হ্যারি কেনের হ্যাটট্রিকে বুলগেরিয়ার বিরুদ্ধে বড় জয় ইংল্যান্ডের, জয়ী পর্তুগাল-ফ্রান্স
অধিনায়ক হ্যারি কেনের হ্যাটট্রিকে ইউরো কাপের যোগ্যতা নির্ণয় পর্বের ম্যাচে বুলগেরিয়াকে ৪ গোলে হারাল ইংল্যান্ড। দাপুটে জয় পেল ফ্রান্স ও পর্তুগালও।
অধিনায়ক হ্যারি কেনের হ্যাটট্রিকে ইউরো কাপের যোগ্যতা নির্ণয় পর্বের ম্যাচে বুলগেরিয়াকে ৪ গোলে হারাল ইংল্যান্ড। দাপুটে জয় পেল ফ্রান্স ও পর্তুগালও।

ইংল্যান্ডের জয়
ওয়েম্বলি স্টেডিয়ামে ইউরো কাপের যোগ্যতা নির্ণয় পর্বের গ্রুপ এ-র ম্যাচে বুলগেরিয়ার মুখোমুখি হয়েছিল ইংল্যান্ড। ম্যাচে প্রথম থেকেই আক্রমণাত্মক দেখায় ইংরেজদের। ২৪ মিনিটের মাথায় প্রথম গোল করেন ইংল্যান্ডের অধিনায়ক হ্যারি কেন। ৪৯ মিনিটে পেনাল্টি থেকে দ্বিতীয় গোল দেন তিনি। ৫৫ মিনিটে ইংল্যান্ডকে তিন গোলের ব্যবধানে এগিয়ে দেন রাহিম স্টারলিং। ৭৩ মিনিটে ফের পেনাল্টি থেকে গোল দিয়ে ইংল্যান্ডের জয় নিশ্চিত করেন হ্যারি কেন।
|
পর্তুগালের জয়
ইউরো কাপের যোগ্যতা নির্ণয় পর্বের গ্রুপ বি-র ম্যাচে সার্বিয়াকে ৪-২ গোলে হারাল পর্তুগাল। রাজকো মিটিক স্টেডিয়ামে পর্তুগালের হয়ে দুটি গোল করেন ব্রুনো ফর্নান্ডেজ। একটি করে গোল করেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ও বার্নার্ডো সিলভা। সার্বিয়ার হয়ে গোল দেন নিকোলা মিলেনকোভিচ ও আলেকজান্ডার মিতরোভিচ।

বড় ব্যবধানে জয়ী ফ্রান্স
ইউরো কাপের যোগ্যতা নির্ণয় পর্বের গ্রুপ এইচের ম্যাচে আলবানিয়াকে ৪-১ গোলে হারাল বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্স। ফরাসি দলের হয়ে ২টি গোল করেন কিংসলে কোমান। অলিভিয়ের জিরুদ ও নানিটামো ইকোনে ১টি করে গোল দেন। ম্যাচে পেনাল্টি মিস করেন আন্টোনিও গ্রিজম্যান।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications