Euro Cup 2024: ইউরোর মঞ্চে বিরাট চমক, ডাচদের হারিয়ে গ্রুপ শীর্ষে থেকেই প্রি-কোয়ার্টারে অস্ট্রিয়া
ইউরো কাপের মঞ্চে বড় অঘটন ঘটিয়ে দিল অস্ট্রিয়া। গ্রুপ লিগের শেষ ম্যাচে নেদারল্যান্ডসকে ৩-২ গোলে হারাল অস্ট্রিয়া। সেই সঙ্গে গ্রুপ শীর্ষে থেকেই শেষ ষোলোতে জায়গা করে নিল অস্ট্রিয়ায়।
৯০ মিনিট ধরে পেন্ডুলামের মতো দুলল ম্যাচের ভাগ্য। টান টান রুদ্ধশ্বাস লড়াইও হল। কিন্তু একরাশ লজ্জা নিয়েই মাঠ ছাড়তে হল ডাচদের। শুরু থেকেই ম্যাচে দখলদারি কায়েম করার চেষ্টা চালিয়ে যেতে থাকে অস্ট্রিয়া। দলবদ্ধ ভাবে আক্রমণে ঝাঁপিয়ে পড়ে তারা। ৬ মিনিটের মাথায় বল বার করতে গিয়ে আত্মঘাতী গোল করেন নেদারল্যান্ডসের ডনিয়েল মালেন। এগিয়ে যায় অস্ট্রিয়া। প্রথমার্ধে মাঝমাঠের দখল বেশি ছিল অস্ট্রিয়ার। ফলে প্রথমার্ধে সমতা ফেরাতে পারেনি নেদারল্যান্ডস।

ম্যাচের ৭৫ মিনিটে, মেম্ফসিস ডিপেই গোলে সমতা ফেরায় তারা। কিন্তু অস্ট্রিয়া যেন আজ জয়ের জন্যই মাঠে নেমেছিল।অবশ্য ৮০ মিনিটেই ফের ছন্দপতন। বাউগার্টমারের পাস থেকে দুরন্ত গোল করে অস্ট্রিয়াকে ৩-২ গোলে এগিয়ে দেন সাবিতজার।এর ৪ মিনিট পরেই দারুণ আক্রমণ থেকে নেদারল্যান্ডসের গোলে বল ঢুকিয়ে দিয়েছিলেন বাউমগার্টনার। তবে রেফারি সেই গোল অফসাইডের কারণে বাতিল করেন। এরপর আর সমতা ফেরাতে পারেনি ডাচরা। ফলে ৩-২ গোলেই হারতে হল তাদের। সেই সঙ্গে অস্ট্রিয়া বুঝিয়ে দিল তারা আর ছোট দল নয় ইউরোর মঞ্চে।
শেষ পর্যন্ত জিতে ৬ পয়েন্ট নিয়ে গ্রুপ শীর্ষে থেকে মাঠ ছাড়ে অস্ট্রিয়া। যে গ্রুপে ফ্রান্স, নেদারল্যান্ডসের মতো দল রয়েছে সেই গ্রুপের শীর্ষে শেষ করে অস্ট্রিয়া। তিন ম্যাচে চার পয়েন্ট নিয়ে ৩ নম্বরে থাকল ডাচরা। ফলে তাদের এখন তৃতীয় স্থানাধিকরারী দল হিসাবে প্রি-কোয়ার্টারে যাওয়ার সুযোগ থাকছে। ৪ পয়েন্ট নিয়ে বেস্ট থ্রি টিম হিসেবে শেষ ষোলোয় নেদারল্যান্ডসও।
বুধবারের ইউরো সাক্ষী থাকল এক বিরাট অঘটনের। এবার কাপ নিয়ে ঘরে ফেরা হল না ডাচদের। স্মৃতিতেই রয়ে গেল ১৯৮৮ সালে রুড গুলিটদের কীর্তি। উলটে নেদারল্যান্ডকে তিন-দুই গোলে হারিয়ে ইউরোর নকআউটে অস্ট্রিয়া। গ্রুপ ডি থেকে তাদের সঙ্গেই নক আউটে গেল বিশ্বকাপ রানার্স ফ্রান্স।
-
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
বসন্তের শেষে বাড়ছে পারদ! গরমে কী নাজেহাল হবে শহরবাসী? কী জানাচ্ছে হাওয়া অফিস? জানুন -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ












Click it and Unblock the Notifications