ইংলিশ প্রিমিয়ার লিগের ত্রয়োদশ সপ্তাহের ফলাফল একনজরে
একনজরে দেখে নিন ইংলিশ প্রিমিয়ার লিগের ত্রয়োদশ সপ্তাহের ম্যাচের ফলাফল একনজরে
ইংলিশ প্রিমিয়ার লিগের ত্রয়োদশ সপ্তাহের খেলা শেষ হল। এই সপ্তাহে মোট ১০টি ম্যাচ ছিল। যার মধ্যে ৬টি খেলা হয়েছিল শনিবার। বাকী ম্যাচগুলি রবিবার খেলা হয়েছে। শুরুতেই পেপ গুয়ার্দওলার ম্যাঞ্চেস্টার সিটির সঙ্গে ম্যাচ ছিল বার্নলির। প্রথমে পিছিয়ে পড়লেও সের্গিও আগুয়েরোর দুটি অসাধারণ গোলে তিন পয়েন্ট ঘরে তুলেছে ম্যান সিটি।
এছাড়া লিভারপুল ও সান্ডারল্যান্ডের ম্যাচ ছিল এই সপ্তাহে। মিডফিল্ডার ফিলিপ কুটিনহো এই ম্যাচে পায়ে চোট পেয়েছেন। তাঁর চোট আগদামিদিনে ভোগাতে পারে দলকে। যদিও লিভারপুল শেষপর্যন্ত ২-০ ব্যবধানে ম্যাচ জিতে নিয়েছে। রবিবারের ম্যাচে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড আটকে গিয়েছে ওয়েস্ট হ্যামের কাছে।

একনজরে দেখে নিন শনিবারের ম্যাচের ফলাফল
- বার্নলি VS ম্যাঞ্চেস্টার সিটি - ১-২
- লিস্টার সিটি VS মিডলসব্রো - ২-২
- সোয়ানসি সিটি VS ক্রিস্টাল প্যালেস - ৫-৪
- হ্যাল সিটি ওয়েস্ট VS ব্রমইউচ অ্যালবিয়ন - ১-১
- লিভারপুল VS সান্ডারল্যান্ড - ২-০
- চেলসি VS টটেনহ্যাম হটস্পার - ২-১
একনজরে দেখে নিন রবিবারের ম্যাচের ফলাফল
- ওয়াটফোর্ড VS স্টোক সিটি - ০-১
- আর্সেনাল VS বার্নমাউথ - ৩-১
- সাউদাম্পটন VS এভারটন - ১-০
- ম্যাঞ্চেস্টার ইউনাইটেড VS ওয়েস্ট হ্যাম ইউনাইটেড - ১-১












Click it and Unblock the Notifications