বিশ্বকাপে কেমন পারফরম্যান্স ইংল্যান্ডের, দেখুন পরিসংখ্যান

বিশ্বকাপ ফুটবলের মঞ্চে সবসময়ই কঠিন প্রতিপক্ষ ইংল্যান্ড। মোট ২১ বারের মধ্যে ১৫ বার বিশ্বকাপের মূলপর্বে খেলেছে ইংল্যান্ড।

বিশ্বকাপ ফুটবলের মঞ্চে সবসময়ই কঠিন প্রতিপক্ষ ইংল্যান্ড। মোট ২১ বারের মধ্যে ১৫ বার বিশ্বকাপের মূলপর্বে খেলেছে ইংল্যান্ড। ১ বার কাপ জেতা ছাড়াও বেশ কয়েকবার কোয়ার্টার ফাইনালে উঠেছে। মোট ৬২টি ম্যাচ খেলে ২৬টিতে জয়, ২০টিতে ড্র ও ১৬টি ম্যাচে হেরেছে ব্রিটিশরা। পক্ষে গোল করেছে ৭৯টি ও বিপক্ষের গোল হজম করেছে ৫৬টি। একনজরে বিশ্বকাপে ইংল্যান্ডের পারফরম্যান্স।

বিশ্বকাপে কেমন পারফরম্যান্স ইংল্যান্ডের, দেখুন পরিসংখ্যান

বিশ্বকাপে ইংল্যান্ড

  • ১৯৩০ ও ১৯৩৮ সালে বিশ্বকাপে খেলেনি ইংল্যান্ড।
  • মাঝে দুটি সংষ্করণ বিশ্বযুদ্ধের জন্য বন্ধ থাকার পরে ১৯৫০ সালে বিশ্বকাপে প্রথমবার খেলতে নামে ব্রিটিশরা। সেবার গ্রুপ স্টেজ থেকেই বিদায় নিতে হয়েছিল।
  • ১৯৫৪ সালে কোয়ার্টার ফাইনালে ওঠে ইংল্যান্ড। ১৯৫৮ সালে আবার গ্রুপ স্টেজ থেকে বিদায় নেয়।
  • এরপরে ১৯৬২ সালে কোয়ার্টার ফাইনাল খেলে ১৯৬৬ সালে একমাত্রবার বিশ্বকাপ ট্রফি ঘরে তোলে জিওফ হার্স্টের দল।
  • ১৯৭০ সালে ফের কোয়ার্টার ফাইনাল খেলে ইংল্যান্ড।
  • তারপরে দুটি সংষ্করণে ১৯৭৪-৭৮ সালে বিশ্বকাপে যোগ্যতা অর্জন করতে পারেনি ব্রিটিশরা।
  • ১৯৮২ সালে স্পেন বিশ্বকাপে দ্বিতীয় রাউন্ডে, ১৯৮৬ মেক্সিকো বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে, ১৯৯০ বিশ্বকাপে সেমিফাইনালে উঠে চতুর্থ স্থান দখল করে ইংল্যান্ড।
  • ১৯৯৪ সালে যোগ্যতা অর্জন করতে না পারার পরে ১৯৯৮ সালে ফ্রান্স বিশ্বকাপে শেষ ষোলোয় ওঠে ইংল্যান্ড।
  • ২০০২ ও ২০০৬ পরপর দুটি বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে ওঠে ব্রিটিশরা।
  • ২০১০ সালে শেষ ষোলোর পরে ২০১৪ সালে গ্রুপ স্টেজ থেকে বিদায় নেয়।
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+