ইপিএলের ত্রয়োদশ সপ্তাহে কোন দল খেলবে কার বিরুদ্ধে, দেখে নিন সূচী
এই সপ্তাহে ম্যাচ রয়েছে লিগ টেবলের এক নম্বরে থাকা দল চেলসি বনাম টটেনহ্যাম হটস্পারের। এই লন্ডন ডার্বি নিয়ে লন্ডনে বিপুল আগ্রহ তৈরি হয়েছে। চেলসিকে আটকাতে পারে কিনা টটেনহ্যাম সেটাই দেখার।
ইংলিশ প্রিমিয়ার লিগের ত্রয়োদশ সপ্তাহের খেলা শুরু হচ্ছে শনিবার থেকে। এদিন খেলা রয়েছে ম্যাঞ্চেস্টার সিটির সঙ্গে বার্নলির। ম্যান সিটি আপাতত লিগ তালিকার তৃতীয় স্থানে রয়েছে। ১২ ম্যাচে তাদের পয়েন্ট ২৭। লিভারপুল এফসি-র ও পয়েন্ট একই।
এই সপ্তাহে ম্যাচ রয়েছে লিগ টেবলের এক নম্বরে থাকা দল চেলসি বনাম টটেনহ্যাম হটস্পারের। এই লন্ডন ডার্বি নিয়ে লন্ডনে বিপুল আগ্রহ তৈরি হয়েছে। গত ৬ ম্যাচে অপরাজিত রয়েছে চেলসি। তাদের আটকাতে পারে কিনা টটেনহ্যাম সেটাই দেখার।

এবার দেখে নেওয়া যাক সপ্তাহান্তে ইপিএসে কে কার বিরুদ্ধে লড়াইয়ে নামবে
২৬ নভেম্বর, শনিবার (সব ম্যাচ ভারতীয় সময়ে)
- বার্নলি VS ম্যাঞ্চেস্টার সিটি - সন্ধ্যা ৬টা
- লিস্টার সিটি VS মিডলসব্রো - সন্ধ্যা সাড়ে ৮টা
- সোয়ানসি সিটি VS ক্রিস্টাল প্যালেস - সন্ধ্যা সাড়ে ৮টা
- হ্যাল সিটি ওয়েস্ট VS ব্রমইউচ অ্যালবিয়ন - সন্ধ্যা সাড়ে ৮টা
- লিভারপুল VS সান্ডারল্যান্ড - সন্ধ্যা সাড়ে ৮টা
- চেলসি VS টটেনহ্যাম হটস্পার - রাত ১১টা
২৭ নভেম্বর, রবিবার
- ওয়াটফোর্ড VS স্টোক সিটি - বিকেল সাড়ে ৫টা
- আর্সেনাল VS বার্নমাউথ - সন্ধ্যা ৭টা ৪৫ মিনিট
- সাউদাম্পটন VS এভারটন - রাত ১০ টা
- ম্যাঞ্চেস্টার ইউনাইটেড VS ওয়েস্ট হ্যাম ইউনাইটেড - রাত ১০টা












Click it and Unblock the Notifications