Euro 2020 : স্পেন ম্যাচে নেই করোনা আক্রান্ত ক্রোয়েশিয়া তারকা, হেরে সাংবাদিক বৈঠক ছেড়ে উঠলেন বেল

Euro 2020 : স্পেন ম্যাচে নেই করোনা আক্রান্ত ক্রোয়েশিয়া তারকা, হেরে সাংবাদিক বৈঠক ছেড়ে উঠলেন বেল

স্পেনের বিরুদ্ধে ইউরো কাপের হাই-ভোল্টেজ প্রি-কোয়ার্টার ফাইনাল ম্যাচে তারকা ইভান পেরিসিচকে পাচ্ছে না ক্রোয়েশিয়া। অ্যাটাকিং উইংগারের কোভিড ১৯ রিপোর্ট পজেটিভ এসেছে বলে জানানো হয়েছে। অন্যদিকে ডেনমার্কের বিরুদ্ধে ইউরো কাপের প্রি-কোয়ার্টার ফাইনালে ৪ গোলে হারের ধাক্কায় বিচলিত ওয়েলস অধিনায়ক গ্যারেথ বেল মাঝপথেই সাংবাদিক বৈঠক ছেড়ে উঠে পড়ায় বিতর্ক তৈরি হয়েছে।

Euro 2020 : স্পেন ম্যাচে নেই করোনা আক্রান্ত ক্রোয়েশিয়া তারকা, হেরে সাংবাদিক বৈঠক ছেড়ে উঠলেন বেল

২৮ জুন ডেনমার্কের কোপেনহেগেনের পার্কেনে ক্রোয়েশিয়া ও স্পেনের মধ্যে ইউরো কাপের অন্যতম প্রি-কোয়ার্টার ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হতে চলেছে। তার আগে নিয়ম মেনে দুই দলের ফুটবলারের কোভিড ১৯ টেস্ট করানো হলে ইভান পেরিসিচের রিপোর্ট পজেটিভ এসেছে বলে জানানো হয়েছে। ক্রোয়েশিয়া দলের বাকি সদস্য এবং স্পেনের ফুটবলারদের করোনা রিপোর্ট নেগেটিভ আসায় কিছুটা স্বস্তি পেয়েছে উয়েফা। ফলে ম্যাচ আয়োজনে খুব বেশি ঝক্কি পোহাতে হবে না বলেই মনে করা হচ্ছে।

করোনা ভাইরাসে আক্রান্ত উইংগার ইভান পেরিসিচকে দলের থেকে আলাদা করে আইসোলেশনে রাখা হয়েছে। লক্ষণ মৃদু হওয়ায় আপাতত তাঁকে ১০ দিন নিভৃতবাসে থাকতে হবে। এর মধ্যে ক্রোয়েশিয়া ফুটবল দলের কোনও ম্যাচে পেরিসিচ মাঠে নামতে পারবেন না বলে জানিয়ে দেওয়া হয়েছে। স্পেনের বিরুদ্ধে ইউরো কাপের গুরুত্বপূর্ণ ম্যাচের আগে যাকে বড় ধাক্কা হিসেবেই দেখছে ক্রোয়েশিয়া শিবির। করোনা সংক্রমিত ফুটবলারের ওপর নজর রাখছেন দলের ডাক্তাররা। ক্রোয়েশিয়া দলের বাকি সদস্যের টেস্ট রিপোর্ট নেগেটিভ এলেও তাঁদের আরও একবার করে কোভিড ১৯ পরীক্ষা করা হয়েছে।

১৯৯৬ ও ২০০৮ সালের ইউরো কাপের কোয়ার্টার ফাইনালে ওঠা ক্রোয়েশিয়া সোমবারের ম্যাচে যে স্পেনকে বেগ দিতে চলেছে, তা ফুটবল প্রেমীরা বিশ্বাস করেন। গ্রুপ পর্বে ইংল্যান্ডের কাছে প্রথম ম্যাচ হেরে গিয়েও লুকা মদরিচদের ক্যারিশমায় বিশ্বকাপ রানার্সরা যেভাবে ইউরো কাপের নক আউট পর্বে পৌঁছেছে, তা নিয়ে গর্বিত ক্রোয়েশিয়ার মানুষ।

Euro 2020 : স্পেন ম্যাচে নেই করোনা আক্রান্ত ক্রোয়েশিয়া তারকা, হেরে সাংবাদিক বৈঠক ছেড়ে উঠলেন বেল

অন্যদিকে ইউরো কাপের প্রথম প্রি-কোয়ার্টার ফাইনালে ওয়েলসকে ৪-০ গোলে হারিয়ে দিয়েছে ডেনমার্ক। টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়ে কার্যত হতাশ পরাজিত দলের অধিনায়ক তথা প্রাক্তন রিয়াল মাদ্রিদ তারকা গ্যারেথ বেল সাংবাদিক বৈঠকে এসে মাথা গরম করে ফেললেন। এই বিপর্যয়েক পর তাঁর ফুটবল কেরিয়ারের ভবিষ্যত নিয়ে প্রশ্ন করা হলে বেল সাংবাদিক বৈঠক ছেড়ে উঠে গিয়ে বিতর্ক তৈরি করেন। ওয়েলস দলের ম্যানেজার জানান, ওয়েলস দলের বাকি ফুটবলারদের মতো তিনিও এই হারে হতাশ। এহেন পরিস্থিতিতে বেলকে কেরিয়ার সংক্রান্ত প্রশ্ন না করাই উচিত ছিল বলে মনে করেন ওয়েলসের ম্যানেজার। সেই সঙ্গে তিনি এও স্বীকার করেন যে সুযোগ নষ্টের খেসারত দিয়েছে তাঁর দল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+