Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Euro Cup 2024: ইউরো কাপে ঈর্ষণীয় কীর্তি গড়ার মুখে রোনাল্ডো, পর্তুগালের সতীর্থদের উদ্বুদ্ধ করলেন কোন বার্তায়?

Euro Cup 2024: ইউরো কাপে এবারও খেতাব জয় সুনিশ্চিত করতে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর উপর নির্ভর করবে পর্তুগাল। ২০১৬ সালে একবারই পর্তুগাল ইউরো কাপ জিতেছে। ২০০৪ সালে হয়েছিল রানার-আপ।

রোনাল্ডো এবারের ইউরো কাপে ঈর্ষণীয় কীর্তি গড়তে চলেছেন। তিনিই হতে চলেছেন প্রথম ফুটবলার যিনি ইউরো কাপের ৬টি সংস্করণে খেলার অনন্য রেকর্ড করায়ত্ত করবেন।

Euro Cup 2024
Getty Images
Euro Cup 2024

ইতিমধ্যেই ইউরো কাপে সবচেয়ে বেশি ২৫টি ম্যাচ খেলা, সবচেয়ে বেশি ১৪টি গোল করার রেকর্ড নিজের দখলে রেখেছেন সিআর সেভেন। ৬টি অ্যাসিস্ট অর্থাৎ সতীর্থের গোলে অবদান রাখার ক্ষেত্রে ইউরোর রেকর্ডে রয়েছেন যুগ্মশীর্ষে। এবার সেই রেকর্ডটিও এককভাবে নিজের দখলে নেওয়ার কাছাকাছি পৌঁছে গিয়েছেন রোনাল্ডো।

রোনাল্ডো বলেছেন, প্রথম প্লেয়ার হিসেবে ইউরোর ৬টি সংস্করণে খেলার সুযোগ পেয়ে আমি গর্বিত। এতে বোঝা যায়, দীর্ঘ সময় ধরে আমি খেলছি। ফুটবল থেকে যা অর্জন করেছি এটি তার আরেকটি অধ্যায় হতে চলেছে। জাতীয় দলকে অভীষ্ট লক্ষ্যের দিকে নিয়ে যাওয়ার অংশ হতে পেরে তিনি খুশি ও গর্বিত বলে জানান রোনাল্ডো।

এবারের ইউরো কাপ জেতা তাঁর এবং তাঁর দলের প্রাথমিক লক্ষ্য বলেও চিহ্নিত করেছেন। ইউরো কাপের যোগ্যতা অর্জন পর্বে পর্তুগাল ১০টি ম্যাচেই জয়লাভ করেছে। যদিও সাম্প্রতিককালে ক্রোয়েশিয়া ও স্লোভেনিয়ার কাছে ইন্টারন্যাশনাল ফ্রেন্ডলিতে পরাজয়ের ধাক্কা সামলে এবার ঘুরে দাঁড়াতে হবে রোনাল্ডোদের। ইউরো শুরুর আগে আয়ারল্যান্ডের বিরুদ্ধে ম্যাচে জয়ের সরণিতে ফিরতে বদ্ধপরিকর রবার্তো মার্তিনেজের দল।

গ্রুপ এফ-এ চেক প্রজাতন্ত্রের বিরুদ্ধে ম্য়াচ দিয়ে ইউরো কাপ অভিযান শুরু করবে পর্তুগাল,জুনের ১৮ তারিখ। রোনাল্ডো সতীর্থদের উদ্বুদ্ধ করেছেন এই বার্তা দিয়ে যে, ট্রফির সংখ্যাই নির্ধারণ করে দেয় কোন দল সেরা। তাঁর কথায়, আমি বিশ্বাস করি আমাদের দল পর্তুগালের ভক্তদের আনন্দ দেবে এবারের ইউরো কাপ জিতে। যারা যত বেশি ট্রফি জেতে তাদেরই সেরা প্রজন্ম বলে চিহ্নিত করা উচিত। আমাদের দলে যা প্রতিভা রয়েছে তাতে তা সম্ভব।

যদিও রোনাল্ডো বলেন, প্রতিভা থাকলেই সব সময় জেতা যায় না। কোনও বড় টুর্নামেন্ট জিততে গেলে অনেক বিষয় থাকে। আমাদের দলে সব উপকরণই রয়েছে। তবে একটি একটি করে ধার পার হতে হবে। একটির পর একটি ম্যাচ ধরে এগিয়ে গেলেই খেতাব জয় সম্ভব। ২০১৬ সালে আমরা যে চ্যাম্পিয়ন হয়েছিলাম তা পর্তুগালের ফুটবলে তো বটেই, বিশ্ব ফুটবলেও ঐতিহাসিক ঘটনা। আমাদের মাটিতে পা রেখে চলতে হবে। তবে মানসিকভাবে তাকিয়ে থাকতে হবে আকাশের দিকে এই ভাবনা ও বিশ্বাস নিয়ে যে আমরাও ইউরো কাপ জিততে পারি।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+