Emami East Bengal: রেকর্ড অঙ্কে সোনার গ্লাভস জয়ী গোলরক্ষককে দলে নিচ্ছে ইমামি ইস্টবেঙ্গল

গত কয়েক মরসুম ধরেই ইস্টবেঙ্গলের অন্য বিভাগের মত মাথাব্যথা হয়ে দাঁড়িয়েছিল গোলকিপিং বিভাগ। অন্য দলের বাতিল অথবা নিজেদের সেরা সময় ফেলে আসা গোলকিপারদের নিয়ে আইএসএল মঞ্চে নামতে হচ্ছিল। কখনও অরিন্দম, কখনও দেবজিত মজুমদারকে দেখা গিয়েছিল লাল হলুদের গোলের নীচে। কিন্তই কেউই নির্ভরতা দিতে পারেননি।

অতীত থেকে শিক্ষা নিয়েছেন ইমামি কর্তারা। এবার লাল হলুদের ইনভেস্টররা বাজেট বাড়িয়ে সর্বোচ্চ চেষ্টা করে সেরা দল নামাতে উদ্যোগী হয়েছে। একের পর এক ভালো ফুটবলারকে ট্রান্সফার ফি দিয়েই বড়সড় অর্থ খরচ করে ইস্টবেঙ্গলে নিয়ে এসেছেন ইমামি কর্তারা। এবার সেই তালিকায় যুক্ত হতে চলেছেন প্রভসুখন গিল।

প্রভসুখন গিল

আইএসএলে সোনার গ্লাভস জয়ী গোলরক্ষক আসতে চলেছেন ইস্টবেঙ্গলে। গিলের সঙ্গে কেরালা ব্লাস্টার্স-এর ২০২৪ পর্যন্ত চুক্তি রয়েছে। তবে সেই চুক্তি ভেঙেই ট্রান্সফার ফি দিয়ে ইস্টবেঙ্গল নিয়ে আনতে চলেছে প্রভসুখনকে।

ট্রান্সফার মার্কেটের খবর অনুযায়ী, প্রভসুখনের জন্য কেরালা ব্লাস্টার্সকে ১.২ কোটি টাকার ট্রান্সফার ফি দিতে চলেছে ইস্টবেঙ্গল। গিলের সঙ্গে দীর্ঘমেয়াদি চুক্তি করতে চলেছে ইস্টবেঙ্গল। শোনা যাচ্ছে যে প্রাক মরসুম অনুশীলনে যোগ দেওয়ার জন্য শীঘ্রই কলকাতা চলে আসবেন পাঞ্জাব তনয়। কলকাতায় দুই ভাইয়ের প্রথমে মেডিক্যাল পরীক্ষা হবে এমনটাই শোনা যাচ্ছে।

শুধু প্রভসুখন নয়, লাল হলুদে যোগ দিতে চলেছেন তাঁর দাদাও।গুরসিমরত সিং গিলও আসন্ন মরসুমে ইস্টবেঙ্গল জার্সিতে খেলতে পারেন। আগামী সপ্তাহেই গোলরক্ষক প্রভসুখন গিল ইস্টবেঙ্গলে যোগ দিতে পারেন। কেরালা ব্লাস্টার্সের গোলরক্ষক নিজেও ইস্টবেঙ্গলে আসতে আগ্রহী।

গিল

২২ বছর বয়সী প্রভসুখন গিল গোলকিপার পজিশনে খেললেও তাঁর দাদা গুরসিমরত সিং গিল সেন্টার-ব্যাক পজিশনে খেলেন। ২৬ বছর বয়সী এই ডিফেন্ডার এর আগে বেঙ্গালুরু এফসি, মুম্বই সিটি এফসির হয়ে খেলেছেন। বর্তমানে তিনি কোনো দলের সাথে চুক্তিবদ্ধ নন। গত মরসুমে তিনি মুম্বইয়ের হয়ে আইএসএল শিল্ড চ্যাম্পিয়ন হয়েছেন।

এদিকে, সিনিয়র ফুটবলাররা কলকাতায় আসতে শুরু করে দিয়েছেন। ইতিধ্যেই বেশ কয়েকজন ফুটবলার শহরে এসেও গিয়েছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+