Euro 2020: ইংল্যান্ডের ইউরো প্রস্তুতি গত বিশ্বকাপের চেয়েও ভালো, দাবি হ্যারি কেনের

প্রস্তুতির নিরিখে ইংল্যান্ড দল ২০১৮-র বিশ্বকাপের চেয়েও এবারের ইউরোতে রয়েছে ভালো অবস্থায়। এমনই দাবি ইংল্যান্ডের অধিনায়ক তথা তারকা ফরওয়ার্ড হ্যারি কেনের। ইউরোতে গ্রুপ ডি-তে রয়েছে গ্যারেথ সাউথগেটের দল।

আত্মবিশ্বাসী কেন

আত্মবিশ্বাসী কেন

ইউরোর আগে অস্ট্রিয়া ও রোমানিয়ার বিরুদ্ধে জয় পাওয়াই ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেনের আত্মবিশ্বাস বাড়িয়েছে। গত বিশ্বকাপে সেমিফাইনালে ক্রোয়েশিয়ার কাছে সেমিফাইনালে হেরেছিল ইংল্যান্ড। এবার ক্রোটদের বিরুদ্ধেই ইউরো অভিযান শুরু। গোল্ডেন বুটের মালিক কেন বলেন, বিশ্বকাপের পর দলের অভিজ্ঞতা আরও বেড়েছে। সামনের বিশ্বকাপের আগে আমাদের আরও উন্নতির বেশ কিছু জায়গা রয়েছে। ইউরোয় প্রথম ম্যাচে ক্রোয়েশিয়ার মুখোমুখি হচ্ছি। ক্রোয়েশিয়া যথেষ্ট ভালো দল। তবে আমাদের লক্ষ্য বল দখলে এগিয়ে থেকে গোলের সুযোগ তৈরি করে তা কাজে লাগানো। আমরা জয়ের লক্ষ্যেই নামব। সেমিফাইনালে হেরে নিশ্চিতভাবেই হতাশ ছিলাম। তবে বর্তমানে সেই ম্যাচ মাথায় না রেখে আমরা আমাদের রণকৌশল সঠিকভাবেই প্রয়োগ করতে চাইছি।

অন্যতম ফেভারিট

অন্যতম ফেভারিট

এবারের ইউরো কাপ জয়ের সম্ভাবনার নিরিখে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স, নেশনস লিগের ফাইনালিস্ট বেলজিয়ামের সঙ্গে ইংল্যান্ডকেই রাখছেন ফুটবল বিশেষজ্ঞরা। ৯৬ সালের ইউরোতে সাউথগেট জার্মানির বিরুদ্ধে সেমিফাইনালে পেনাল্টি মিস করেছিলেন। ২৫ বছর পর দলকে ইউরো চ্যাম্পিয়ন করাতে মরিয়া তিনিও। ২৬ জনের দলের থেকে চোটের কারণে ট্রেন্ট আলেকজান্ডার-আর্নল্ড ছিটকে যাওয়ায় তাঁর জায়গায় নেওয়া হয়েছে বেন হোয়াইটকে।

ইংল্যান্ডের ম্যাচ

ইংল্যান্ডের ম্যাচ

ইংল্যান্ড গ্রুপ পর্বের সব কটি ম্যাচ খেলবে ওয়েম্বলিতে। ১৩ জুন ক্রোয়েশিয়া ম্যাচ দিয়ে অভিযান শুরু। ১৮ জুন ইংল্যান্ডের সামনে স্কটল্যান্ড। ২২ জুন চেক রিপাবলিকের বিরুদ্ধে খেলবেন ফিল ফডেন, হ্যারি কেনরা।

সম্ভাব্য একাদশ

সম্ভাব্য একাদশ

ইংল্যান্ডের প্রথম একাদশ হতে পারে যেরকম- গোলকিপার জর্ডন পিকফোর্ড। ডিফেন্সে রিস জেমস, জন স্টোনস, হ্যারি ম্যাগুয়্যার ও বেন চিলওয়েল। মাঝমাঠে জুড বেলিংহ্যাম, ডেক্লান রাইস ও ম্যাসন মাউন্ট। সঙ্গে তিন ফরওয়ার্ড জ্যাডন স্যাঞ্চো, হ্যারি কেন ও ফিল ফডেন। ফডেন, স্যাঞ্চোরা বাঙালিদের কাছে পরিচিত নাম, কারণ তাঁরা কলকাতা মাতিয়ে গিয়েছিলেন যুব বিশ্বকাপে। বিশ্বকাপের সোনার বুটের মালিক হ্যারি কেন এবারও ইউরোয় নায়ক হয়ে উঠতে পারেন তাঁর গোল করার দক্ষতার নিরিখে। নজর থাকবে ১৭ বছরের তরুণ জুড বেলিংহামের দিকেও।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+