Emami East Bengal: চেন্নাইয়িন এফসি থেকে বাঙালি স্ট্রাইকারকে ঘরে ফেরাতে চলেছে ইমামি ইস্টবেঙ্গল
পর পর বেশ কয়েকদিন চমক দেওয়ার পর আবারও দলবদলের বাজারে কিছুটা নিশ্চুপ ইমামি ইস্টবেঙ্গল। যদিও বড় চমক লাল হলুদ জনতার জন্য হয়ত অপেক্ষা করছে। দলবদলের বাজারে রহিম আলিকে দলে নিতে চলেছে ইস্টবেঙ্গল।চেন্নাইয়ের ডেরা থেকে বঙ্গ স্ট্রাইকারকে তুলে আনতে প্রায় সক্ষম হয়েছেন লাল হলুদ কর্তারা। সব কিছু ঠিক থাকলে আসন্ন মরসুমে অনূর্ধ্ব ১৭ বিশ্বকাপের ভারতীয় সদস্যকে লাল হলুদ জার্সি পড়েই খেলতে দেখা যাবে।
২৩ বছরের এই বাঙালি স্ট্রাইকারের সঙ্গে চেন্নাইয়ের দলটির ২০২৪ সাল পর্যন্ত চুক্তি ছিল। তার আগে ইস্টবেঙ্গল তাঁকে নিচ্ছে ট্রান্সফার ফি দিয়েই। জাতীয় স্তরে উঠতি প্রতিভা তিনি। এবার ইস্টবেঙ্গল সুমিত পাসিকে ছেড়ে দিয়েছে। নাওরেম মহেশ, মোবাশির রহমান থাকলেও দেশীয় পজেটিভ স্ট্রাইকারকে দলে নিতে চাইছিল ইস্টবেঙ্গল। তাই দলবদলের বাজারে প্রথম থেকেই রহিমকে টার্গেট করেছিলেন ইমামি কর্তারা।

ব্রাজিলিয়ান ক্লেইটন সিলভার থাকছেন এটা চূড়ান্ত হয়ে গিয়েছে আগেই। তাঁর পাশে দেখা যেতে পারে বাঙালি স্ট্রাইকার রহিম আলিকে। চেন্নাইইন এফসি থেকে রহিমকে নিতে মরিয়া ছিল ইস্টবেঙ্গল। এমনকি রহিমকে দলে নিতে দক্ষিণী দলটিকে মোটা অংকের ট্রান্সফার ফ্রি দিতেও রাজি ইস্টবেঙ্গল। সূত্রের খবর দেড় কোটি টাকায় বাঙালি স্ট্রাইকারকে দলে নিতে চলেছে ইস্টবেঙ্গল, তবে রহিমকে নিয়ে সোয়্যাব ডিলে সুহেরকে চেন্নাইতে পাঠানো হচ্ছে কিনা তা পষ্ট নয়।













Click it and Unblock the Notifications