FIFA World Cup 2022: কাতার বিশ্বকাপের জন্য দল ঘোষণা করল ইংল্যান্ড
FIFA World Cup 2022: কাতার বিশ্বকাপের জন্য দল ঘোষণা করল ইংল্যান্ড
ফিফা বিশ্বকাপ ২০২২-এর জন্য ২৬ সদস্যের দল ঘোষণা করল ইংল্যান্ড। কাতার বিশ্বকাপের জন্য গ্যারেথ সাউদগেট যে দল ঘোষণা করেছেন তাতে বেশ কিছু চমক তিনি রেখেছেন। যার মধ্যে উল্লেখযোগ্য লেস্টার সিটির মিডফিল্ডার জেমস ম্যাডিসনকে সুযোগ দেওয়া।

সাউদগেটের বেছে নেওয়া দলে সুযোগ পেয়েছেন মার্কাস র্যাশফোর্ড এবং নিউক্যাসেল ইউনাইটেডের স্ট্রাইকার কালাম উলসন, ম্যানচেস্টার সিটির ফুল-ব্যাক কাইল ওয়াকার এবং আর্সেনালের ডিফেন্ডার বেন হোয়াইট। তবে, বিশ্বকাপের দলে উল্লেখযোগ্য ভাবে জায়গা পাননি এসি মিলানের সেন্টার-ব্যাক ফিকায়ো তোমরি, ব্রেন্টফোর্ডের স্ট্রাইকার ইভান টনি এবং ওয়েস্ট হ্যামের স্ট্রাইকার জেরার্ড ব্রাউন।
২১ নভেম্বর বিশ্বকাপে নিজেদের অভিযান শুরু করবে ইংল্যান্ড। গ্রুপ 'বি'-তে তাদের সঙ্গে রয়েছে ওয়েলস এবং আমেরিকা। কাঁধের চোটের কারণে দুই মাস বাইরে থাকে সবে খেলায় ফিরলেও দলে সুযোগ পেয়েছেন কেভিন ফিলিপস। দলে রয়েছেন হ্যারি ম্যাগুয়ের যাঁকে এই মরসুমে ম্যানচেস্টার ইউনাইটেডের জার্সিতে খুব একটা দেখা যায়নি। যদিও তরুণ অ্যাটাকিং মিডিও জর্ডান স্যাঞ্চো ইংল্যান্ডের দলে সুযোগ পাননি। চলতি মরসুমের লেস্টার সিটির জার্সিতে দারুণ ছন্দে রয়েছেন ম্যাডিসন। এখনও পর্যন্ত ৬টি গোল এবং ১২টি অ্যাসিস্ট তিনি করেছেন চলতি প্রিমিয়ার লিগে।
ইংল্যান্ড:
গোলরক্ষক: জর্ডান পিকফোর্ড, নিক পোপ, অ্যারন রামসডালে
ডিফেন্ডার: হ্যারি ম্যাগুয়ের, লিউক শ, এরিক ডায়ার, জন স্টোনস, কাইন ওয়াকার, কিরান ট্রিপিয়ার, কনোর কোডি, বেন হোয়াইট, ট্রেন্ট অ্যালেক্সজান্ডার-আর্নল্ড
মিডফিল্ডার: জুডে বেলিংঘাম, মেসন মাউন্ট, কনোর গ্যালাঘার, ডেকলান রাইস, জর্ডান হ্যান্ডারসন, কেলভিন ফিলিপস
ফরওয়ার্ড: জেমস ম্যাডিসন, ফিল ফোডেন, জ্যাক গ্রেলিস, হ্যারি কেন, বুকায়ো সাকা, রহিম স্টার্লিং, কালাম উইলসন, মার্কস র্যাশফোর্ড












Click it and Unblock the Notifications