Emami East Bengal: ডার্বি জয়ের আবহে শহরে নতুন বিদেশি, দেবাশিসকে কটাক্ষ লাল হলুদ শীর্ষ কর্তার

সাড়ে চার বছর পর বড় ম্যাচ জয়ের রেশ কাটতে না কাটতেই আবার সুখবর ইস্টবেঙ্গল সমর্থকদের জন্য। শনিবার সকালে কলকাতায় এসেছিলেন ক্লেইটন সিলভা। তার ২৪ ঘণ্টার মধ্যেই লাল হলুদের আরও এক বিদেশির আগমন হল মহানগরীতে। ডার্বি জয়ের পরেই শহরে চলে এলেন স্বপরিবারে ইস্টবেঙ্গলের তারকা বিদেশি ডিফেন্ডার স্পেনের জোস আন্তোনিয়ো পারদো।

বিগত কয়েক মরসুম ধরেই রক্ষণের সমস্যা ছিল প্রকট ইস্টবেঙ্গলের। সেই থেকে শিক্ষা নিয়েছেন দল গঠনের দায়িত্বে থাকা কর্তারা। এবার তাই রক্ষণে জোড়া বিদেশি ফুটবলার সই করিয়েছেন লাল হলুদ ব্রিগেড। জর্ড‌ন এলসের পাশাপাশি স্প্যানিশ ডিফেন্ডার জোস আন্তোনিয়ো পারদোকে দলে নিয়েছেন কার্লোস কুয়াদ্রাত।

ইবি

সাড়ে চার বছর পর চির প্রতিপক্ষ মোহনবাগা‌নের বিরুদ্ধে ডার্বি জয়। ডুরান্ডের নক আউট পর্ব এখনও নিশ্চিত না হ‌লেও সমর্থকরা অনেকদিন পর খুশিতে ভাসছেন। বড় ম্যাচ জয়ও সমর্থকদেরই উৎসর্গ করলেন ইস্টবেঙ্গলের শীর্ষকর্তা দেবব্রত সরকার। তাঁর কথায়, এই ডার্বি জয় সমর্থকদের উৎসর্গ করছি, দলকে সময় দিন আরও সাফল্য উপহার দেব।'

ইবি

একইসঙ্গে মোহনবাগান সচিবকে পরোক্ষে কটাক্ষ করতেও ছাড়লেন না লাল হলুদের শীর্ষকর্তা। তাঁর কথায়, 'যারা বলছিল ৮,৯,১০। তারা আগে নিজেদের ইতিহাসটা দেখুক আমরা টানা পাঁচবছর ডার্বিতে অপরাজিত ছিলাম। ভেবেছিলাম চেয়ার বদলালে স্বভাব বদলাবে, কিন্তু বদলাই নি। '

ডার্বি জেতার পরে হোটেলে ফিরে কেক কাটেন ইস্টবেঙ্গল ফুটবলারেরা। মধ্যমণি ছিলেন দলের অধিনায়ক হরমনজ্যোত্ খাবরা। তাঁকে ঘিরে দাঁড়িয়েছিলেন দলের বাকি ফুটবলার ও সাপোর্ট স্টাফেরা। কোচ কার্লেস কুয়াদ্রাতকেও দেখা যায়, হাসিমুখে খাবরার পাশে দাঁড়িয়ে। সব মিলিয়ে অনেকদিন পর ডার্বি শেষে খুশির মেজাজ লাল হলুদ শিবিরে।

পাশাপাশি রবিবার, ইস্টবেঙ্গল ক্লাবে পালিত হল স্পোর্টস ডে। প্রয়াত সচিব দীপক (পল্টু) দাসের জন্মদিবস স্মরণে প্রতিবছর এইদিনে "স্পোর্টস ডে" পালিত হয় ইস্টবেঙ্গল ক্লাব তাঁবুতে। ব্যতিক্রম হল না চলতি বছরেও। এই উপলক্ষে ক্লাবে সকাল সাড়ে দশটা থেকে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজিত হয়।

ইবি

ক্লাবের প্রাক্তন খেলোয়াড়, রিজার্ভ টিমের খেলোয়াড়রা দীপক (পল্টু) দাসের প্রতিকৃতিতে মাল্যদান ও প্রদীপ প্রজ্জ্বলন করেন এবং লাল হলুদ পতাকা উত্তোলন করেন। উপস্থিত ছিলেন ক্লাবের কর্মসমিতির সদস্য এবং প্রাক্তন ফুটবলাররা।

এর পাশাপাশি ক্লাব তাঁবুতে রক্তদান শিবির, স্বাস্থ্য পরীক্ষা শিবির ও স্বাস্থ্য সচেতনতা শিবির আয়োজন করা হয় প্রখ্যাত চিকিৎসক মন্ডলীর দ্বারা। সেখানেও ক্লাবের সভ্য সমর্থকদের উপস্থিতি চোখে পড়ার মতো।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+