Euro Cup: শীর্ষে থেকেই প্রি-কোয়ার্টারে হ্যারি কেনরা, গ্রুপ ‘সি’ থেকে ইংল্যান্ডের সঙ্গে নকআউটে কোন দলগুলি?
গ্রুপ পর্বের শেষ ম্যাচ বিরক্তকর ফুটবল উপহার ইংল্যান্ডের। স্লোভেনিয়ার সঙ্গে গোলশূন্য করেও গ্রুপ শীর্ষেই শেষ করল ইংল্যান্ড। গোটা ম্যাচে দাগ কাটতেই পারলেন না হ্যারি কেন, ফিল ফোডেনরা। ফলে গোল করতে ব্যর্থ হল ব্রিটিশরা।
শুরু থেকেই ইংল্যান্ডের খেলার মধ্যে গোল না খাওয়ার একটা মানসিকতা লক্ষ করা যাচ্ছিল। প্রথমার্ধে ইংল্যান্ড এমন একটিও সুযোগ তৈরি করতে পারেনি যেটা থেকে গোল হতে পারে। ফিল ফডেন বার বার চেষ্টা করছিলেন মাঝের জায়গাটা দিয়ে গোলে ঢোকার। কিন্তু স্লোভেনিয়ার ফুটবলারেরা সেই ফাঁকা জায়গাটুকুও দিচ্ছিলেন না। প্রথমার্ধে গোলের নীচে পিকফোর্ড কয়েকটা ভাল সেভ না করলে গোল হজম করতে হত ইংল্যান্ডকে।

রিয়াল মাদ্রিদ তারকা জুড বেলিংহামের পারফরম্যন্সও ছিল গড়পড়তা। ম্যাচে ৬৯টি পাস দিয়েও গোলের কোনো সুযোগ সৃষ্টি করতে পারেননি বেলিংহাম। এই ম্যাচে যেন ঝিমিয়ে থাকল গতবারের রানার্সরা। জেতার সেই তাগিধটাই দেখা গেল না ইংল্যান্ড দলের খেলায়।
সার্বিয়ার বিরুদ্ধে জেতার পর ডেনমার্কের সঙ্গে ড্র করে থ্রি লায়ন্স। তারপরই সমালোচনার মুখে পড়তে হয় হ্যারি কেনদের। গ্যারেথ সাউথগেটের স্ট্র্যাটেজি নিয়েও প্রশ্ন ওঠে। তবে তাতেও ইংল্যান্ডের খেলায় কোনও উন্নতি নেই। এরকম চালিয়ে গেলে নক আউট পর্বে সমস্যায় পড়তে হবে হ্যারি কেনদের।
৩ ম্যাচ থেকে ৫ পয়েন্ট পেয়ে গ্রুপ শীর্ষে থেকে গ্রুপ লিগের খেলা শেষ করল ইংল্যান্ড। ডেনমার্ক এবং স্লোভেনিয়া, দুটি দলই ৩ ম্যাচ থেকে ৩ পয়েন্ট সংগ্রহ করেছে।
মঙ্গলবার একই সময়ে মিউনিখের ফুটবল এরিনায় হল ডেনমার্ক বনাম সার্বিয়ার ম্যাচ। এই ম্যাচও ডেনমার্ক গোলশূন্য অবস্থায় শেষ করে ইউরো কাপের শেষ ১৬-য় গেল।ডেনমার্কের জোয়াকিম অ্যান্ডারসেন আত্মঘাতী গোল করে ফেলেছিলেন। কিন্তু বিপক্ষের খেলোয়াড় অফসাইডে থাকায় সেই গোল বাতিল হয়ে যায়।
Another point on the board.
Next up: the #EURO2024 last 16! pic.twitter.com/FMvgc5wP0Y
— England (@England) June 25, 2024
শেষ ষোলোয় উঠতে হলে এ ম্যাচে জয়ের বিকল্প ছিল না সার্বিয়ার। কিন্তু পয়েন্ট ভাগাভাগি করতে হওয়ায় গ্রুপ পর্ব থেকে ছিটকে পড়তে হলো মিত্রোভিচ-ভ্লাহোভিচদের। আর এরিকসেন-স্মাইকেলদের ডেনমার্ক গ্রুপের রানার্সআপ হিসেবে উঠে গেল নকআউট পর্বে।












Click it and Unblock the Notifications