Euro Cup: ইউরোর শেষ ১৬-তে ইংল্যান্ড ও ক্রোয়েশিয়া, কে কার সামনে জেনে নিন
ইউরো কাপের গ্রুপ ডি থেকে সরাসরি নক আউট পর্বে পৌঁছে গেল ইংল্যান্ড ও ক্রোয়েশিয়া। ওয়েম্বলিতে স্টার্লিংয়ের গোলে হেরে গ্রুপে তিনে শেষ করল চেক প্রজাতন্ত্র। স্কটল্যান্ডকে ৩-১ গোলে হারিয়ে গোলপার্থক্যে এগিয়ে থেকে শেষ ১৬-এ পৌঁছে গেল ক্রোটরা।

ওয়েম্বলিতে ইংল্যান্ডের জয়
ওয়েম্বলিতে গ্রুপ ডি-র ম্যাচে মুখোমুখি হয়েছিল ইংল্যান্ড ও চেক প্রজাতন্ত্র। ম্যাচ শুরুর আগেই এই দুই দলের শেষ ১৬-তে পৌঁছে যাওয়া নিশ্চিত হয়ে গিয়েছিল। তবে কে সরাসরি যাবে বা ইংল্যান্ড গ্রুপশীর্ষে থেকেই রাউন্ড অব সিক্সটিনে যেতে পারবে কিনা সেদিকেই নজর ছিল সকলের। ম্যাচে বল দখলের আধিপত্যে এগিয়ে ছিল গ্যারেথ সাউথগেটের দল। তবে প্রথমার্ধের তুলনায় ইংল্যান্ডের দ্বিতীয়ার্ধের খেলা ফের হতাশই করল। প্রথমার্ধে ম্যাচের ২ মিনিটে রাহিম স্টার্লিংয়ের শট পোস্টে লেগে ফিরে আসে। তবে ১২ মিনিটেই জ্যাক গ্রিলিশের ক্রস থেকে গোল করে দলকে এগিয়ে দেন স্টার্লিং। প্রথমার্ধে হ্যারি কেনও যেভাবে তেড়েফুঁড়ে খেলছিলেন, দ্বিতীয়ার্ধে ততটা দেখা গেল না। ৮৬ মিনিটে হেন্ডারসন বল জালে জড়ালেও অফ সাউডের ফাঁদে পড়ে তা বাতিল হয়। এই জয়ের ফলে তিন ম্য়াচে সাত পয়েন্ট নিয়ে গ্রুপশীর্ষে থেকে নক আউট পর্বে গেল ইংল্যান্ড। প্রথমার্ধ অবধি পরিস্থিতি যা ছিল তাতে ইংল্যান্ডের সঙ্গে চেক প্রজাতন্ত্রের আজই শেষ ১৬-তে যাওয়া নিশ্চিত মনে হচ্ছিল। কারণ, তখন অবধি ক্রোয়েশিয়া- স্কটল্যান্ড ম্যাচ ড্র চলছিল। ক্রোটরা পরে জিতে যাওয়ায় রাউন্ড অব সিক্সটিনে যেতে আরও ২৪ ঘণ্টা অপেক্ষা করতে হবে চেক প্রজাতন্ত্রকে।

ক্রোটদের দুরন্ত জয়
হ্যাম্পডেন পার্কে দ্বিতীয়ার্ধের ঝড়ে ইংল্যান্ডের সঙ্গে শেষ ১৬-তে পৌঁছে গেল ক্রোয়েশিয়া। ১-৩ গোলে হেরে ছিটকে গেল স্কটল্যান্ড। ১৭ মিনিটে নিকোলা ভ্লাসিচের গোলে ক্রোটরা এগিয়ে গেলেও ৪২ মিনিটে সমতা ফেরান কাল্লুম মেকগ্রেগর। রাউন্ড অব সিক্সটিনে যেতে বড় ব্যবধানে জিততেউ হতো ক্রোয়েশিয়াকে। দ্বিতীয়ার্ধে এল কাঙ্ক্ষিত জোড়া গোল। ৬২ মিনিটে গোল করে ক্রোয়েশিয়াকে ফের এগিয়ে দেন অভিজ্ঞ লুকা মড্রিচ। ৭৭ মিনিটে ইভান পেরিসিচ ব্যবধান বাড়ান। তিন-এক গোলে জেতায় ক্রোয়েশিয়া ও চেক প্রজাতন্ত্রের পয়েন্ট দাঁড়ায় চার। গোলপার্থক্যও সমান-সমান। নিজেদের মধ্যে ম্যাচও ১-১ গোলে ড্র হয়েছিল। তবে চেক প্রজাতন্ত্রের চেয়ে একটি গোল বেশি করায় আজই শেষ ১৬-তে চলে গেল ক্রোয়েশিয়া।

কে কার বিরুদ্ধে
ইতিমধ্যেই নিশ্চিত হয়ে যাচ্ছে কে কার বিরুদ্ধে প্রি কোয়ার্টারে খেলবে। যেমন শনিবার ২৬ জুন আমস্টারডামে প্রথম প্রি কোয়ার্টার ফাইনালে খেলবে ওয়েলস ও ডেনমার্ক। ওই দিনই পরের ম্যাচে লন্ডনে খেলবে ইতালি ও অস্ট্রিয়া। রবিবার ২৭ জুন বুদাপেস্টে তৃতীয় প্রি কোয়ার্টারে নেদারল্যান্ডসের সামনে ডি, ই বা এফ গ্রুপের তিন নম্বর দল। ওই দিনই পরের ম্যাচে সেভিলে বেলজিয়ামের প্রতিপক্ষ এ, ডি, ই অথবা এফ গ্রুপের তিন নম্বর দল। সোমবার ২৮ জুন কোপেনহেগেনে পঞ্চম কোয়ার্টার ফাইনালে ক্রোয়েশিয়া খেলবে ই গ্রুপের দুই নম্বর দলের বিরুদ্ধে। ওই দিন পরের ম্যাচে বুখারেস্টে এফ গ্রুপের শীর্ষে থাকা দল খেলবে এ, বি বা সি গ্রুপের তিন নম্বর দলের বিরুদ্ধে। মঙ্গলবার ২৯ জুন লন্ডনের ওয়েম্বলিতেই সপ্তম প্রি কোয়ার্টারে ইংল্যান্ডের প্রতিপক্ষ এফ, যাকে গ্রুপ অব ডেথ বলা হচ্ছে, তার দ্বিতীয় দল। ওই দিনই গ্লাসগোয় শেষ প্রি কোয়ার্টারে ই গ্রুপের এক নম্বর দল খেলবে এ, বি, সি অথবা ডি গ্রুপের তিন নম্বর দলের বিরুদ্ধে।

তৃতীয় স্থানে ফেভারিট
৬টি গ্রুপের তৃতীয় স্থানাধিকারী দলের মধ্যে থেকে চারটি দল যাবে রাউন্ড অব সিক্সটিনে। এখনও অবধি এ গ্রুপের সুইজারল্যান্ড ও ডি গ্রুপের চেক প্রজাতন্ত্রের পয়েন্ট চার করে। বি গ্রুপের ফিনল্যান্ড, সি গ্রুপের ইউক্রেন তিনটি করে ম্যাচ খেলার পর দাঁড়িয়ে তিন পয়েন্টে। ফিনল্যান্ডের গোলপার্থক্য মাইনাস ২, ইউক্রেনের মাইনাস এক। এফ গ্রুপে দুটি ম্যাচ খেলা পর্তুগালের পয়েন্টও তিন, গোলপার্থক্য ১, অর্থাৎ ৫টি গোল করেছে চারটি গোল হজম করেছে। স্পেন ২টি ম্যাচ খেলে ২ পয়েন্ট নিয়ে তিন নম্বরে রয়েছে। স্পেনের গোলপার্থক্য ০। সবমিলিয়ে এখনও অবধি খাঁড়া ঝুলছে ফিনল্যান্ড ও স্পেনের উপরেই। স্পেন জিতলে অবশ্য এত হিসেবের দরকার হবে না।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications