Emiliano Martínez: বিনামূল্যে দেখতে চান মার্তিনেসকে! কোথায়-কীভাবে পাবেন টিকিট? জানুন বিস্তারিত
আগামী সপ্তাহে কলকাতা সফরে আসছেন এমিলিয়ানো মার্তিনেস। কলকাতার ফুটবলপ্রেমীদের জন্য সুখবর। বিনামূল্যেই বিশ্বকাপজয়ী গোলরক্ষককে দেখতে পারেন মহানগরের ফুটবল প্রেমীরা। মোহনবাগান ক্লাবের পক্ষ থেকে শুক্রবারই ঘোষণা করে দেওয়া হল মার্তিনেস দর্শনের বিস্তারিত ব্যাখ্যা।
৪ জুলাই বিকেল ৪.৩০ মিনিটে বিশ্বকাপে সোনার গ্লাভস জয়ী গোলরক্ষক মোহনবাগান মাঠে উপস্থিত থাকবেন। একটি প্রদর্শনী ম্যাচে মুখ্য অতিথি মেসির সতীর্থ। এতদিন কলকাতার ফুটবল প্রেমীদের মনে প্রশ্ন ছিল কীভাবে তাঁরা মার্তিনেসের দর্শন পাবেন? শুক্রবার যাবতীয় জল্পনার অবসান।

আগামী ১ ও ২ জুলাই দুপুর ২ টো থেকে ৬টা পর্যন্ত মোহনবাগান সদস্য এবং সমর্থকদের বিনামূল্যে টিকিট দেওয়া হবে। মোহনবাগান সদস্যরা বিশ্বকাপজয়ী তারকাকে দেখতে পাবেন মোহনবাগান ক্লাবের মেম্বার গ্যালারি থেকে। মোহনবাগান সদস্যরা তাদের কার্ড দেখিয়ে একটি করে টিকিট পেতে চলেছেন।
শুধু সদস্যরা নন সমর্থকদের জন্যও একই রকম উপহার ক্লাবের পক্ষ থেকে। পিডব্লুডি গ্যালারিতে বসে দেখতে পারবেন এমি মার্টিনেজকে। পিডাব্লুডি কাউন্টার থেকে সমর্থকরা সর্বোচ্চ দুটি করে টিকিট পাবেন।
মোহনবাগানের তরফে শুক্রবার জানানো হয়েছে যে, ৪ জুলাই বিকেল ৪.৩০ মিনিটে সবুজ-মেরুন ক্লাবে আসবেন মার্তিনেস। সেখানে কলকাতা পুলিশের একটি টুর্নামেন্টেরও সূচনা করবেন বিশ্বকাপজয়ী গোলরক্ষক।

৩ জুলাই রাতে কলকাতায় পা রাখার কথা তাঁর। ৪ জুলাই শহরের মিলনমেলা প্রাঙ্গণে একটি বেসরকারি অনুষ্ঠানে যোগ দেবেন মার্তিনেস। সেখানে সংবর্ধনা দেওয়া হবে মার্তিনেসকে। একটি আলোচনাতেও অংশ নেবেন মার্তিনেস। মিলনমেলার সেই অনুষ্ঠানে থাকবেন ইস্টবেঙ্গলের কর্তারাও। মার্তিনেসকে সংবর্ধনা দেবে লাল হলুদও। টিকিট কেটে সেই অনুষ্ঠান দেখতে পাবেন সাধারণ মানুষও। অন লাইনে পাওয়া যাচ্ছে সেই অনুষ্ঠানের টিকিট।
সফরে একাধিক কর্মসূচি রয়েছে মার্তিনেসের তার মধ্যে অন্যতম দাদার সঙ্গে সাক্ষাত পর্ব। বিশ্বকাপের সোনার গ্লাভস জয়ী গোলরক্ষক নিজেও মহারাজের সঙ্গে দেখা করার জন্য উদগ্রীব।উপহার পাঠাচ্ছেন আর্জেন্টাইন এই গোলরক্ষক। ভারতীয় ফুটবলের মক্কায় আসার জন্য উত্তেজিত মেসির সতীর্থ। কলকাতার ক্রীড়াপ্রেমীদের জন্য বার্তাও দিয়েছেন মার্তিনেস।
শুধু দাদা নয় একইসঙ্গে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য একই উপহার পাঠাচ্ছেন আর্জেন্টাইন এই গোলরক্ষক। ভারতীয় ফুটবলের মক্কায় আসার জন্য উত্তেজিত মেসির সতীর্থ। কলকাতার ক্রীড়াপ্রেমীদের জন্য বার্তাও দিয়েছেন মার্তিনেস।
উল্লেখ্য, গত বিশ্বকাপে আর্জেন্তিনার জয়ের পেছনে তেকাঠির নিচে মার্তিনেজের ভূমিকা ছিল অনস্বীকার্য। উল্লেখ্য, ৩৬ বছর পর নিজেদের তৃতীয় বিশ্বকাপ জিতেছিল আর্জেন্তিনা ফুটবল দল

এদিকে সাফ চ্যাম্পিয়নশিপের আবহেই ঢাকে কাঠি পড়ে গেল ডুরান্ড কাপের। ১৩২ তম ডুরান্ড কাপের আসরে নেপাল, ভুটান এবং বাংলাদেশের দল সহ ২৪ টি দলের অংশগ্রহণের সাক্ষী হবে, বিদেশী দলগুলি ২৭ বছর পর এই টুর্নামেন্টে অংশ নিচ্ছে।
শুক্রবার নয়া দিল্লিতে ঐতিহ্যবাহী এই টুর্নামেন্টের ফ্ল্যাগ অফ অনুষ্ঠান হল। সর্বভারতীয় ফুটবল সংস্থার সভাপতি কল্যাণ চৌবে ছাড়াও উপস্থিত ছিলেন সেনার শীর্ষ আধিকারিকরা। শুক্রবার থেকেই শুরু হয়ে গেল এই টুর্নামেন্টের ট্রফি ট্যুর। দেশের বিভিন্ন প্রান্তে যাবে এই ট্রফি।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications