গ্রিজম্যান-রোনাল্দো দ্বৈরথে চরম উন্মাদনা ইউরো ২০১৬ ফাইনাল ঘিরে

ইউরোর ফাইনালে আজ রাতে মুখোমুখি হতে চলে পর্তুগাল এবং ফ্রান্স। ফাইনাল খেলা হবে স্টেড দে ফ্রান্স-এ। ঘরের মাঠে খেলা তাই অবশ্যই কিছুটা এগিয়ে রয়েছে ফ্রান্স। তবে তা বলে পিছিয়ে নেই পর্তুগাল। পর্তুগালকে জেতাতে মরিয়া ক্রিশ্চিয়ানো রোনাল্দো।

ফ্রান্স যদি জেতে তাহলে ইউরো ২০০০ থেকে শুরু করে এখনও পর্যন্ত তা সবচেয়ে বড় সাফল্য হবে দলের জন্য। অন্যদিকে পর্তুগাল একবারও ট্রফি হাতে তোলেনি। ২০০৪ সালে ফাইনালে লিসবনে ঘরের মাঠে গ্রীসের কাছে হেরেছিল।

গ্রিজম্যান-রোনাল্ডো দ্বৈরথে চরম উন্মাদনা ইউরো ২০১৬ ফাইনাল ঘিরে

জার্মানির সঙ্গে ২ টো গোল করে এখনও পর্যন্ত সর্বোচ্চ গোলদাতা অ্য়ান্টনি গ্রিজম্যান। মোট ৬টি গোল করেছেন তিনি। গোল্ডেন বুট পাওয়ার দৌড়ে স্বাভাবিকভাবেই এগিয়ে রয়েছেন তিনি। ফাইনাল ম্যাচেও ফ্রান্সের বড় ভরসা গ্রিজম্যান। আক্রমণাত্মক রোনাল্দোকে 'ট্যাকেল' করতে হলে গ্রিজম্যানকে এদিনের ম্যাচেও জ্বলে উঠতে হবে।

অন্যদিকে নিজেদের দুর্ভাগ্যের মিথ এবার ভাঙতে নিজেদের ১০০ শতাংশ দিয়ে মাঠে নামবে পর্তুগাল। ট্রফির কাছাকাছি এসেও তা না পাওয়ার ধারাবাহিকতা রয়েছে পর্তুগালের। কিন্তু দলের আশা এবার ঠিক ভাগ্য বদলাবে। নিজের আঘাত সারিয়ে ফিরে এসেছেন রিয়াল মাদ্রিদ ডিফেন্ডার পেপে। আর তার ফলে দলের আত্মবিশ্বাস বেশ উঁচুতে। ফাইনাল ম্যাচে তুরুপের তাস পেপে হতে পারেন বলে অনেকেই মনে করছেন।

পেপের কথায়, এদিনের ম্যাচে তিনটি দল খেলবে। তৃতীয় দলটি হবে রেফারিদের। বিশ্বের সেরা রেফারিদের মধ্যে এরা অন্যতম সেরা রেফারি।

  • ফ্রান্স পর্তুগালের বিরুদ্ধে শেষ ১০টি ম্যাচই জিতেছে।
  • যে ৩টি আয়োজক দল চ্যাম্পিয়ন হয়েছে তাদের মধ্যে ফ্রান্স অন্যতম।
  • পর্তুগাল একমাত্র দল যে ঘরের মাঠে ফাইনালে গ্রীসের কাছে হেরেছিল। (২০০৪ সাল)
  • জার্মানিকে ২-০ গোলে হারিয়ে ফাইনালে উঠেছে ফ্রান্স।
  • ওয়েলসকে ২-০ গোলে হারিয়ে ফাইনালে উঠেছে পর্তুগাল।
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+