Euro 2020 : হাড্ডাহাড্ডি ম্যাচে স্লোভাকিয়াকে হারিয়ে ই গ্রুপের লড়াই জমিয়ে দিল সুইডেন

Euro 2020 : হাড্ডাহাড্ডি ম্যাচে স্লোভাকিয়াকে হারিয়ে ই গ্রুপের লড়াই জমিয়ে দিল সুইডেন

ইউরো কাপের অতি গুরুত্বপূর্ণ ম্যাচে স্লোভাকিয়াকে হারিয়ে ই গ্রপের লড়াই জমিয়ে দিল সুইডেন। হাড্ডাহাড্ডি ম্যাচ ১-০ গোলে জিতে টুর্নামেন্টের নক আউট পর্বে যাওয়ার রাস্তা কিছুটা সাফ করল জেন অ্যান্ডারসনের দল। অন্যদিকে ম্যাচ হেরে খানিকটা ব্যাকফুটে চলে যাওয়া স্লোভাকিয়াকে পরের রাউন্ডে পৌঁছতে অবশিষ্ট এক মোকাবিলা জিততেই হবে।

Euro 2020 : হাড্ডাহাড্ডি ম্যাচে স্লোভাকিয়াকে হারিয়ে ই গ্রুপের লড়াই জমিয়ে দিল সুইডেন

রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে ইউরো কাপের ই গ্রুপের গুরুত্বপূ্র্ণ ম্যাচে ৪-৪-২ ছকে দল সাজিয়েছিলেন সুইডেনের কোচ জেন অ্যান্ডারসন। প্রথম থেকেই প্রতিপক্ষের গোলমুখে আক্রমনের ঝড় তুলে দেন আলেকজান্ডার ইসাক, মার্কাস বের্গরা। অন্যদিকে ৪-২-৩-১ ছকে মাঠে নেমে প্রতি আক্রমন নির্ভর ফুটবল খেলতে থাকে স্লোভাকিয়া। বেশ কয়েকবার গোলের খুব কাছে পৌঁছে গেলেও শূন্য হাতেই প্রথমার্ধ শেষ করতে হয়েছে দুই দলকে।

উল্লেখ্য ই গ্রুপেই নিজেদের প্রথম ম্যাচে পোল্যান্ডকে হারিয়ে দিয়েছিল স্লোভাকিয়া। ইতিমধ্যে করোনা ভাইরাসে আক্রান্ত হন দলের এক ডিফেন্ডার সহ দুই সদস্য। সেই আবহে শুক্রবার সুইডেনের বিরুদ্ধে ইউরো কাপের গুরুত্বপূর্ণ ম্যাচ খেলতে নেমে প্রথমার্ধে সেভাবে দাগ কাটতে পারেনি স্তেফান তারকোভিচের দল। তবে দ্বিতীয়ার্ধে নিজেদের সাধ্যমতো চেষ্টা করেন অনদ্রেজ দুদা, মার্টিন কসেলনিকরা।

চলতি টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে স্পেনের বিরুদ্ধে খেলেছিল সুইডেন। সেই মোকাবিলা অমীমাংসিতভাবে শেষ হয়েছিল। ফলে স্লোভাকিয়ার বিরুদ্ধে জয় হাসিল করতে প্রথম থেকেই মরিয়া হয়েছিল সুইডেন। অধিকাংশ সময়ে বলের দখল নিজেদের কাছে রেখে লাগাতার গোলের সুযোগ তৈরি করতে থাকে জেন অ্যান্ডারসনের দল। প্রথমার্ধে গোল না পেয়ে দ্বিতীয়ার্ধে আরও ভয়ঙ্কর হয়ে ওঠে সুইডেন। বেশ কয়েকবার দলের নিশ্চিত পতন রুখে দেন স্লোভাকিয়ার গোলরক্ষক মার্টিন দুবরাভকা। আবার গর্হিত ভুলও তিনিই করে ফেলেন।

বল বিপন্মুক্ত করতে গিয়ে সুইডেনের স্ট্রাইকার ইসাককে ডি বক্সের মধ্যেই অনৈতিকভাবে ফেলে দেন দুবরাভকা। স্লোভাকিয়ার বিপক্ষে পেনাল্টি ঘোষণা করেন রেফারি। ৭৭ মিনিটে স্পট কিক থেকে গোল করতে কোনও ভুল করেননি এমিল ফর্সবার্গ। এক গোলের ব্যবধান ঘোচাতে স্লোভাকিয়া ছটফট শুরু করলেও একের পর এক সুযোগ তৈরি করে সুইডেনই। বেশ কয়েকবার গোলের খুব কাছে পৌঁছেও শূন্য হাতে ফিরে আসতে হয় জয়ী দলকে।

এই জয়ের ফলে ২ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে ইউরো কাপের ই গ্রুপের শীর্ষ স্থানে রয়েছে সুইডেন। ২ ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে নেমে এল স্লোভাকিয়া। এই পরিস্থিতি স্পেন বনাম পোল্যান্ড ম্যাচের ফলাফল কী হয়, সেদিকে তাকিয়ে থাকবে বিশ্ব।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+