Euro 2020 : পর্তুগালের দুইয়ের পাল্টা জার্মানির চার, বড় ম্যাচের গোল বন্যায় গ্রুপ অফ ডেথে অনিশ্চয়তা

Euro 2020 : পর্তুগালের একের পাল্টা জার্মানির চার, বড় ম্যাচের একতরফা ফলাফলে এফ গ্রুপে অনিশ্চয়তা

ইউরো কাপের গুরুত্বপূর্ণ ম্যাচে জার্মানি ও পর্তুগালের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই আশা করেছিলেন ফুটবল প্রেমীরা। শুরুটা সেই আবহে হলেও এক গোলে পিছিয়ে পড়া জার্মান শিবির খোঁচা খাওয়া বাঘের মতো দৌড় শুরু করে সবকিছু ওলোট-পালোট করে দিল। ৪-২ ফলাফলে ম্যাচ জিতে টুর্নামেন্টের এফ গ্রুপের লড়াই জমিয়ে দিল জার্মানি। শেষ মিনিট পর্যন্ত লড়াই করেও পরাজিতের তকমা নিয়ে মাঠ ছাড়তে হল পর্তুগালকে।

Euro 2020 : পর্তুগালের দুইয়ের পাল্টা জার্মানির চার, বড় ম্যাচের গোল বন্যায় গ্রুপ অফ ডেথে অনিশ্চয়তা

মিউনিখে ৩-৪-২-১ ছকে দল নামানো জার্মানি ম্যাচের শুরু থেকেই আক্রমণ শুরু করে। পাঁচ মিনিটের মাথায় গোলও পেয়ে যায় থমাস মুলাররা। কিন্তু অফ সাইডে থাকায় গনাব্রির করা সেই গোল বাতিল করে দেওয়া হয়। প্রাথমিকভাবে হতভম্ব হয়ে পড়লেও কিছু পরে মরিয়া হয়ে ওঠে জার্মানি। পর্তুগিজ ডিফেন্সে একের পর এক অল আউট আক্রমণ তুলে আনতে থাকেন সাদা-কালো জার্সিতে মাঠে নামা ফুটবলাররা। যার পাল্টা সুযোগ নিয়ে নেয় পর্তুগাল। প্রতি আক্রমণে উঠে দিয়েগো জোটার সঙ্গে দুর্দান্ত বোঝাপড়ায় ম্যাচের প্রথম গোলটি করেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। ইউরো কাপে এটি তাঁর সর্বমোট ১২তম গোল। এরপরের পাঁচ থেকে সাত মিনিট ম্যাচে রাশ পর্তুগালের হাতে চলে যায়।

Euro 2020 : পর্তুগালের দুইয়ের পাল্টা জার্মানির চার, বড় ম্যাচের গোল বন্যায় গ্রুপ অফ ডেথে অনিশ্চয়তা

প্রাথমিক ধাক্কা সামলে ৪-১-৪-১ ছকে দল সাজিয়ে মাঠে নামা পর্তুগালের ওপর খোঁচা বাঘের মতো ঝাঁপিয়ে পড়েন জোয়াকিম লো-র ছেলেরা। ফ্রান্সের বিরুদ্ধে প্রথম ম্যাচ হেরে শনিবার কার্যত ডু অর ডাই পরিস্থিতিতে মাঠে নামা জার্মানি, রোনাল্ডোদের গোলমুখে আক্রমণের বন্যা বইয়ে দেয়। টনি ক্রুজদের অল আউট অ্যাটাকে ছত্রভঙ্গ হয়ে পড়েন পর্তুগালের ডিফেন্স। বড় ম্যাচে চাপে পড়ে ভুল করে বসে পর্তুগিজ ডিফেন্স। ম্যাচের ৩৫ এবং ৩৯ মিনিটে যথাক্রমে রুবেন দিয়াস ও রাফায়েল গুয়েরেইরোর আত্মঘাতী গোলে এগিয়ে যায় জার্মান শিবির। ২-১ গোলে পিছিয়ে থেকেই প্রথমার্ধ শেষ করতে হয় ইউরোর ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের।

Euro 2020 : পর্তুগালের দুইয়ের পাল্টা জার্মানির চার, বড় ম্যাচের গোল বন্যায় গ্রুপ অফ ডেথে অনিশ্চয়তা

দ্বিতীয়ার্ধে আরও ভয়ঙ্কর হয়ে ওঠে জার্মানি। ধাঁরালো আক্রমণে পর্তুগিজ ডিফেন্সকে ফালাফালা করতে থাকে থমাস মুলার, ম্যানুয়েল নয়ারের দল। এই অর্ধে গোল পেতেও খুব বেশি অপেক্ষা করতে হয়নি সাদা-কালো জার্সিধারীদের। ৫১ মিনিটে কাই হাভের্ৎসের গোলে ব্যবধান বাড়ায় জার্মানি। ৬০ মিনিটে রবিন গোসেন্সের গোলে ম্যাচে জোয়াকিম লো-র দলের জয় কার্যত নিশ্চিত হয়ে যায়।

তিন গোলে পিছিয়ে পড়েও হাল ছাড়েনি পর্তুগাল। ৪ গোল হজম করে ফের প্রতি আক্রমণে উঠতে শুরু করে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোরা। একাধিকবার গোলের কাছ থেকে ফিরে যেতে হয় ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের। তবে ৬৭ মিনিটে দিয়েগো জোটার গোল পর্তুগাল শিবিরকে আশার আলো দেখায়। ইতিমধ্যে আক্রমণ ও পাল্টা আক্রমণে ম্যাচ উপভোগ্যও হয়ে ওঠে। লড়াই চলে শেষ মিনিট পর্যন্ত। নিজেদের সেরাটা উজাড় করে দেন দুই দলের গোলরক্ষক ও ডিফেন্ডাররা। ফলে ম্যাচে আরও কোনও গোল হয়নি।

Euro 2020 : পর্তুগালের দুইয়ের পাল্টা জার্মানির চার, বড় ম্যাচের গোল বন্যায় গ্রুপ অফ ডেথে অনিশ্চয়তা

২ ম্যাচ খেলে ৪ পয়েন্ট নিয়ে এফ গ্রুপের শীর্ষ স্থানে রয়েছে ফ্রান্স। পর্তুগালকে হারিয়ে তিন পয়েন্ট নিয়ে গোল পার্থক্যে দুই নম্বর স্থানে উঠে এসেছে জার্মানি। সমান পয়েন্ট নিয়েও তৃতীয় স্থানে অবস্থান করছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডোরা। নক আউটে পৌঁছতে ফ্রান্সের বিরুদ্ধে নিজেদের পরের ম্যাচ জিততেই হবে পর্তুগালকে। সেক্ষেত্রে জার্মানির কাছে হাঙ্গেরি হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে যাবে বিশ্ব চ্যাম্পিয়নরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+