Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

এমিলিয়ানো মার্তিনেস উপভোগ করলেন পুত্রর সঙ্গে দিয়েগোর ফুটবল টক্কর, যাবেন মোহনবাগানেও

শনিবারের বিকেলটা স্মরণীয় হয়ে থাকল রিষড়ার দত্ত পরিবারের কাছে। শতদ্রু দত্তর উদ্যোগে এবার কলকাতায় আসছেন আরও এক বিশ্বকাপার। তার চেয়ে বড় কথা, দেশকে বিশ্বকাপ জেতানোর কয়েক মাসের মধ্যে ভারতে আসেননি কোনও তারকা।

মার্তিনেসের সঙ্গে কলকাতা সফরের ব্যাপারে চুক্তি চূড়ান্ত হওয়ার পর তাঁর সঙ্গে দেখা করতে গতকাল গিয়েছিলেন শতদ্রু। সেখানেই শতদ্রুর পুত্রর সঙ্গে ফুটবল টক্করে নামল শতদ্রু পুত্র দিয়েগো। ভারত কবে আর্জেন্তিনার সঙ্গে ফুটবল খেলবে তা জানা নেই। তবে দুই খুদের বন্ধুত্বে ফুটবল মিশিয়ে দিল বাংলার সঙ্গে আর্জেন্তিনাকে।

এমিলিয়ানো মার্তিনেস

লিওনেল মেসিদের পূর্ণশক্তির আর্জেন্তিনা যুবভারতীতে ইন্টারন্যাশনাল ফ্রেন্ডলি খেলে গিয়েছে। শহরে দু-দুবার এসেছেন দিয়েগো মারাদোনা। আর্জেন্তিনার বিশ্বকাপজয়ী দলের সদস্য তথা কাতার বিশ্বকাপে গোল্ডেন গ্লাভ-জয়ী মার্তিনেসের এবার ফুটবলের মক্কায় আসার পালা। জুনের ১৯ তারিখ থেকে ২২ তারিখ অবধি থাকতে পারেন। নয়তো জুলাইয়ের গোড়ায়।

সবটাই নির্ভর করবে আর্জেন্তিনার ইন্টারন্যাশনাল ফ্রেন্ডলি কবে পড়ে তার উপর। শতদ্রুর সঙ্গে অ্যাস্টন ভিলার নিজস্ব মাঠে যখন মার্তিনেস কথা বলছেন তখন সেখানে ছিল তাঁর পুত্র স্যান্টি ও কন্যা আভা। দিয়েগো মারাদোনার নামেই শতদ্রু নিজের পুত্রর নাম রেখেছেন বলে খুশি হন মার্তিনেস। দিয়েগোর সঙ্গে ছবিও তোলেন।

স্যান্টি দিয়েগো

ততক্ষণে দুই খুদে স্যান্টি ও দিয়েগো শুরু করেছে ফুটবল খেলা। বিশ্বকাপজয়ীর পুত্রর ফুটবল স্কিল রীতিমতো চমকপ্রদ। ডজ-ড্রিবলিং দুর্দান্ত। বাঁ পায়ের জোরালো শটে তিনকাঠিতে বেশ কয়েকবার বল পাঠাল। দিয়েগোও সমানে সমানে টক্কর দিল স্যান্টির সঙ্গে। কখনও একে অপরকে জড়িয়ে ধরে আলিঙ্গন। ফোটো সেশন। ফুটবলের মাধ্যমে জন্ম বন্ধুত্বের।

পুত্রর সঙ্গে দিয়েগোর ফুটবল খেলা দেখছিলেন মার্তিনেস, কন্যাকে কোলে নিয়ে। খেলার মধ্যেই স্যান্টি বোনকে আদর করছিল। বিশ্বকাপ জয়ের পর সোনার গ্লাভ নিয়ে অঙ্গভঙ্গিতে অশ্লীলতার জন্য সমালোচিত হয়েছিলেন মার্তিনেস। পরে কারণও জানিয়েছিলেন। স্নেহশীল পিতা মার্তিনেসকে পাওয়া গেল গতকাল অন্য মেজাজে।

স্যান্টি ও দিয়েগোর সঙ্গে কিছুক্ষণ খেললেন মার্তিনেস। ভালো ইংরেজি বলতে পারেন। দিয়েগোকে বল বাড়াতে যখন বলছিলেন মার্তিনেস, তখন ভাষাগত সমস্যা হলো না। ফলে কলকাতায় এলে দোভাষী লাগবে না। তবে স্যান্টি যেভাবে ফুটবল খেলায় আগ্রহী ও পারদর্শী হয়ে উঠেছে, কে বলতে পারে কয়েক বছর পর দেশের হয়ে সে বিশ্বকাপ খেলবে না?

মার্তিনেস প্র্যাকটিস

কলকাতায় মার্তিনেস যখন আসবেন তখন আইএফএ-র থেকে বাছাই কিছু প্রতিভাবান ফুটবলারকে আর্জেন্তিনার বিশ্বকাপজয়ী গোলকিপারের ক্লাসে হাজির করানোর পরিকল্পনা রয়েছে শতদ্রুর। যেখানে মার্তিনেস পেপ টক দেবেন। মার্তিনেসের কাছে মোহনবাগানের ঐতিহ্যের কথাও তুলে ধরেছেন শতদ্রু। শতাব্দীপ্রাচীন ক্লাবে যেতে আগ্রহী মার্তিনেস।

বাংলাদেশে আর্জেন্তিনার ফ্যান-বেস সম্পর্কে ওয়াকিবহাল মার্তিনেস। বাংলাতেও যে প্রচুর আর্জেন্তিনার ভক্ত রয়েছেন তা জেনে চমকে যান। চ্যারিটির অনুষ্ঠান থেকে কলকাতা পুলিশের ফ্রেন্ডশিপ কাপ। একাধিক কর্মসূচিতে যোগ দেবেন মার্তিনেস। জুন বা জুলাই যখনই হোক, মার্তিনেসের সফরের কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে।

(ছবি- শতদ্রু দত্ত ফেসবুক)

আইপিএলের সব খবরের আপডেট, স্কোর, স্ট্যাটিসটিক্স, ছবি, ভিডিও একনজরে

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+