Euro 2020 : চোটের কারণে অনিশ্চিত তারকা, মাস্ট উইন ম্যাচে পরিবর্ত তৈরি রেখেছে জার্মানি

Euro 2020 : চোটের কারণে অনিশ্চিত তারকা, মাস্ট উইন ম্যাচে পরিবর্ত তৈরি রেখেছে জার্মানি

ইউরো কাপের এফ বা গ্রুপ অফ ডেথে অতি স্পর্শকাতর জায়গায় দাঁড়িয়ে রয়েছে জার্মানি। টুর্নামেন্টের শেষ ১৬ রাউন্ডে পৌঁছতে হাঙ্গেরির বিরুদ্ধে পরবর্তী ম্যাচ তাদের জন্য ডু অর ডাই হতে চলেছে। তার আগে জার্মান শিবিরে মাথাব্যাথার কারণ হয়ে দাঁড়িয়েছেন থমাস মুলারের চোট। যিনি আগামী ম্যাচে অনিশ্চিত বলেই জানানো হয়েছে। তবে পরিবর্তও তৈরি করে রেখেছে জোয়াকিম লোয়ের দল।

হাঙ্গেরি ম্যাচ মুলারের নামার সম্ভাবনা ক্ষীণ

হাঙ্গেরি ম্যাচ মুলারের নামার সম্ভাবনা ক্ষীণ

গত শনিবার ইউরো কাপের এফ বা গ্রুপ অফ ডেথের অতি গুরুত্বপূর্ণ ম্যাচে পর্তুগালের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতায় নেমেছিল জার্মানি। ওই ম্যাচে জার্মান শিবিরের অন্যতম ভরসা থমাস মুলার ডান পায়ের হাঁটুতে চোট পেয়েছিলেন। আঘাত ততটা গুরুতর না হলেও ব্যাথা না কমায়, অ্যাটাকিং মিডফিল্ডারকে হাঙ্গেরির বিরুদ্ধে আগামী ম্যাচে পাওয়া যাবে না বলে খবর। মঙ্গলবার দলের অনুশীলনে মুলারকে দেখা যায়নি। তিনি নিজের হাঁটু নিয়ে নাড়াচাড়া করতে ব্যস্ত ছিলেন বলে জানানো হয়েছে।

মুলারের পরিবর্ত কে

মুলারের পরিবর্ত কে

চোটের কারণে থমাস মুলার খেলতে না পারলে, হাঙ্গেরি ম্যাচে তাঁর পরিবর্তে বায়ার্ন মিউনিখের আরও এক মিডফিল্ডার লেয়ন গোরেৎস্কাকে জার্মানির জার্সিতে মাঠে নামতে দেখা যেতে পারে। এই গুরুদায়িত্ব নিতে তিনি তৈরি বলে জানিয়েছেন ওই ফুটবলার।

অনুশীলনে বাকিরা

অনুশীলনে বাকিরা

কেবল থমাস মুলার নন, পর্তুগালের বিরুদ্ধে হাই-ভোল্টেজ ম্যাচ চলাকালীন জার্মানি ফুটবল দলের আরও তিন ফুটবলার আঘাত পেয়েছিলেন। তাঁরা রবিবার এবং সোমবার দলের অনুশীলনে অনুপস্থিত ছিলেন। ডিফেন্ডার ম্যাটস হুমেলস, মার্সেল হালস্টেনবার্গ এবং মিডফিল্ডার ইলকেয় গুন্দোগান মঙ্গলবার জার্মানির অনুশীলনে যোগ দিয়েছেন বলে খবর। ফলে তাঁদের হাঙ্গেরির বিরুদ্ধে মাস্ট উইন ম্যাচে পাওয়া যেতে পারে বলে ধরে নেওয়া যায়।

কঠিনতম গ্রুপে জোর লড়াই

কঠিনতম গ্রুপে জোর লড়াই

২ ম্যাচ খেলে ৪ পয়েন্ট নিয়ে এফ গ্রুপের শীর্ষ স্থানে রয়েছে ফ্রান্স। পর্তুগালকে হারিয়ে তিন পয়েন্ট নিয়ে গোল পার্থক্যে দুই নম্বর স্থানে উঠে এসেছে জার্মানি। সমান পয়েন্ট নিয়েও তৃতীয় স্থানে অবস্থান করছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডোরা। নক আউটে পৌঁছতে ফ্রান্সের বিরুদ্ধে নিজেদের পরের ম্যাচ জিততেই হবে পর্তুগালকে। সেক্ষেত্রে জার্মানির কাছে হাঙ্গেরি হেরে গেলে টুর্নামেন্ট থেকে ছিটকে যাবে বিশ্ব চ্যাম্পিয়নরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+