Euro Cup 2024: ইউরোর আগে ধাক্কা খেল জার্মানি! ছিটকে গেলেন পাভলোভিচ, ডাক পেলেন কান

Euro Cup 2024: ইউরো কাপে শুক্রবার স্কটল্যান্ড ম্যাচ দিয়ে অভিযান শুরু করছে জার্মানি। তার আগে ধাক্কা খেল আয়োজক দেশ। ছিটকে গেলেন আলেকজান্দার পাভলোভিচ।

তাঁর পরিবর্ত হিসেবে ডাক পেলেন এমরে কান। কানের নেতৃত্বে বরুসিয়া ডর্টমুন্ড এবার চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল খেলেছে।

Euro Cup 2024
Getty Images
Euro Cup 2024

সম্প্রতি ইউক্রেনের বিরুদ্ধে ইন্টারন্যাশনাল ফ্রেন্ডলিতে খেলেন পাভলোভিচ। কেরিয়ারে প্রথমবার ইউরো কাপ খেলার সুযোগ এসেছিল। দেশের হয়ে বড় টুর্নামেন্ট এর আগে খেলেননি ২০ বছরের এই প্লেয়ার, যিনি বায়ার্ন মিউনিখের ফুটবলার। দুই দিন টানা তিনি অনুশীলন করতে পারেননি।

টন্সিলাইটিসের সমস্যা তাঁর ইউরো কাপ খেলার স্বপ্ন চুরমার করে দিল। জার্মানির কোচ জুলিয়ান নাগলসম্যানকে তড়িঘড়ি বেছে নিতে হলো পরিবর্ত ফুটবলার। এমরে কানের নেতৃত্বাধীন বরুসিয়া ডর্টমুন্ড চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে হেরে গিয়েছিল রিয়াল মাদ্রিদের কাছে। সেই কানকেই বেছে নেওয়া হলো পাভলোভিচের পরিবর্ত হিসেবে।

কান আগে ছিলেন লিভারপুলে। এই মিডফিল্ডার দেশের হয়ে ৪৩টি ম্যাচেও খেলেছেন। ফলে পাভলোভিচের যোগ্য বিকল্প হিসেবেই তাঁর কপাল খুলে গেল। জার্মান কোচ জানান, কান দলের সঙ্গে যোগ দিতে প্রস্তুত। আমরা এমন কাউকে খুঁজছিলাম যাঁর বেশ কয়েকটি ম্যাচ খেলার এবং চাপ সামাল দেওয়ার অভিজ্ঞতা রয়েছে। সে জন্যই কানকে ডাকা।

যদিও পাভলোভিচের না থাকা জার্মানির ধাক্কা তো বটেই। বিশেষ করে যেভাবে তিনি দারুণ ছন্দে ছিলেন। এ বছর বুন্দেশলিগার ১৯টি ম্যাচে তিনি খেলেছেন। তাঁর দল জিতেছে ১৫টিতে। ৫৪টি গোল করেছেন পাভলোভিচ। বুন্দেশলিগায় যে ১৫টি ম্যাচে তিনি খেলতে পারেননি, বায়ার্নের খেলায় তাঁর অভাব অনুভূত হয়েছে। এর মধ্যে আটটিতে জিতেছে বায়ার্ন। হজম করেছে ১৪টি গোল।

ইউরো কাপে জার্মানি স্কটল্যান্ড ম্যাচ দিয়ে অভিযান শুরু করছে। ম্যাচটি শুক্রবার ভারতীয় সময় রাত সাড়ে ১২টায়। ১৯ জুন রাত সাড়ে ৯টা থেকে তারা খেলবে হাঙ্গেরির বিরুদ্ধে। গ্রুপ পর্বের শেষ ম্যাচে ২৩ জুন ভারতীয় সময় রাত সাড়ে ১২টায় জার্মানদের প্রতিপক্ষ সুইৎজারল্যান্ড।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+