উয়েফা নেশনস লিগে ইতালির বিরুদ্ধে প্রতিশোধ নিতে ব্যর্থ ইংল্যান্ড, আটকে গেল জার্মানি আর নেদারল্যান্ডসও

উয়েফা নেশনস লিগে এখনও জয়ের মুখ দেখতে পারল না ইংল্যান্ড। ইউরো ফাইনালে গত বছর ওয়েম্বলিতে ইতালির কাছে পরাজয়ের প্রতিশোধও নিতে পারল না গ্যারেথ সাউথগেটের দল। নেশনস লিগে প্রথম ম্যাচে হাঙ্গেরির কাছে হেরেছিল ইংল্যান্ড। এরপর জার্মানির সঙ্গে ১-১ গোলে ড্র করার পর ইতালির বিরুদ্ধে গোলশূন্য ড্র। নেশনস লিগের অপর ম্যাচগুলির মধ্যে হাঙ্গেরি ও জার্মানির মধ্যে খেলাটি ১-১ গোলে শেষ হয়েছে। পেনাল্টি মিসের খেসারৎ দিয়ে পোল্যান্ডের বিরুদ্ধে ২-২ গোলে ড্র করেই সন্তুষ্ট থাকতে হয়েছে নেদারল্যান্ডসকে।

জয়হীন ইংল্যান্ড

জয়হীন ইংল্যান্ড

১১ দিনে চতুর্থ ম্যাচটি খেলতে নেমেছিল ইংল্যান্ড। ইতালি এবারের বিশ্বকাপে যোগ্যতা অর্জন করতে পারেনি। জার্মানির বিরুদ্ধে ড্রয়ের পর ইতালির বিরুদ্ধে প্রথম একাদশে ৬টি পরিবর্তন করেছিলেন সাউথগেট। প্রথমার্ধে ম্যাসন মাউন্টের শট ক্রসবারে লেগে ফিরে আসে। এই ম্যাচে নেতৃত্ব দেন রাহিম স্টার্লিং। হ্যারি কেন শুরু থেকে ছিলেন পরিবর্তের তালিকায়। স্টার্লিংও কাছ থেকে গোল করার সুযোগ নষ্ট করেন। ইতালিয়ান সেরি আ-তে ১৭টি গোল করা ট্যামি আব্রাহামও গোল করতে পারেননি। তবে একটাই রক্ষা ইতালির বেশ কয়েকটি আক্রমণ রুখে দেন ইংল্যান্ডের গোলকিপার অ্যারন রামসডেল, তা না হলে এক পয়েন্টও পেত না সাউথগেটের দল। ইতালি নেশনস লিগে এখনও অপরাজেয় থাকল। ২০১২ সালের পর থেকে তাদের হারাতে পারেনি ইংল্যান্ড।

সমস্যা আক্রমণভাগে

ইংল্যান্ডের উদ্বেগ বাড়ছে ফুটবলারদের গোল না করতে পারার বিষয়টি। অথচ এই ফুটবলাররাই ক্লাব ফুটবলে গোল পাচ্ছেন। সাউথগেট চাইছেন, ক্লাবর ফুটবলে গোল করার ধারাবাহিকতা অব্যাহত থাকুক জাতীয় দলের ক্ষেত্রেও। কেন না, ম্যাচে আধিপত্য নিয়ে খেললেই হবে না। গোল না করলে, জয় না এলে সমালোচনা যে হবে সেটাও স্মরণ করিয়ে দিয়েছেন তিনি। অধিনায়ক হ্যারি কেন দেশের হয়ে ৫০টি গোল করেছেন, অথচ বর্তমান দলের বাকিদের দেশের হয়ে সম্মিলিত গোলের সংখ্যা ৪৯। সাউথগেট চান, গোল করার ক্ষেত্রে অধিনায়কের দক্ষতা থাকলেও বাকিরাও চাপ কমাতে সচেষ্ট হোন। ৩ ম্যাচে ২ পয়েন্ট নিয়ে গ্রুপ এ ৩-এ সবার নীচে অর্থাৎ চতুর্থ স্থানে রইল সাউথগেটের দল। ৩ ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে ইতালি রয়েছে শীর্ষে। হাঙ্গেরি ও জার্মানি রয়েছে যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় স্থানে। হাঙ্গেরির ৩ ম্যাচে রয়েছে ৪ পয়েন্ট, জার্মানির ৩।

আটকেও শীর্ষে ডাচরা

আটকেও শীর্ষে ডাচরা

নেশনস লিগে নেদারল্যান্ডস ও পোল্যান্ড ম্যাচের মেজাজ ছিল বেশ চড়া। প্রথমার্ধে ১ গোলে এগিয়ে ছিল পোল্যান্ড। শেষ অবধি ম্য়াচটি ২-২ গোলে অমীমাংসিতভাবে শেষ হয়। ১৮ মিনিটে ক্যাশের গোলে এগিয়ে ছিল পোল্যান্ড। ৪৯ মিনিটে গোল করে ২-০-এ দলকে এগিয়ে দেন পিওতর জিয়েলিনস্কি। এরপর ৫১ ও ৫৪ মিনিটে দুটি গোল করে ডাচদের সমতায় ফেরান যথাক্রমে ডেভি ক্লাসেন ও ডেঞ্জেল ডামফ্রিস। ম্যাচের শেষ লগ্নে ভার প্রযুক্তির সাহায্য নিয়ে নেদারল্যান্ডস পেনাল্টি আদায় করলেও তা জালে জড়াতে পারেননি মেম্ফিস ডিপে। তবে গ্রুপ এ ৪-এ ৩ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে শীর্ষেই রয়েছে ডাচরা।

অন্য ম্যাচগুলির ফলাফল

অন্য ম্যাচগুলির ফলাফল

নেশনস লিগের অন্য ম্যাচগুলিতে তুরস্ক লুক্সেমবুর্গকে ১-০ গোলে হারিয়েছে। রোমানিয়া ফিনল্যান্ডকে হারিয়েছে একই ব্যবধানে। স্কটল্যান্ডকে ৩ গোলে হারিয়েছে আয়ারল্যান্ড। ওয়েলস-বেলজিয়াম ম্যাচটি ১-১ গোলে শেষ হয়েছে। ইউক্রেন আমেরিকাকে হারিয়েছে ৩-০ গোলে। ফারো আইল্যান্ড লিথুয়ানিয়াকে ২-১ গোলে হারিয়েছে। মন্টিনেগ্রো ও বস-হার্জের ম্যাচ ১-১ গোলে শেষ হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+