। দ্বিতীয় সেমিফাইনাংলে মুখোমুখি হয়েছিল ইংল্যারন্ড এবং নেদারল্যান্ডস। এই ম্যাচে ২-১ গোলে জয় পেয়ে ফাইনালে পৌঁছে গেল হ্যারি কেনরা।
ম্যাচের শুরু থেকে বল নিজেদের পায়ে রেখেছিল ইংল্যান্ড। শুরু থেকে খুব বেশি আক্রমণাত্বক থাকেনি ব্রিটিশরা। কিন্তু নেদারল্যান্ডসের পরিকল্পনা ছিল অন্য। তারা শুরু থেকেই আক্রমণের খেলায় নেমেছিল। ম্যাচের সাত মিনিটেই ডাচদের এগিয়ে দেন সিমন্স। বক্সের কাছাকাছি জায়গায় ডেকলান রাইসের কাছ থেকে বল কেড়ে নিয়ে ইংলিশ রক্ষণকে কার্যত চুপ করিয়ে দিলেন এই অ্যাটাকিং মিডফিল্ডার। সিমন্সের সেই শট থামানোর কোনো উপায় ছিল না ইংলিশ গোলরক্ষক জর্ডান পিকফোর্ডের।

বিরতির পর দুই দলই সতর্কতার সঙ্গে শুরু করে। রক্ষণ সুরক্ষিত রেখে আক্রমণ করার চেষ্টা করে দুই দল। যে কারণে এ সময় খেলা কিছুটা মন্থরও হয়ে পড়ে। দ্বিতীয়ার্ধে যখন উত্তেজনাহীন ফুটবল হচ্ছে, তখনই সাহসী চাল দিলেন সাউথগেট। গোলদাতা হ্যারি কেনকে তুলে নিয়ে নামালেন অলি ওয়াটকিন্সকে। কোল পামার নামিয়ে দিলেন ফিল ফোডেনের জায়গায়। জোড়া পরিবর্তনই ম্যাচের ভাগ্য বদলে দিল।
ম্যাচেৱ শেষ লগ্নে ৯০ মিনিটে ইংল্যান্ডের ওলে ওয়াটকিন্স জয়সূচক গোল করে ব্রিটিশদের ফাইনাললে তুললেন। সুপার সাব হয়ে উঠলেন ওয়াটকিন্স। সেইসঙ্গে সাউথগেটের চালের কাছেই হার মানতে হল কোম্যানকে।
চলতি ইউরোয় ইংল্যান্ড নিজেদের নামের প্রতি সুবিচার করতে পারেননি। গ্রুপে দুটো ড্র এবং একটি জয়ে শেষ ষোলোর দরজা খোলে ইংরেজরা। স্লোভাকিয়াকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড উঠলেও তাদের পারফরম্যান্সে নজরকাড়া উন্নতি একেবারেই চোখে পড়েনি। সুইজারল্যান্ডের বিরুদ্ধে সেমির লড়াইয়ে চাপে ছিল ইংল্যান্ডই। শেষমেশ টাইব্রেকারে জিতে শেষ চারের ছাড়পত্র জোগাড় করে নেয় ইংল্যান্ড। কিন্ত খেলার মানে মন ভরাতে না পারলেও ফাইনালে কিন্ত পৌঁছে গেল ইংল্যান্ড।
গত ইউরো কাপের ফাইনালে উঠেও লক্ষ্যপূরণ করতে পারেনি গ্যারেথ সাউথগেটের প্রশিক্ষণাধীন দল। ইতালির কাছে ফাইনালে হেরে স্বপ্নভঙ্গ হয়েছিল হ্যারি কেনদের। এবার সেই আক্ষেপ দূর করতে মরিয়া থাকবেন ইংরেজ ফুটবলাররা, বলার অপেক্ষা রাখে না। গতবার ইতালির কাছে হেরে স্বপ্নভঙ্গ হয়েছিল, এবার ব্রিটিশদের সামনে স্প্যানিশ চ্যালেঞ্জ।












Click it and Unblock the Notifications