CFL 2024: সাত গোলের আত্মবিশ্বাস নিয়েই নামছে লাল হলুদ, জর্জের বিরুদ্ধে সতর্ক কোচ বিনো জর্জ

কলকাতা লিগের প্রথম ম্যাচেই বড় ব্যবধানে জয় পেয়েছে ইমামি ইস্টবেঙ্গল। মরশুমের প্রথম ম্যাচেই ৭ গোলে জয় পাওয়ায় আত্মবিশ্বাস অনেকটাই বেড়েছে লাল হলুদের। রবিবার দ্বিতীয় ম্যাচে ইস্টবেঙ্গলের প্রতিপক্ষ জর্জ টেলিগ্রাফ। লাল হলুদ শিবির চাইছে মরশুমের দ্বিতীয় ম্যাচে পুরো তিন পয়েন্টের লক্ষ্যে ঝাঁপাতে।

ইমামি ইস্টবেঙ্গলকে টালিগঞ্জের বিরুদ্ধে ম্যাচ খেলতে হয়েছিল ব্যারাকপুর স্টেডিয়ামের মাঠে। যদিও জর্জ টেলিগ্রাফের বিরুদ্ধে নিজেদের ক্লাবের মাঠে ম্যাচ খেলতে পারবে ইস্টবেঙ্গল দল। ফলে ঘরের মাঠে সুবিধা নিয়েই প্রতিপক্ষের থেকে পুরো ৩ পয়েন্ট তুলে নিতে চাইছেন লাল হলুদের কোচ বিনো জর্জ।

প্রথম ম্যাচে মূলত তরুণ ফুটবলাদেই মাঠে নামিয়েছিল লাল হলুদের টিম ম্যানেজমেন্ট। হীরা মন্ডল, সার্থক গলুইরা দলে থাকলেও উপযুক্ত প্র্যাকটিস না হওয়ায় তাদের প্রথম ম্যাচে মাঠে নামাননি লাল হলুদের রিজার্ভ দলের কোচ বিনো জর্জ। যদিও প্রথম ম্যাচের পর অনেকটাই সময় কেটে গিয়েছে। পর্যাপ্ত অনুশীলনের সুযোগ পেয়েছে ইস্ট বেঙ্গল। ফলে দ্বিতীয় ম্যাচে অভিজ্ঞ ফুটবলারদের মাঠে নামাতে পারেন লাল হলুদের কোচ।
জর্জ টেলিগ্রাফ ম্যাচের আগে ইস্ট বেঙ্গল কোচ জানিয়েছেন, প্রথম ম্যাচের পর অনেকটা সময় পাওয়া গিয়েছে, আমরা পর্যাপ্ত অনুশীলন করতে পেরেছি ফলে এই ম্যাচে আমাদের দল অনেক বেশি শক্তিশালী হয়ে মাঠে নামবে। ইস্টবেঙ্গল এর বিরুদ্ধে যে কোন দলই তাদের সেরাটা দিতে চাইবে। জর্জও নিজেদের সেরা খেলাটাই খেলবে। আমাদের আরও ভালো ফুটবল খেলতে হবে।

ক্লাবের মাঠে খেলা প্রসঙ্গে বিনো জর্জ বলেন আমাদের সমর্থকরা আমাদের দ্বাদশ ব্যক্তির কাজ করেন। এর আগেও আমরা দেখেছি ব্যারাকপুর স্টেডিয়ামে কীভাবে তারা সমর্থন করেছিলেন আশা করছি লাভের মাঠে আরও বেশি সংখ্যক দর্শক আসবেন আমাদের সমর্থন করতে।

প্রথম ম্যাচেই শ্যামল বেসরা, সুব্রত মর্মুরা যেমন ভালো খেলেছিলেন, তেমনই সিনিয়ার দলে খেলা সায়ন ব্যানার্জীও মাঠে নেমে গোল করেন। ফলে লাল হলুদের জুনিয়র ব্রিগেড যে এবার অনেক বেশি শক্তিশালী তা প্রথম ম্যাচেই প্রমাণ হয়ে যায়।ইস্টবেঙ্গল দল। গত মরশুমের এবারও জুনিয়র ব্রিগেডকেই কলকাতা লিগে খেলাচ্ছে। দলে একঝাঁক তরুণ ফুটবলার যেমন রয়েছেন তেমনই লিগের জন্য সই করানো হয়েছে সিনিয়র ফুটবলার সার্থক গলুই, হীরা মণ্ডলদের।

গতবার একটুর জন্য ট্রফি হাতছাড়া হয়েছি‌ল এবার কিন্তু ট্রফি জয়ই পাখির চোখ কোচ বিনো জর্জের। একইসঙ্গে এই দল থেকে সিনিয়ার দলে ফুটবলারদের পাঠানোও তাঁর লক্ষ্যের মধ্যে রয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+