ইপিএল ২০১৬-১৭ : একাদশ সপ্তাহের প্রথম ২ দিন কোন দল জিতল, কে হারল
একনজরে দেখে নেওয়া যাক একাদশ সপ্তাহের প্রথম ২ দিন কোন দল কেমন খেলল।
ইংলিশ প্রিমিয়ার লিগের একাদশ সপ্তাহের প্রথমদিনে চেলসি খেলল এভারটনের সঙ্গে। ওদিকে ম্যাঞ্চেস্টার সিটির প্রতিপক্ষ ছিল মিডলসব্রো, ও লিভারপুলের প্রতিপক্ষ ছিল ওয়াটফোর্ড।
একাদশ সপ্তাহের শুরুটা অসাধারণ করল চেলসি। এভারটনকে ৫-০ গোলে হারিয়ে ম্যাচ জিতল চেলসি। তবে মিডলসব্রোর সঙ্গে ১-১ ড্র করল ম্যাঞ্চেস্টার সিটি।

চেলসির হয়ে এডেন হ্যাজার্ড দারুণ খেললেন। তিনি দুটি গোল করেছেন। এছাড়া দিয়েগো কোস্তা, মার্কাস আলোন্সো ও পেদ্রোও একটি করে গোল পেয়েছেন। অন্যদিকে সের্গিও আগুয়েরো ম্যান সিটিকে এগিয়ে দিলেও পরে গোল খেয়ে ম্যাচ ড্র করতে হয়। ম্যাচের ৯২ মিনিটের মাথায় মিডলসব্রো গোল করে ম্যাচে সমতা ফেরায়।
একনজরে দেখে নেওয়া যাক একাদশ সপ্তাহের প্রথম ২ দিন কোন দল কেমন খেলল।
ম্যাঞ্চেস্টার সিটি vs মিডলসব্রো - ১-১
ওয়েস্ট হ্যাম ইউনাইটেড vs স্টোক সিটি - ১-১
বার্নলি এফসি vs ক্রিস্টাল প্যালেস - ৩-২
বার্নমাউথ vs সান্দারল্যান্ড - ১-২
চেলসি vs এভারটন - ৫-০
আর্সেনাল vs টটেনহ্যাম হটস্পার - ১-১
হাল সিটি vs সাউদাম্পটন - ২-১
লিভারপুল vs ওয়াটফোর্ড - ৬-১
সোয়ানসি সিটি vs ম্যাঞ্চেস্টার সিটি - ১-৩
লিস্টার সিটি vs ওয়েস্ট ব্রমউইচ অ্যালবিয়ন - ১-২












Click it and Unblock the Notifications