Euro Cup 2024: ইউরো কাপ ফাইনালে স্পেন-ইংল্যান্ড! পারস্পরিক দ্বৈরথে এগিয়ে কারা?

Euro Cup 2024: ইউরো কাপের ফাইনালে কাল স্পেনের সামনে ইংল্যান্ড। ২০১২ সালের পর ফের ইউরো জয়ের হাতছানি স্পেনের সামনে। ১৯৬৬ সালের বিশ্বকাপের পর কোনও মেজর জেতেনি ইংল্যান্ড।

চলতি ইউরো কাপে পারফরম্যান্সের নিরিখে অপ্রতিরোধ্য স্পেন নামবে ফেভারিট হিসেবে। যদিও পরিসংখ্যান থাকছে ইংল্যান্ডের পক্ষেই।

Euro Cup 2024 -

বার্লিনের অলিম্পিয়াস্টাডিয়নে এবারের ইউরো কাপের পরিসমাপ্তি ঘটতে চলেছে। স্পেনের কাছে এটি পঞ্চম ইউরো ফাইনাল। এর আগে, চারবার ফাইনালে উঠে জিতেছে তিনবার। হেরেছে ১৯৮৪ সালের ইউরো ফাইনালে, আয়োজক ফ্রান্সের কাছে।

গ্যারেথ সাইথগেটের ইংল্যান্ড টানা দু-বার ইউরো ফাইনাল খেলবে। ২০২০-র ইউরোয় ইংল্যান্ড পরাস্ত হয়েছিল। এখনও অবধি দুই দেশের ২৭টি সাক্ষাতে ইংল্যান্ড জিতেছে ১৪টিতে, হেরেছে ১০টিতে, তিনটি ম্যাচ ড্র হয়েছে। গত ছয় বছরে এই প্রথম স্পেন-ইংল্য়ান্ড দ্বৈরথ হতে চলেছে।

দুই দেশের সর্বশেষ দ্বৈরথটি হয়েছিল ২০১৮ সালের ১৫ অক্টোবর নেশনস লিগের লিগ পর্বে। সেই ম্যাচে ইংল্যান্ড জেতে ৩-২ ব্যবধানে। ২০১৮ সালের ৮ সেপ্টেম্বর অবশ্য নেশনস লিগের লিগ পর্বে ইংল্যান্ডের বিরুদ্ধে ২-১ গোলে জয় পেয়েছিল স্পেন।

২০১৬ সালে স্পেন-ইংল্যান্ড ইন্টারন্যাশনাল ফ্রেন্ডলি ২-২ গোলে অমীমাংসিতভাবে শেষ হয়েছিল। ২০১৫ সালের ইন্টারন্যাশনাল ফ্রেন্ডলিতে ইংল্যান্ডকে ২-০ গোলে হারায় স্পেন। ২০১১ সালের ইন্টারন্যাশনাল ফ্রেন্ডলিতে ইংল্যান্ড ১-০ গোলে হারায় স্প্যানিশ আর্মাডাকে।

১৯৯৬ সালের ইউরো কাপ কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড-স্পেন দ্বৈরথ গোলশূন্য থাকায় ম্যাচের ফয়সালা হয় পেনাল্টি শ্যুটআউটে। সেবার ৪-২ গোলে জেতে ইংল্যান্ড। ১৯৮০ সালের ইউরো কাপে গ্রুপ পর্বে ইংল্যান্ড ২-১ গোলে হারিয়েছিল স্পেনকে।

১৯৫০ সালের ফিফা বিশ্বকাপে স্পেন ১-০ গোলে ইংল্যান্ডকে হারিয়েছিল। ১৯৮২ সালের বিশ্বকাপের গ্রুপ পর্বে স্পেন-ইংল্যান্ড দ্বৈরথ ছিল গোলশূন্য। গ্যারেথ সাউথগেট ইংল্যান্ডের দায়িত্ব নেওয়ার পর ২০১৮ সালে নেশনস লিগে ইংল্যান্ড স্পেনের মাটিতে ৩১ বছরের খরা কাটিয়ে প্রথম জয় নিশ্চিত করে।

সেই ম্যাচে রাহিম স্টার্লিং জোড়া গোল করেন, একটি গোল করেন মার্কাস রাশফোর্ড। ৩-০ গোলে ইংল্যান্ড এগিয়ে যাওয়ার পর ব্যবধান কমিয়েছিল লা রোখা বাহিনী। পাকো আলকাসের ও সের্হিও রামোস গোল করেন। তবে ইংল্যান্ডই জিতেছিল ৩-২ গোলে।

১৯৩১ সালে ৯ ডিসেম্বর ইন্টারন্যাশনাল ফ্রেন্ডলিতে লন্ডনের হাইবারিতে স্পেনকে ৭-১ গোলে হারিয়েছিল ইংল্যান্ড। সেটিই স্পেনের বিরুদ্ধে ইংল্যান্ডের সবচেয়ে বড় জয়। ১৯৬০ সালে ১৫ মে স্পেন মাদ্রিদে ইংল্যান্ডকে হারায় ৩-০ গোলে, সেটি থ্রি লায়ন্সের বিরুদ্ধে স্প্যানিশ আর্মাডার সবচেয়ে বড় ব্যবধানে জয়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+