Euro 2020 : ফাইনালে গোল করে ইতিহাস রচনা ইংল্যান্ডের লুক শ-র, কী বলছে পরিসংখ্যান

Euro 2020 : ফাইনালে গোল করে ইতিহাস রচনা ইংল্যান্ডের লুক শ-র

ইউরো কাপের ফাইনালে গোল করে ইতিহাস রচনা করলেন লুক শ। টুর্নামেন্টের ফাইনালে দ্রুততম গোল করার নজির গড়লেন ইংল্যান্ডের ফুটবলার। ইতালির বিরুদ্ধে ম্যাচের প্রথমার্ধের ১.৫৭ মিনিটের মাথায় সুযোগসন্ধানী গোলটি আসে শ-র বুট থেকে। সেখান থেকেই নতুন ইতিহাস লেখা হয়।

Euro 2020 : ফাইনালে গোল করে ইতিহাস রচনা ইংল্যান্ডের লুক শ-র, কী বলছে পরিসংখ্যান

এদিন স্পেনের চুস পেরেদার রেকর্ড ভেঙে দিয়েছেন লুক শ। ১৯৬৪ সালের ইউরো ফাইনালে রাশিয়ার (তৎকালীন সোভিয়েত ইউনিয়ন) বিরুদ্ধে ৫.১৭ মিনিটে গোল করেছিলেন ওই স্প্যানিশ ফুটবলার। ওই ম্যাচ ২-১ গোলে জিতেও গিয়েছিল স্পেন। সেই ইতিহাস রচয়িতাকে অনেকটাই পিছনে ফেলে দিয়েছেন টুর্নামেন্টের এবারের ফাইনালের প্রথম গোল করা ইংল্যান্ডের ডিফেন্ডার।

১৯৬৬ সালে বিশ্বকাপ জিতেছিল ইংল্যান্ড। এরপর থেকে ৫৫ বছর কোনও আন্তর্জাতিক ট্রফি জয়ের হাতছানিতে সাড়া দিতে পারেনি ব্রিটিশরা। ১৯৬০ সাল থেকে শুরু হওয়া ইউরো কাপের (একদা ইউরোপীয়ান চ্যাম্পিয়নশিপ) সেমিফাইনালে একাধিকবার ওঠার সুযোগ পেলেও ফাইনালে পৌঁছতে পারেনি ইংল্যান্ড। ট্রফি জয় তো দুরস্ত। তার ওপর গত ইউরো কাপে রাউন্ড অফ সিক্সটিন থেকে ব্রিটিশদের ছিটকে যাওয়াটা সে দেশের ফুটবল প্রেমীদের কাছে ছিল বড় ধাক্কা।

তারই নিরিখে এবারের ইউরো কাপ ইংল্যান্ডের প্রত্যাবর্তন নিয়ে উচ্ছ্বসিত হয়েছেন ফুটবল প্রেমীরা। একই সঙ্গে প্রথমবার ইউরো কাপের ফাইনালে পৌঁছেও ইতিহাস রচনা করেছেন হ্যারি কেন, রাহিম স্টারলিংরা। ঘরের মাঠ ওয়েম্বলি স্টেডিয়ামে ইতালির বিরুদ্ধে হাই-ভোল্টেজ ম্যাচ খেলতে নামার আগে সাদা জার্সির দলকে বার্তা পাঠান ইংল্যান্ডের রানী দ্বিতীয় এলিজাবেথ। মাঠে হাজির ছিলেন ডেভিড বেকহ্যাম, টম ক্রুজের মতো রথীরাও।

সেই আবহেই ম্যাচ শুরুর কয়েক মিনিটের মধ্যেই গোল করে একলাখি ওয়েম্বলিকে গর্জন করার সুযোগ করে দেন লুক শ। ম্যাচের ১.৫৭ মিনিটের মাথায় ইতালির ডিফেন্সের ভুলে কিয়েরন ট্রিপিয়েরের বাড়ানো বল থেকে গোল করে ইংল্যান্ডকে এগিয়ে দেন দৌড়ে অনেকটা উঠে আসা শ। একই সঙ্গে ইউরো কাপের ফাইনালে দ্রুততম ফুটবলার হিসেবে গোল করার নজিরও গড়লেন ইংল্যান্ডের ফুটবলার। যদিও দলকে ইউরো কাপ চ্যাম্পিয়ন করতে তিনি ব্যর্থ হন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+