Euro 2020 : করোনা আক্রান্ত আরও তিন ফুটবলারের মধ্যে ফের এক স্পেনীয় তারকা

Euro 2020 : করোনা আক্রান্ত আরও তিন ফুটবলারের মধ্যে ফের এক স্পেনীয় তারকা

ইউরো কাপ শুরুর দিন যত এগিয়ে আসছে, ততটাই কঠিন হচ্ছে পরিস্থিতি। অধিনায়ক সার্জিও বুস্কেতসের পর স্পেনের আরও এক ফুটবলারের কোভিড ১৯ টেস্ট পজিটিভ এসেছে বলে জানানো হয়েছে। করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন সুইডেনের দুই ফুটবলারও। সবমিলিয়ে সামগ্রিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ছে উয়েফার।

করোনা আক্রান্তে স্পেনের আরও এক

করোনা আক্রান্তে স্পেনের আরও এক

কয়েকদিন আগেই স্পেনের অধিনায়ক সার্জিও বুস্কেতসের কোভিড ১৯ রিপোর্ট পজিটিভ আসায় তাঁকে গোটা দল থেকে আলাদা করে রাখা হয়। আতঙ্কে স্পেন ফুটবল দলের বাকি সদস্যের আরও একবার করে করোনা টেস্ট করা হয়েছিল। ডিফেন্ডার দিয়েগো ইয়োরেন্তের কোভিড ১৯ টেস্ট রিপোর্ট পজিটিভ এসেছে বলে স্পেন ফুটবল দলের তরফে জানানো হয়েছে। তাঁকে আইসোলেশেনে পাঠানো হয়েছে। ইউরো কাপের প্রদর্শনী ম্যাচে লিথুয়ানিয়াকে ৪-০ গোলে হারানোর পর দিয়েগোর করোনা আক্রান্ত হওয়ার খবর প্রকাশ্যে আনা হয়।

করোনা আক্রান্ত সুইডেনের দুই ফুটবলার

করোনা আক্রান্ত সুইডেনের দুই ফুটবলার

সুইডেনের মিডফিল্ডার দেজান কুলুসেভস্কি ও মাতিয়াস সভ্যানবার্গের কোভিড ১৯ টেস্ট পজিটিভ এসেছে বলে জানানো হয়েছে। ইউরো কাপের প্রথম দুটি ম্যাচে তাঁরা খেলতে পারবেন কিনা, তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে।

স্পেন বনাম সুইডেন

স্পেন বনাম সুইডেন

আগামী ১৫ জুন স্পেনের ইউরো কাপের অভিযান শুরু হচ্ছে। ঘরের মাঠে সুইডেনের বিরুদ্ধেই গ্রুপ ই-এর ওই ম্যাচ খেলবে টুর্নামেন্টের অন্যতম ফেভারিটরা। দুই শিবিরেই করোনা থাবা বসানোয় ম্যাচের ভবিষ্যত ঠিক কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছে, তা এখনই বলতে পারছে না উয়েফা। আপাতত পরিস্থিতির ওপর নজর রাখা হচ্ছে বলে জানানো হচ্ছে।

স্পেন শিবিরে পাঁচ নতুন মুখ

স্পেন শিবিরে পাঁচ নতুন মুখ

ইউরো কাপের আগে স্পেন শিবিরে করোনা ভাইরাস থাবা বসাতেই নড়েচড়ে বসেছেন সে দেশের নির্বাচকরা। আতঙ্কের থেকেই দলে আরও পাঁচ খেলোয়াড়কে অন্তর্ভূক্ত করা হয়েছে। ভিয়ারিয়ালের ৩৫ বছরের মিডফিল্ডার রাউল আলবিওল সহ তালিকায় সামিল রয়েছেন লিডস ইউনাইটেডের ফরোয়ার্ড রদ্রিগো মরেনো, ওয়েস্টহ্যাম ইউনাইটেডের পাবলো ফোরনালস, ভ্যালেন্সিয়ার কার্লোস সলের এবং সেল্টা ভিগোর ব্রাইস মেন্ডেজ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+