ফ্রেন্ডলি ম্যাচে নাইজেরিয়াকে হারিয়ে আত্মবিশ্বাস বাড়িয়ে নিল ইংল্যান্ড
বিশ্বকাপের আগে আত্মবিশ্বাস আরও কিছুটা বাড়িয়ে নিল ইংল্যান্ড। নাইজেরিয়ার বিরুদ্ধে ফ্রেন্ডলি ম্যাচে ২-১ গোলে জয় পেল গ্যারেথ সাউথগেটের ছেলেরা। ইংল্যান্ডের হয়ে দু’টি গোল করেন চাহিল এবং কেন।
বিশ্বকাপের আগে আত্মবিশ্বাস আরও কিছুটা বাড়িয়ে নিল ইংল্যান্ড। নাইজেরিয়ার বিরুদ্ধে ফ্রেন্ডলি ম্যাচে ২-১ গোলে জয় পেল গ্যারেথ সাউথগেটের ছেলেরা। এদিন ম্যাচের সাত মিনিটে খেলার গতির বিপরীতে হেডে গোল করে ইংল্যান্ডকে এগিয়ে দেন গ্যারি চাহিল। ম্যাচের শুরুতেই লিড পেয়ে যাওয়ায় আত্মবিশ্বাসী দেখায় ইংল্যান্ডকে।

একের পর এক আক্রমণ তুলে আনতে থাকেন ব্রিটিশ ফুটবলাররা। ওয়াকার, লিংগাড, ইয়ংদের দাপটে তখন প্রায় দিশেহারা আফ্রিকার দেশটি।
ম্যাচের ৩৯ মিনিটে ইংল্যান্ডের হয়ে দ্বিতীয় গোলটি করেন হ্যারি কেন। ২-০ গোলে শেষ হয় প্রথমার্ধের খেলা।
আশা করা হয়েছিল দ্বিতীয়ার্ধে গোলের সংখ্যা আরও বাড়াবে ইংল্যান্ড। কিন্তু দ্বিতীয়ার্ধে গোলের পরিমাণ আর বাড়াতে পারেননি ইংল্যান্ড।
বরং দ্বিতীয়র্ধে অনেকটাই সঙ্ঘবদ্ধ ফুটবল খেলে নাইজেরিয়া। দ্বিতীয়ার্ধে একটি গোলও শোধ করে তারা। দ্বিতীয়ার্ধ শুরুর তিন মিনিটের মধ্যেই গোল করে নাইজেরিয়ার হয়ে একটি গোল শোধ করেন অ্যালেক্স। এর পর একাধিক সুযোগ তৈরি করেও গোল তুলে আনতে পারেনি কোনও দল।
এদিন গোটা ম্যাচে ৫৭ শতাংশ বলের দখল ছিল ইংল্যান্ডের দখলে। নাইজেরিয়ার কাছে বলের দখল ছিল ৪৩ শতাংশ। তুলনামূলক এই ম্যাচে বেশি ফাউল করে নাইজেরিয়া। ১১টি ফাউল করে তারা। ইংল্যান্ড ফাউল করে ৭টি।












Click it and Unblock the Notifications