নিজের দল নয়, বিশ্বকাপে ইংল্যান্ডের কোচের বাজি অন্য দল
বিশ্বকাপ শুরুর আগেই ইংল্যান্ডের কোচ গ্যারেথ সাউথগেট জানিয়ে দিলেন রাশিয়া বিশ্বকাপে ফেভারিট নয় তাঁর দল ইংল্যান্ড। তরুণ ফুটবলারদের নিয়ে তৈরি দলের অভিজ্ঞতা কম।
চরম বাস্তববাদী মানুষ হিসেবে এমনতেই পরিচিত ইংল্যান্ডের কোচ গ্যারেথ সাউথগেট। স্পষ্টবাদী মানুষ হিসেবেও সুনাম রয়েছে তাঁর। সেই সাউথগেট-ই বিশ্বকাপের আগে জানিয়ে দিলেন আসন্ন বিশ্বকাপে তাঁর দল ফেভারিট নয়। স্পষ্ট ভাবে এই কথা না বললেও নিজের কথায় মধ্য দিয়ে এবং আকার ইঙ্গিতে সেই আভাসই দিতে চাইলেন এই ব্রিটিশ কোচ।

তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, বিশ্বকাপের বাকি দলগুলোর এবং ইংল্যান্ডের মান কখনই সমান নয়। বিশ্বকাপে 'জি' তে রয়েছে ইংল্যান্ড। ইংল্যান্ড ছাড়াও এই গ্রুপে রয়েছে বেলজিয়াম, পানাম এবং তিউনিসিয়া।
বিশেষজ্ঞরা মনে করছেন এইটিই বিশ্বকাপের অন্যতম সহজ গ্রুপ। এবং এই গ্রুপ থেকে ইংল্যান্ডের পরবর্তী রাইন্ডে যাওয়া সহজ বলেই মনে করছেন তাঁরা।
এই যুক্তিকে কোনও ভাবেই পাত্তা দিতে রাজি নন সাউথগেট। পানামা, তিউনিসিয়ার মতো দলগুলির প্রসঙ্গ টেনে তিনি বলেন, 'বেলজিয়ামের সম্পর্কে আমাদের যতটা ধারনা ধরেছে, ততটা পরিস্কার কোনও ধারনা নেই পানামার মতো দেশগুলির ক্ষেত্রে। ওরা খুব বেশি আশা নিয়ে বিশ্বকাপে খেলতে এসেছে বলে মনে হয় না। কিন্তু লড়াই করার, হাল না ছাড়ার যে মানসিকতা ওদের রয়েছে, তা অসাধারণ। ফলে এরা সব সময়েই চাইবে বড় দলগুলিকে বেগ দিতে। এই জায়গায় সচেতন থাকতে হবে আমাদের।'
পাশাপাশি বিশ্বকাপে তাঁর দলের সম্ভবনা নিয়ে বলতে গিয়ে সাউথগেট বলেন, 'আমি আশাবাদী এই তরুণ ইংল্যান্ড দলকে নিয়ে। তবে, বর্তমানে আমরা ফিফা ক্রমতালিকায় রয়েছি ১২ নম্বর স্থানে। ফলে বাস্তবটা আমাদের বোঝা প্রয়োজন। আমাদের এই দল ব্রাজিল বা জার্মানির মতো নয়, তবে এই দল লড়াই থেকে পিছিয়ে আসবে না।' ব্রাজিল এবং জার্মানির মধ্যেই এইবারে বিশ্বকাপে নিজের বাজি ধরছেন ইংল্যান্ড কোচ।












Click it and Unblock the Notifications