Euro 2020 : পুরো ৯ পয়েন্ট নিয়ে নক আউটে পৌঁছে ইতালির রেকর্ড, হেরেও শেষ ১৬-তে ওয়েলস

Euro 2020 : ৯ পয়েন্ট নিয়েই নক আউটে ইতালি, হেরেও শেষ ১৬-এ ওয়েলস

ইউরো কাপের গ্রুপ এ-তে তিন ম্যাচ জিতেই নক আউট পর্বে পৌঁছল ইতালি। রবিবারের ম্যাচে ১০ জনের ওয়েলসকে ১-০ গোলে হারাল আজুরিরা। অন্যদিকে ম্যাচ হেরেও গোল পাথর্ক্যে সুইৎজারল্যান্ডের থেকে এগিয়ে থাকার দরুণ শেষ ১৬ রাউন্ডে পৌঁছে গেল গ্যারেথ বেলের দল। টানা ৩০টি আন্তর্জাতিক ম্যাচে অপরাজিত থেকে অনন্য রেকর্ডের মালিকও হল আজুরিরা।

Euro 2020 : পুরো ৯ পয়েন্ট নিয়ে নক আউটে পৌঁছে ইতালির রেকর্ড, হেরেও শেষ ১৬-তে ওয়েলস

রোমে ইউরো কাপের এ গ্রুপের গুরুত্বপূর্ণ ম্যাচে ওয়েলসের বিরুদ্ধে প্রথম থেকেই প্রাধান্য বিস্তার করে ইতালি। ৪-৩-৩ ছকে দল সাজিয়ে ফুটবলারদের প্রথম থেকেই আক্রমণে পাঠান আজুরিদের কোচ রোবের্তো মানচিনি। দুর্দান্ত বোঝাপোড়ায় বারবার ওয়েলসের ডি বক্সে ঢুকে পড়েন আন্দ্রেয়া বেলত্তি, ফেদেরিকো কিয়েজা এবং ফেদেরিকো বের্নারদেস্কি। প্রথমার্ধেই একাধিকবার গোল করার মতো পরিস্থিতি তৈরি করে ফেলে ইতালি।

অন্যদিকে ৩-৪-৩ ছকে প্রতি আক্রমণ নির্ভর রণনীতি নিয়ে ম্যাচে বাজিমাত করার চেষ্টা করে ওয়েলস। তাতে খুব একটা কাজের কাজ কিছু হয়নি। কারণ ম্যাচের প্রথমার্ধে সেভাবে সুযোগ তৈরিই করতে পারেনি গ্যারেথ বেলের দল। অন্যদিকে ইতালির লাগাতার আক্রমণের মুখে একসময় ভেঙে পড়ে ওয়েলসের রক্ষণ দুর্গ। ম্যাচের ৩৯ মিনিটে প্রতিপক্ষের ডি বক্সের ঠিক বাইরে সেট পিস পেয়ে যায় আজুরিরা। মার্কো ভেররাত্তির সাজিয়ে দেওয়া বলে পা ছুঁয়ে ইতালিকে এগিয়ে দেন মাত্তেও পেসসিনা। প্রথমার্ধে কোনও দলই আর গোল পায়নি।

দ্বিতীয়ার্ধে ইতালির আক্রমণের ঝাঁঝ বাড়ে। প্রতি আক্রমণে উঠে বেশ কয়েকবার গোলের খুব কাছে পৌঁছে ওয়েলসও। তবে শেষ পর্যন্ত খেই হারিয়ে ফেলেন গ্যারেথ বেলরা। ওয়েলসের রক্ষণভাগে চাপ বাড়াতে থাকে ইতালি। চাপে পড়ে জঘন্য ফাউল করে বসেন ওয়েলসের সেন্ট্রাল ডিফেন্ডার ইথান আম্পাডু। ৫৫ মিনিটের মাথায় লাল কার্ড দেখে তাঁকে মাঠের বাইরে চলে যেতে হয়।

ম্যাচের শেষ ৪৫ মিনিটে দশ জনের ওয়েলসকে চেপে ধরার সুযোগ পেয়েও তার সদ্ব্যবহার করতে পারেনি ইতালি। একাধিক গোলের সুযোগ আজুরিরা নষ্ট করে। উল্টে গোল খাওয়ার মতো পরিস্থিতি তৈরি করে ফেলে চার বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। যদিও ম্যাচে সমতা ফেরানোর জন্য মরিয়া হতে দেখা যায়নি গ্যারেথ বেলদেরও। নক আউট পর্বে পৌঁছনো নিশ্চিত জেনেই তাঁদের এই রণনীতি বলে মনে করা হচ্ছে। এই জয়ের ফলে ৩ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে এ গ্রুপ থেকে প্রথম হয়েই পরবর্তী রাউন্ডে গেল ইতালি। তিন ম্যাচে খেলে ৪ পয়েন্ট নিয়ে শেষ ১৬ রাউন্ডে পৌঁছলো ওয়েলস।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+