CFL 2024: রবিবার লিগের লড়াই শুরু লাল হলুদের, শুধু খেতাব নয়, বিনো জর্জের রয়েছে দুটি লক্ষ্য

রবিবার কলকাতা লিগের অভিযান শুরু করছে ইমামি ইস্টবেঙ্গল ক্লাব। ব্যারাকপুর স্টেডিয়ামের মাঠে লিগ অভিযানের প্রথম ম্যাচে লাল হলুদের প্রতিপক্ষ টালিগঞ্জ অগ্রগামী। কোচ বিনো জর্জের অধীনে এবারও কলকাতা লিগ খেলতে নামছে ইস্টবেঙ্গল। মাত্র ১২ দিনের অনুশীলন করেই লিগের প্রথম ম্যাচ খেলতে নামতে হচ্ছে লাল হলুদকে।

ম্যাচের আগের দিন বৃষ্টিভেজা সকালে যুবভারতীর ট্রেনিং গ্রাউন্ডে অনুশীলন সেরে নেয় ইস্টবেঙ্গল দল। গত মরশুমের এবারও জুনিয়র ব্রিগেডকেই কলকাতা লিগে খেলাচ্ছে। দলে একঝাঁক তরুণ ফুটবলার যেমন রয়েছেন তেমনই লিগের জন্য সই করানো হয়েছে সিনিয়র ফুটবলার সার্থক গলুই, হীরা মণ্ডলদের। কিন্তু প্রথম ম্যাচেই সার্থক-হীরাদের খেলার সম্ভাবনা কম।

দল ১২ দিন অনুশীলন করলেও সার্থক যোগ দিয়েছেন মাত্র ৩ দিন আগে, অন্যদিকে শুক্রবার লাল হলুদ অনুশীলনে যোগ দেন হীরা মণ্ডল। ফলে এই দুই সিনিয়ার ফুটবলার এখনও ম্যাচ ফিট নন। তাই তাদের সম্ভবত প্রথম ম্যাচে প্রথম একাদশের বাইরেই রাখতে চলেছেন কোচ বিনো জর্জ। এই প্রসঙ্গে লাল হলুদ কোচ বলেন, 'সিনিয়ার দুই ফুটবলার সদ্য দলের সঙ্গে যোগ দিয়েছেন। পর্যাপ্ত অনুশীলন করার সুযোগ পাননি। ফলে ওদের দলের সঙ্গে মানিয়ে নেওয়ার সময় দিতে হবে।'

গতবার একটুর জন্য ট্রফি হাতছাড়া হয়েছি‌ল এবার কিন্তু ট্রফি জয়ই পাখির চোখ কোচ বিনো জর্জের। একইসঙ্গে এই দল থেকে সিনিয়ার দলে ফুটবলারদের পাঠানোও তাঁর লক্ষ্যের মধ্যে রয়েছে। লাল হলুদ কোচ বলেছেন, 'গত মরশুমে একটুর জন্য আমাদের খেতাব জয় অধরা থেকেছিল, এবার আমরা ট্রফি জয়ের জন্য প্রথম থেকেই ঝাঁপাবো। একইসঙ্গে এই দল থেকে কয়েকজন ফুটবলার গতবারের মতো সিনিয়ার দলে সুযোগ পেলে সেটাও হবে আমাদের বড় প্রাপ্তি।'

প্রতিপক্ষ টালিগঞ্জ অগ্রগামী একটা সময় কলকাতা ময়দানে বড় দলের তকমা পেত। কিন্তু কালের নিয়মে টালিগঞ্জ ময়দানে শক্তি ও কৌলি‌ন্য দুটোই হারিয়েছে। কিন্তু টালিগঞ্জকেও যথেষ্ট গুরুত্ব দিচ্ছেন বিনো জর্জ। তাঁর কথায়, 'আমার কাছে কলকাতা লিগে সব দলই সমান শক্তিশালী সেটা মোহনবাগান বা টালিগঞ্জ বলে আলাদা কিছু নয়। আমাদের লক্ষ্য থাকে প্রথম ম্যাচেই তিন পয়েন্ট পাওয়া।'

ব্যারাকপুর স্টেডিয়ামে খেলা প্রসঙ্গে বিনো জর্জ বলেন, আমরা আরএফডিএলের ম্যাচ চলাকালীন ব্যারাকপুরে দারুণ সমর্থন পেয়েছি এবং আমাদের কলকাতা লিগে ম্যাচের জন্য আমাদের ভক্তদের দলকে বিপুল সংখ্যক সমর্থন করার জন্য অনুরোধ করব।"

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+