Emami East Bengal: ডার্বি হারের মধ্যেই ফের দুঃসংবাদ, চোট পেয়ে আইএসএলের শুরুতে নেই নির্ভরযোগ্য ফুটবলার
ডুরান্ড ফাইনালে চির প্রতিপক্ষের বিরুদ্ধে হারের ক্ষত শুকোনোর আগেই আরও বড় দুঃসংবাদ ইমামি ইস্টবেঙ্গল শিবিরে। ডার্বিতে হাঁটুতে গুরুত্ব চোট পেয়ে অনির্দিষ্টকালের জন্য মাঠের বাইরে জর্ডন এলসি। মোহনবাগান সুপার জায়ান্টের বিরুদ্ধে ম্যাচে চোট পেয়ে কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছিলেন দীর্ঘদেহী অজি ডিফেন্ডার।
লাল হলুদ সূত্রের খবর, হাইভোল্টেজ লড়াইয়ে আচমকা চোট পাওয়ায় ড্রেসিংরুমে ফিরেই কেঁদে ফেলেছিলেন। অপেক্ষা ছিল স্ক্যান রিপোর্টের।সেই স্ক্যান রিপোর্ট সোমবার হাতে আসতেই সমস্যায় পড়লেন কার্লোস কুয়াদ্রাত। আইএসএলের শুরুতে খেলতেই পারবেন না অজি তারকা।

সোমবার ইমামি ইস্টবেঙ্গলের পক্ষ থেকে তরফে বিবৃতিতে জানান হয়, ডুরান্ড কাপের ফাইনালে দুর্ভাগ্যজনক ভাবে হাঁটুতে চোট পেয়েছেন জর্ডন এলসে।
আগামী কয়েক মাস ওর খেলার সম্ভাবনা নেই। এই কঠিন সময়ে আমরা ওর পাশে থাকব। আশা করব, দ্রুত সুস্থ হয়ে মাঠে ফিরবে এলসে।"
রক্ষণ শক্তিশালী করতে আনা হয়েছিল অস্ট্রেলীয় এই ডিফেন্ডারকে। কিছু দিন পরেই শুরু হবে আইএসএল। তার আগে এলসের এই চোট নিঃসন্দেহে বড় ধাক্কা কার্লোস কুয়াদ্রাতের দলের কাছে।
এদিকে বড় ম্যাচের পরও বিতর্ক কমছে না। সমর্থকদের আক্রান্ত হওয়ায় এবার সুর চড়ালেন ইস্টবেঙ্গল ক্লাবের কর্তারা।
𝐔𝐏𝐃𝐀𝐓𝐄
— East Bengal FC (@eastbengal_fc) September 4, 2023
We wish Jordan Elsey a speedy recovery. 🫂#GetWellSoonJordan pic.twitter.com/UblOBVkpvX
এর আগেও ডার্বির পর কাদাপাড়া অঞ্চলে একাধিকবার ঝামেলা হয়েছে। ঝরেছে রক্তও। সোমবার বিকেলে ক্লাবতাঁবুতে সাংবাদিক সম্মেলন করে গতকাল রাতের বেশ কিছু ভিডিও ফুটেজ দেখান লাল হলুদ কর্তারা। ছিলেন শীর্ষকর্তা দেবব্রত সরকার, রূপক সাহা , সৈকত গাঙ্গুলি, রজত গুহ প্রমুখ।
সোমবার ইস্টবেঙ্গল ক্লাবের তরফ থেকে সাংবাদিক বৈঠক করে অভিযোগ জানানো হয়, ডার্বি শেষে ফেরার পথে বিভিন্ন ভাবে আক্রান্ত হয়েছেন ক্লাবের সমর্থকরা। কাঁদাপাড়া ও তার আশেপাশে অঞ্চলে মোহনবাগান সমর্থকরা হামলা করেন। এই বিষয়ে তাঁরা মুখ্যমন্ত্রী ও ক্রীড়ামন্ত্রীও দ্বারস্থ হবেন বলে জানিয়েছেন।এমনকি আহত সমর্থকদের চিকিৎসার খরচও বহন করবে ক্লাব।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications