ক্রোয়েশিয়ার বিরুদ্ধে নামার আগে মুরগী নিয়ে অনুশীলন ইংল্যান্ডের, দেখুন ভিডিও

ক্রোয়েশিয়ার বিরুদ্ধে ২০১৮ রাশিয়া বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে নামার আগে অনুশীলনে নতুনত্ব আনল ইংল্যান্ড।

ক্রোয়েশিয়ার বিরুদ্ধে ২০১৮ রাশিয়া বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে নামার আগে অনুশীলনে নতুনত্ব আনল ইংল্যান্ড। সেমিফাইনালে লুকা মদ্রিচের দলের বিরুদ্ধে নামার আগের দিন মুরগী নিয়ে নিজেদের মধ্যে অনুশীলন করলেন ইংল্যান্ডের ফুটবলাররা।

ক্রোয়েশিয়ার বিরুদ্ধে নামার আগে মুরগী নিয়ে অনুশীলন ইংল্যান্ডের, দেখুন ভিডিও

না না অবাক হবেন না! যতটা শুনেছেন ঠিকই শুনেছেন, গ্যারেথ সাউথগেটের দল অনুশীলন করেছে মুরগী নিয়েই, তবে, তা রাবারের মুরগী।

লুঝনিকি স্টেডিয়ামে নামার আগে এই ভাবেই নিজেদের চূড়ান্ত অনুশীলন সাড়লেন ইংল্যান্ডের ফুটবলাররা।
বল চুরি অনুশীলন যাকে বলে, ঠিক তেমনই অনুশীলন করলেন হ্যারি কেনরা। বল পাস দিয়ে দ্রুত জায়গা বদল করে যে ভাবে অনুশীলন হয়, সে ভাবেই অনুশীলন সাড়ল হ্যারি কেনের দল। শুধু পায়ের বদলে অনুশীলনটা চলল হাতে রাবাবের মুরগী নিয়ে।

<blockquote class="twitter-tweet blockquote" data-lang="en"><p lang="en" dir="ltr">The secret to England's success. Training with a rubber chicken 😂🤔 <a href="https://t.co/C0wpKUQrSd">pic.twitter.com/C0wpKUQrSd</a></p>— MatchedBettingProfit (@MatchedBetPro) <a href="https://twitter.com/MatchedBetPro/status/1016610034246184961?ref_src=twsrc%5Etfw">July 10, 2018</a></blockquote> <script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>

বুধবার এই নিয়ে বিশ্বকাপে তৃতীয় বার সেমিফাইনাল খেলতে নামবে ইংল্যান্ড। ১৯৬৬ সালে প্রথমবারে তারা সেমিফাইনাল খেলে এবং সেই বারই প্রথম চ্যাম্পিয়ন হয়। এর পর তারা বিশ্বকাপ সেমিফাইনালে খেলার যোগ্যতা অর্জন করে ১৯৯০ সালে। সে বছর পশ্চিম জার্মানির কাছে টাইব্রেকারে হেরে বিদায় নেয় ইংল্যান্ড।
দীর্ঘ ২৮ বছর পর আবার আগামীকাল বিশ্বকাপের সেমিফাইনালে নামতে চলেছে ইংল্যান্ড।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+