Emiliano Martinez: মোহনবাগানের সংবর্ধনায় মেগা চমক, জানুন মেসির সতীর্থের কলকাতার সফরসূচি

প্রতীক্ষার আর মাত্র কয়েকঘণ্টার। সোমবার কলকাতায় আসছেন বিশ্বকাপজয়ী আর্জেন্টিনা গোলকিপার এমিলিয়ানো মার্তিনেস। সোমবার বিকেল ৪.৩০ মিনিটে কলকাতা বিমান বন্দরে পা রাখবেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী তারকার।

সোমবার মূলত বিশ্রামেই কাটাবেন মার্তিনস। মঙ্গলবার থেকে শুরু হবে তাঁর মূল কর্মসূচি। মিলন মেলায় দুপুরে একটি আলোচনা অনুষ্ঠানে নিজের জীবনের গল্প শোনাবেন মেসির স্বতীর্থ। বিকেলে মোহনবাগান মাঠে আসবেন বিশ্বকাপজয়ী।

মার্তিনেস

মার্টিনেসকে মোহনবাগানের সংবর্ধনায় থাকবে মেগা চমক। ঐতিহ্যশালী মোহনবাগান রত্নর স্মারকটি তুলে দেওয়া হবে বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন গোলরক্ষকের হাতে। পাশাপাশি পেলে- মারাদোনা-সোবার্স নামাঙ্কিত মোহনবাগান গেটের উদ্বোধন করবেন মেসির সতীর্থ। মোহনবাগানের তরফে সংবর্ধনায় থাকবে ১০০ বছরের স্ট্যাম্প, উত্তরীয়।

রবিবার ক্লাব তাঁবুতে সবুজ মেরুন সচিব দেবাশিস দত্ত বলেন , "আমরা অনেক আলোচনা করেছি। কী দেওয়া যায় ওনাকে। যাতে উনি আমাদের দেওয়া উপহার সঙ্গে নিয়ে যেতে পারেন। আমরা ঠিক করেছি,মোহনবাগান রত্ন-র স্মারক মার্টিনেসকে দেব। সেই রত্ন স্মারকে দিবু লেখা হবে। বাগানের ১০০ বছরের স্ট্যাম্প দেওয়া হবে। পাঁচ জন লাইফ মেম্বার হাতে কার্ড তুলে দেবেন তিনি। "

তাহলে এবার ২৯ জুলাইয়ের আগেই মোহনবাগান রত্ন প্রদান করা হবে। যদিও এই বিষয়টি পরিস্কার করে দিয়েছেন বাগান সচিব। দেবাশিসের কথায়, 'মার্তিনেস কিন্তু মোহনবাগান রত্ন নন। আমরা সেটা ২৯জুলাই প্রদান করব। কে পাবে সেটা কমিটি ঠিক করবে। ’

এমবি

দুই দিনের কলকাতা শহরে কর্মসূচি রয়েছে মার্টিনেসের। সবুজ মেরুনে একগুচ্ছ কর্মসূচি রয়েছে বিশ্বকাপ জয়ী গোলরক্ষকের। কলকাতা পুলিশের ফ্রেন্ডশিপ কাপের উদ্বোধন করবেন মেসির সতীর্থ। পাশাপাশি একটি ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠানেও অংশ নেবেন তিনি। পাশাপাশি আসবেন বাগান তাঁবুর অন্দরে , কর্ম সমিতির সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করবেন দিবু।

ইতিমধ্যেই মার্টিনেস দর্শনের জন্য কলকাতার ফুটবল প্রেমীদের উৎসাহত তুঙ্গে শনিবার প্রথম ২ ঘন্টা তে সমস্ত টিকিট নিঃশেষিত হয়ে গেছে। টিকিটের চাহিদাও তু্ঙ্গেও। রবিবারও সদস্যদের মধ্যে ছিল টিকিট নেওয়ার হিরিক।

মঙ্গলবারের পর ব্যস্ততার মধ্যেই কাটবে মার্তিনেসের। সকাল ১১.৪৫ মিনিটে তিনি সন্তোষ মিত্র স্কোয়্যারে যাবেন। সেখানে তাঁকে সংবর্ধনা দেওয়া হবে। এর পর বাংলার বিভিন্ন ক্লাবের জুনিয়র এবং সাব-জুনিয়র পর্যায়ের গোলকিপারদের সঙ্গে কথা বলবেন তিনি। নিজস্ব অভিজ্ঞতা ভাগ করে নেবেন।

মার্তিনেস

এরপর বিশ্বকাপজয়ীর যাওয়ার কথা মন্ত্রী সুজিত বসুর ক্লাব শ্রীভূমি স্পোর্টিংয়ে। সেখানেও সংবর্ধনা এবং কিছু কর্মসূচি রয়েছে তাঁর। এর পর রিষড়ায় যাবেন আর্জেন্টিনার গোলকিপার। মার্তিনেসকে কলকাতায় নিয়ে আনার মূল উদ্যেক্তা শতদ্রু দত্তের পাড়ায় আসবেন মেসির সতীর্থ। সেই দিন রাতে একটি নৈশভোজের অনুষ্ঠান আছে। যেখানে মার্তিনেসের সঙ্গে থাকবেন কলকাতার বিশিষ্ট ব্যক্তিরা। গোটা অনুষ্ঠানটি সঞ্চালনা করবেন সঞ্জীব গোয়েঙ্কা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+