ইংলিশ প্রিমিয়ার লিগের ২৫তম সপ্তাহে সমস্ত ম্যাচের ফলাফল একনজরে
ইংলিশ প্রিমিয়ার লিগের ২৫তম সপ্তাহের খেলায় শেষপর্যন্ত অবনমনের আওতায় থাকা হ্যাল সিটিকে হারিয়ে জয়ে ফিরেছে আর্সেনাল।
বেঙ্গালুরু, ১২ ফেব্রুয়ারি : ইংলিশ প্রিমিয়ার লিগের ২৫তম সপ্তাহের খেলায় শেষপর্যন্ত অবনমনের আওতায় থাকা হ্যাল সিটিকে হারিয়ে জয়ে ফিরেছে আর্সেনাল।
অ্যালেক্সিস স্যাঞ্চেসের গোলে হ্যাল সিটিকে হারিয়ে লিগ তালিকায় তৃতীয় স্থানে উঠে এসেছে আর্সেনাল। এদিকে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড ওয়াটফোর্ডের বিরুদ্ধে ২-০ গোলে জিতেছে। দলের হয়ে খুয়ান মাতা ও অ্যান্টনি মার্শাল দুই অর্ধে একটি করে গোল করেছেন।

এদিকে এই সপ্তাহের সবচেয়ে বড় ম্যাচে লিভাপুল ২-০ গোলে হারিয়ে দিয়েছে প্রবল প্রতিদ্বন্দ্বী টটেনহ্যাম হটস্পারকে। সাদিও মানের জোড়া গোলে তিন পয়েন্ট ঘরে তুলেছে লিভারপুল। সেনেগালের এই ফরোয়ার্ড প্রথম একাদশে ফিরেই জোড়া গোল করেছেন।
এবার একনজরে ২৫ তম সপ্তাহের খেলার ফলাফল
- আর্সেনাল ২-০ হ্যাল সিটি
- ম্যাঞ্চেস্টার ইউনাইটেড ২-০ ওয়াটফোর্ড
- সান্ডারল্যান্ড ০-৪ সাউদাম্পটন
- ওয়েস্ট হ্যাম ইউনাইটেড ২-২ ওয়েস্ট ব্রমউইচ অ্যালবিয়ন
- স্টোক সিটি ১-০ ক্রিস্টাল প্যালেস
- মিডলসব্রো ০-০ এভারটন
- লিভারপুল ২-০ টটেনহ্যাম হটস্পার












Click it and Unblock the Notifications